আজ বাংলা ১৪৩১ সালের ২৫ আশ্বিন এবং ইংরাজি ২০২৪ সালের ১২ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ কী পড়বেন :
- আজ কামিনী রায়ের জন্মদিন। ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতক ছিলেন কামিনী রায়। স্বামী এবং তাঁর তিন সন্তানকে পরপর হারানোর বেদনা থেকে মুক্তি পেতেই মূলত তাঁর সাহিত্যে হাতেখড়ি। তিনি শিশুদের জন্য ‘গুঞ্জন’ নামের কবিতাসংগ্রহ ও বালিকা শিক্ষা নিয়ে প্রবন্ধগ্রন্থ রচনা করে তৎকালীন পাঠকসমাজের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamini-roy/
- আজ পূর্ণিমা সিনহার জন্মদিন। পদার্থবিদ্যার প্রথম বাঙালি মহিলা ডক্টরেট তিনি। বিভিন্ন ধরনের মাটি নিয়ে তিনি বেশ কিছু গবেষণামূলক কাজ করেছিলেন যার মধ্যে খনিজ এক্সরে ক্রিস্টালোগ্রাফি বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অসাধারণ গান গাইতেন যেমন তেমনি তাঁর তবলার হাতও ছিল দারুণ। বাঙালি এই বিদুষী সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/purnima-sinha
- আজ ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার এ ললিতার মৃত্যুদিন। মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কন্যা সন্তান জন্মানোর চারমাসের মধ্যেই স্বামীকে হারান তিনি। সেই শিশু কন্যাকে কোলে করেই তিনি চালিয়ে গেছিলেন পড়াশোনা সমাজের যাবতীয় অপমান লাঞ্ছনা অপবাদ সত্ত্বেও। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/a-lalitha/
- আজ নচিকেতা ঘোষের মৃত্যুদিন। নচিকেতা ঘোষ বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র সুরকার যার জন্য মহম্মদ রফি বিনা পারিশ্রমিকে গান গেয়েছিলেন। সেই নচিকেতাই আবার কিশোরকুমারকে দিয়ে সারাজীবনে মাত্র একটি গান গাইয়েছিলেন। উত্তমকুমারের সঙ্গে ছিল তাঁর তুইতোকারির সম্পর্ক। মুম্বাইতে থাকাকালীন অভিনেতা সঞ্জীবকুমারের সঙ্গে নিজের অফিস শেয়ার করতেন তিনি। সঙ্গীতসাধক নচিকেতা ঘোষের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nachiketa-ghosh/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১২ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-12
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহাদশমী। পুজোর শেষদিন দশমীতে আবার মা তার স্বামীগৃহ কৈলাসে ফিরে যান। এই দিনটিকেই বিজয়া দশমী নামে অভিহিত করা হয়। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/dashami
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাঙালি হিন্দুদের সবথেকে জাঁকজমক পূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল দুর্গাপূজা। শরৎ মাসে এই পূজো অনুষ্ঠিত হয় বলেই এই ‘শারদোৎসব’ নামে বিখ্যাত। দুর্গাপূজার শুরু হয় বাংলা ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষে। তবে পাঁজি ভেদে কখনও প্রতিপদ তিথি তো কখনও ষষ্ঠী তিথি থেকে দুর্গাপুজার সাধারণত সূচনা হয়ে থাকে। আর চৈত্র মাসের শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় যে দুর্গাপূজা তা বাসন্তী পূজা নামে পরিচিত। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/durga-puja
- দুর্গাপূজায় দেবী দুর্গার দশটি অস্ত্র দেখতে পাই।কিন্তু একথা হলফ করে বলা যায় আমরা অনেকেই কিন্তু জানিনা এই দশ অস্ত্রের অর্থ কি। দেবীর হাতের প্রতিটা অস্ত্রের কিন্তু অর্থ আছে। জানুন এখানে https://sobbanglay.com/sob/ten-weapons-of-goddess-durga
- বাপরে বাপ! আর পারা যাচ্ছে না! আর কত নাচবে কে জানে! সারা দেহে ব্যথা হয়ে গ্যালো – নন্তু তো মনে হয় হাতই নাড়াতে পারছে না – ওর কাঁসি থেকে আওয়াজই বের হচ্ছে না। আর এনারা নেচে যাচ্ছেন – ধুনচি নাচ – ধুনচি ছাড়া নাচ – বেলেল্লা নাচ। ইচ্ছেমৃত্যুর কলমে এক অনবদ্য গল্প একটি ঢাকের আত্মকাহিনী পড়ুন যেখানে গল্পের মোড়কে উঠে এসে সামাজিক এক চিত্র https://lekhalikhi.sobbanglay.com/stories/ekti-dhaker-atmokahini/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। কন্যা সন্তান জন্মানোর চারমাসের মধ্যেই স্বামীকে হারান তিনি। সেই শিশু কন্যাকে কোলে করেই তিনি চালিয়ে গেছিলেন পড়াশোনা সমাজের যাবতীয় অপমান লাঞ্ছনা অপবাদ সত্ত্বেও। তিনি ভারতের প্রথম নারী ইঞ্জিনিয়ার। তিনি এ ললিতা। আজ তাঁর মৃত্যুদিনে তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন এখানে https://youtu.be/JtbnlQJJzVo
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ বিজয়া দশমী। প্রতি বছর পুজো আসে, পুজো চলে যায়। একে একে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী,নবমী কেটে যায়। দশমী আসে, মায়ের বিসর্জন শেষে আবার হর্ষ-বিষাদ ভুলে আমরা ঘরে ফিরি। বিজয়া দশমীর দিন বাঙালিরা বিষন্ন চিত্তে মা দুর্গাকে প্রথমে বরণ করেন, মিষ্টি খাওয়ান, গালে সিঁদূর মাখান। তারপর মণ্ডপে মণ্ডপে চলে সধবা নারীদের মধ্যে সিঁদূর খেলার উৎসব। দশমীর দিনের মধ্যে রয়েছে কিছু পৌরাণিক তাৎপর্য। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/mnL2K99SrIo
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান