আজ বাংলা ১৪৩১ সালের ১২ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তাঁকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “বিদ্যাসাগর বাংলা গদ্যভাষার উচ্ছৃঙ্খল জনতাকে সুবিভক্ত সুবিন্যস্ত সুপরিচ্ছন্ন ও সুসংহত করিয়া তাহাকে সহজ গতি ও কর্মকুশলতা দান করিয়াছিলেন।” রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি সাহিত্য জগতে বিদ্যাসাগরের স্থানকে আমাদের কাছে স্পষ্ট করে তোলে৷ শুধু তাই নয়, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar
- আজ মাতঙ্গিনী হাজরার মৃত্যুদিন। মাতঙ্গিনী হাজরা একজন স্বনামধন্যা ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ছিলেন যিনি তাঁর অকুতোভয় সাহস ও অসামান্য দেশপ্রেমের জন্য বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত ছিলেন বলে তাঁকে “গান্ধী বুড়ি” নামেও ডাকা হত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/matangini-hazra/
- আজ রুডলফ ডিজেলের মৃত্যুদিন। পৃথিবীর ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক হিসেবে। ঠেলাগাড়িতে করে বাবার তৈরি চামড়ার বা কাঠের জিনিসপত্র বিক্রি করে জীবন শুরু করা ছোট্ট ছেলেটি পরবর্তীকালে প্রযুক্তির দুনিয়ায় তাঁর উদ্ভাবনের জোরে প্রভূত অর্থ উপার্জন করার পরেও মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনও কর্মশালার বা ফ্যাক্টরির মালিকানা সব সময় থাকা উচিত তার কর্মচারীদের হাতে। অথচ সাধারণ পরিবহন ব্যবস্থাতেও তাঁর ইঞ্জিনের সাফল্য নিজের জীবিতাবস্থায় দেখে যাওয়া হয়নি এই কালজয়ী প্রযুক্তিবিদের। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rudolf-diesel/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-29
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- কলকাতা শহরের বুকে বিরাট সবুজ প্রকৃতির বিস্তার—শুনলে অবিশ্বাস্য মনে হলেও রাজারহাট নিউটাউনের ইকো পার্কে গেলে তেমন দৃশ্যই দেখতে পাওয়া যাবে। প্রকৃতির সঙ্গে এখানে শিল্পের অপূর্ব মেলবন্ধন ঘটেছে। ভাস্কর্য, গ্রাফিত্তি ইত্যাদি তো রয়েছেই, সেইসঙ্গে এখানে একত্রে বিশ্বের সাতটি আশ্চর্যের রেপ্লিকা দেখবার সুযোগ মিলবে। এতকিছুর সঙ্গে রয়েছে বিনোদনের হরেকরকম উপাদান এবং চুটিয়ে খাওয়াদাওয়ারও বন্দোবস্ত। সপ্তাহান্তে ছুটির অবসরে ইকো পার্ক ভ্রমণে গেলে সময়টা মন্দ কাটবে না। এই ইকো পার্ক বিষয়ে এবং ভ্রমণে কাজে লাগবে এমন যাবতীয় তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/trip-to-new-town-eco-park/
- বিদ্যাসাগরের জীবনযাপন ছিল অত্যন্ত সরল, সাদামাটা। একদিকে গরিবদের জন্য খরচা করতেন দুহাত খুলে, অন্যদিকে নিজের জন্য খরচ করতেন যৎসামান্য, লোকে ভাবত তিনি হাড়কিপটে। তাঁর জীবনযাপনের কাহিনী শুনলে অবাক হতে হয়, অথচ সেই কাহিনী থেকে শেখার আছে অনেক। আসুন তাঁর জীবনকাহিনীর এই অজানা দিক জেনে নিই এখানে – https://sobbanglay.com/sob/lifestyle-of-vidyasagar/
- বিধবা বিবাহ। স্রেফ দুটি শব্দ। এই দুটি শব্দই কাঁপিয়ে দিয়েছিল তৎকালীন সমাজকে। কেউ কেউ তো বলেই বসেছিলেন যে সমাজ নাকি রসাতলে গেল! হিন্দু ধর্ম উচ্ছন্নে গেল! কত বিতর্ক, কত বিদ্রুপ। নারীর সম্মান ও আত্মমর্যাদা রক্ষার্থে সর্বদা সচেষ্ট ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সমাজে বিধবা বিবাহ প্রচলন করে বিদ্যাসাগর বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। বিধবা বিবাহ প্রচলন নিয়ে বিভিন্ন ঘটনা জানুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar-and-widow-marriage/
- বিদ্যাসাগর তাঁর উইলের সর্বশেষ ধারায় লিখেছিলেন, “আমার পুত্র বলিয়া পরিচিত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যারপরনাই যথেচ্ছাচারী ও কুপথগামী। এ জন্য ও অন্যান্য গুরুতর কারণ বশতঃ আমি তাঁহার সংস্রব ও সম্পর্ক ত্যাগ করিয়াছি। এই হেতু বশতঃ বৃত্তি নির্ব্বন্ধস্থলে তাঁহার নাম পরিত্যক্ত হইয়াছে…।” বিদ্যাসাগর ও তাঁর পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক কিন্তু চিরকাল এরকম ছিল না। তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vidyasagar-and-his-son/
- রসিক বিদ্যাসাগরের কথা আমরা খুব কম জনেই জানি। বিদ্যাসাগরের জীবনের কিছু রসিকতা এখানে দেওয়া হল – https://sobbanglay.com/sob/humors-of-vidyasagar/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান