সববাংলায়

২১ আশ্বিন | ৮ অক্টোবর | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ২১ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ৮ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২১ আশ্বিন | ৮ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • সারা ভারত জুড়ে ৮ অক্টোবর ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়। ভারতীয় বায়ুসেনার সাথে যুক্ত থাকা সৈন্যদের অক্লান্ত পরিশ্রম এবং সাহসিকতাকে সম্মান জানাতেই এই দিনটি পালন করা হয়। ১৯৩২ সালের অক্টোবর মাসের আট তারিখ প্রথম ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠিত হয়। সেই দিনটিকে স্মরণে রেখেই ভারতীয় বায়ুসেনা দিবস পালিত হয়। এই দিনটির সম্বন্ধে আরও জানতে দেখুন এই লিঙ্কে – https://sobbanglay.com/sob/indian-air-force-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পাপিয়া ঘোষের জন্মদিন। দক্ষিণ এশিয়ার ইতিহাস বিষয়ে গবেষণার জগতে দেশ-জাতি-রাষ্ট্র বিষয়ে কিংবা সাম্প্রদায়িক সমস্যা অথবা দেশভাগের করুণ ইতিহাসে বিহারের প্রেক্ষাপট বিষয়ে তথ্যনিষ্ঠ গবেষণা ও ইতিহাসের সারসত্য তুলে ধরেছিলেন এই বাঙালি ঐতিহাসিক। পাটনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধাপিকা পাপিয়া ঘোষের ব্যক্তিজীবন ও গবেষণার সমস্ত তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/papiya-ghosh/
  • আজ মুন্সী প্রেমচাঁদের মৃত্যুদিন। হিন্দি ও ঊর্দু ভাষার একজন কালজয়ী সাহিত্যিক হলেন মুন্সী প্রেমচাঁদ। তাঁর প্রকৃত নাম ধনপত রায় শ্রীবাস্তব, তবে তিনি সাহিত্য জগতে মুন্সী প্রেমচাঁদ নামেই খ্যাত হয়ে আছেন৷ ভারতবর্ষকে তিনি ধর্ম আর সম্প্রদায়ের বাইরে এক সীমাহীন পরিসরে দেখতে চেয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/munshi-premchand/
  • ১৯৮৭ সালের ৮ অক্টোবর ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ আসর শুরু হয়। ১৯৮৭ বিশ্বকাপের খুঁটিনাটি তথ্য এবং উল্লেখযোগ্য ঘটনাগুলি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/1987-cricket-world-cup
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৮ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-8

