আজ বাংলা ১৪৩১ সালের ১৮ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ৫ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ রাধানাথ শিকদারের জন্মদিন। হিমালয়ের কোলে মুসৌরী, দেরাদুন, নেপাল কিংবা এই বাংলার কলকাতা যেখানেই যাওয়া যাক রাধানাথ শিকদার সম্পর্কে অনেক গল্প শুনতে পাওয়া যাবে। আক্ষরিক অর্থেই রাধানাথ ছিলেন এক বহুমুখী প্রতিভা— একাধারে গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, জরিপবিজ্ঞানী ও সাহিত্যিক। তিনি ব্রিটিশ ভারতে আধুনিক বিজ্ঞানশিক্ষায় নতুন ভোর আনতে চেয়েছিলেন, কিন্তু আজ কেবল এভারেস্ট শৃঙ্গের উচ্চতা মাপকের পরিচিতিতেই হারিয়ে গিয়েছেন তিনি। আসলে রাধানাথ শিকদার নামে মানুষটির ব্যাপ্তি বিশাল, শুধু বিশালই বা বলি কেন, সুবিশাল। বিস্তারিত পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/radhanath-sikdar/
- আজ স্টিভ জোবসের মৃত্যুদিন। শৈশবে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছেন বহুবার, কলেজেও ড্রপ-আউট তিনি। একটা সময় কুড়িয়ে পাওয়া কোকের বোতল ফেরত দিয়ে যে পয়সা পেতেন তাই দিয়ে টিফিন খেতেন তিনি আর তিনিই হয়ে উঠলেন বিশ্বখ্যাত প্রযুক্তির সংস্থা ‘অ্যাপ্ল’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং পরে সিইও। নিজের কোম্পানি ‘অ্যাপ্ল’ থেকেও তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল একসময়, কিন্তু হাল ছাড়েননি তিনি। আধুনিক জীবনে অপরিহার্য হয়ে ওঠা ম্যাকবুক, আইফোন, আইপ্যাড, আইম্যাক-এর জনক সেই অসামান্য ব্যক্তি স্টিভ। তাঁর জীবনজুড়ে ছড়িয়ে থাকা নানা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/steve-jobs/
- আজ আব্দুস সাত্তারের মৃত্যুদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগে যোগদানের জন্য আহ্বান জানালে সম্মানের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের আহ্বান জানান তিনি। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন আব্দুস সাত্তার। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যেমন নিযুক্ত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-sattar/
- ২০২৩ সালের ৫ অক্টোবর ১৩তম ক্রিকেট বিশ্বকাপের আসর শুরু হয়। টানা ১০টি ম্যাচে অপরাজেয় থেকেও ঘরের মাঠে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়া, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টাইমড আউট নিয়মে ব্যাটসম্যানের আউট হওয়া, একাই ২০০ রান করে দলকে জেতানো—ইত্যাদি আরও সব নাটকীয় ঘটনায় পরিপূর্ণ ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ। রোমাঞ্চকর এই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সব ঘটনা, পরিসংখ্যান, রেকর্ড-সহ আরও নানা তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/2023-cricket-world-cup
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/today-october-5/
ধর্মীয় অনুষ্ঠান :
- নবরাত্রি চলছে। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
- বহুমূল্য অলঙ্কার সমেত গঙ্গায় দেবী প্রতিমা বিসর্জন দিতেন দ্বারকানাথ ঠাকুর। কিন্তু এত বৈভব বেশিদিন থাকেনি। ব্রাহ্ম দেবেন্দ্রনাথ যোগ দিতেন না বাড়ির দুর্গাপুজোয়। নীলমণি ঠাকুরের হাত ধরে যে পুজো সাড়ম্বরে শুরু হয়েছিল ১৭৮৪ সালে, দেবেন্দ্রনাথের ভাই নগেন্দ্রনাথ মারা যাবার পরে ১৮৫৮ সালেই বন্ধ হয়ে যায় ঠাকুরবাড়ির দুর্গাপুজো। এই বিশেষ পুজো সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/thakurbari-puja/
- নেতাজী সুভাষচন্দ্র স্বয়ং সভাপতিত্ব করেছিলেন বাগবাজারের পুজোর। বাগবাজারের পুজো মানেই বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব। সেই ১৯১৯ সালে শুরু হয়েছিল যে পুজো তার শতবর্ষ অতিক্রান্ত। এই পুজোর সঙ্গেই জড়িয়ে আছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিখ্যাত বাঙালির নাম। অষ্টমীর দিন বীরাষ্টমী ব্রতে এখানে জনতার ভিড়ে মিশে থাকতেন অনুশীলন সমিতির বিপ্লবীরা। লাঠিখেলা, কুস্তির মধ্য দিয়ে স্বদেশিয়ানা আর জাতীয়তাবোধের প্রসারে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো আজও বিরাট ঐতিহ্যবাহী। সেই পুজো সম্পর্কেই আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/bagbazar-pujo/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


Leave a Reply to অজ্ঞাতনামাCancel reply