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বোধন। ‘বোধন’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘বোধ’+‘অনট্‌’ ধাতু – অর্থাৎ জাগ্রত করা – অপরা জগতের ‘ধী’শক্তি দিয়ে পরাজাগতিক মহাশক্তিকে বোধিত্বে অর্থাৎ জাগ্রত অবস্থায় অধিষ্ঠিত করা প্রতিষ্ঠিত করা।সত্য যুগে দেবী আদ্যাশক্তি মহামায়া দুর্গার বসন্তকালে বোধন করেছিলেন রাজর্ষি সুরথ। তাঁর সঙ্গী ছিলেন সমাধি বৈশ্য। সময়টি ছিল চৈত্র মাসের শুক্ল পক্ষ। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bodhon
  • নবরাত্রি শুরু হয়ে গেছে। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ দেবীর বোধন। শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার উপযুক্ত সময়। কিন্তু শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের জন্য শরৎকালে দেবীর পূজা করে অকালে দেবীকে জাগ্রত করেন। অকালবোধন কথার অর্থ হল অসময়ে দেবীর আহ্বান করা। তবে গবেষকদের মতে রাম কখনই দুর্গাপূজা করেননি। বাল্মীকি রামায়ণে কোথাও অকালবোধনের উল্লেখ নেই। অকালবোধন নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/akalbodhon
  • আমরা দুর্গার যে রূপ দেখি তাতে  সিংহবাহিনী দেবী মহিষ নামের অসুররাজকে নিধনে রত। কিন্তু যখন বাংলায় দুর্গাপূজা চালু হয় তখন বাংলার মৃৎশিল্পীদের মধ্যে সিংহকে দেবীর বাহন করবার ধারণা ছিল না। কারণ তখনকার বাংলার মৃৎশিল্পীরা সিংহ দেখেননি। মহিষাসুরমর্দিনীর বাহন রূপে সিংহের আবির্ভাব একেবারে আধুনিক কালে মানে একশো থেকে দেড়শো বছরের মধ্যে। দেবীর বাহন হিসাবে এখন সিংহকে দেখতে পেলেও সেটা অনেক বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vahana-of-durga/
  • কলকাতার সার্বজনীন দুর্গাপুজোর ইতিহাসে প্রথম পাঁচচালার প্রতিমা নির্মাণের কৃতিত্ব জড়িয়ে আছে কুমোরটুলী দুর্গাপূজার সঙ্গে। কুমোরটুলী সার্বজনীন দুর্গোৎসব। নেতাজী স্বয়ং যেখানে সভাপতি হিসেবে ছিলেন। পঞ্চমীর রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একচালার দেবীমূর্তির বদলে তাঁর যুক্তিতেই প্রথম পাঁচচালার মূর্তি নির্মাণ করেন মৃৎশিল্পী গোপেশ্বর পাল। সমাজে তা নিয়ে কম জলঘোলা হয়নি। কুমোরটুলীর দুর্গাপুজোর সেই সব সোনাঝরা ইতিহাসের তথ্য জেনে নিতে পড়ে ফেলুন — https://sobbanglay.com/sob/kumortulir-pujo/
  • ঘূর্ণিঝড় ভয়ঙ্কর আকার ধারণ করার সাথে সাথেই আবহাওয়া দপ্তর থেকে সেই ঘূর্ণিঝড় কতটা ধ্বংসাত্মক হতে পারে, যেখানে আছড়ে পড়বে সেখানে কতটা ক্ষতি করতে পারে তার একটা হিসেব কষতে শুরু করে দেয়। কিন্তু কিভাবে করেন আবহাওয়া বিজ্ঞানীরা এই হিসাব? জেনে নেওয়া যাক নিচের লিঙ্কে ক্লিক করে https://sobbanglay.com/sob/how-damage-potential-of-cyclone-estimated/
  • জগন্নাথ মন্দির হিন্দুদের চারধামের একটি ধাম। তবে শাক্তদের কাছে এই মন্দির অন্য কারণে গুরুত্ব। জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত বিমলা মন্দির হল চার আদি শক্তিপীঠের অন্যতম পীঠ। তাই এই মন্দিরের গুরুত্ব তান্ত্রিক ও শাক্তদের কাছে জগন্নাথ মন্দিরের থেকেও বেশি। শুধু তাই নয়, শাক্তদের বিশ্বাস অনুযায়ী বিমলাদেবী হলেন পুরীর শক্তিপীঠের প্রধান দেবী এবং জগন্নাথের তান্ত্রিকা পত্নী। বিমলা মন্দিরে কি কি দেখবেন, কোথায় থাকবেন, কোন সময়ে যাওয়া উচিত, এই মন্দিরের পৌরাণিক গল্প কি এই সমস্ত কিছু জানুন এখানে https://sobbanglay.com/sob/vimala-temple-trip/

২১ আশ্বিন | ৮ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • মা দুর্গার অনেক নাম আছে । বাংলার প্রচলিত পাঁচালি ও ছড়াগানেও দুর্গার অনেক নামের উল্লেখ পাওয়া যায়। শ্রীশ্রী চণ্ডীতে উল্লেখিত দুর্গার অষ্টোত্তর শতনাম স্তোত্রটির মূল সংস্কৃত রূপ এবং তার বঙ্গানুবাদ তুলে ধরা হল। সঙ্গে নামের ব্যাখাও আলাদাভবে দেওয়া হল। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/wdT0V9hoIfc
  • দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশ কে দেখি তো দেখতে পাই তাঁর পার্শ্বে লাল পেড়ে শাড়িতে ঘোমটা তে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি। অনেকে এটি কে কলাবউ ও শ্রী গণেশের বউ হিসাবে বলে থাকেন। কিন্তু আদৌ এটি শ্রী গণেশের বউ নয়। কারণ গণেশের দুই  বউয়ের নাম রিদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউ কে? বিস্তারিত জানুন এখানে https://youtu.be/7ngoCUVmiZU

২১ আশ্বিন | ৮ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২১ আশ্বিন | ৮ অক্টোবর | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1.  নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading