সববাংলায়

৫ অগ্রহায়ণ | ২১ নভেম্বর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩১ সালের ৫ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৪ সালের ২১ নভেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৫ অগ্রহায়ণ | ২১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • বিশ্বজুড়ে প্রতি বছর ২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করা হয়ে থাকে। যোগাযোগ স্থাপনে, বিচিত্র সংস্কৃতির প্রচারে এবং সর্বোপরি বিশ্বায়নে টেলিভিশনের ভূমিকা কত গুরুত্বপূর্ণ সেটি মানুষের সামনে তুলে ধরতেই এবং সে বিষয়ে মানুষকে সচেতন করতেই এই বিশ্ব টেলিভিশন দিবস উদযাপন করা হয় বিশ্বজুড়ে। এই দিনটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-television-day/
  • প্রতি বছর ২১ নভেম্বর সমগ্র বাংলাদেশ জুড়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। ১৯৭১ সালে এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানি সেনা ভারতীয় সেনার সাহায্য নিয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই দিবসটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/armed-force-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভলতেয়ারের জন্মদিন। তিনি নবজাগরণের এক অন্যতম পথিকৃৎ, সাহিত্যিক এবং দার্শনিক ছিলেন। ইতিহাসে ফরাসি নবজাগরণের সঙ্গে ‘ভলতেয়ারের যুগ’ কথাটি ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। তাঁর অন্যতম একটি উক্তি আজকের দিনে দাঁড়িয়ে খুবই সাযুজ্যপূর্ণ এবং অবশ্য স্মর্তব্য, ‘সরকার যখন অন্যায় করছে, তখন ন্যায়ের কথা বলা বিপজ্জনক’। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/voltaire/
  • আজ স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামনের মৃত্যুদিন। তিনি সি.ভি.রামন নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
  • আজ সত্যেন্দ্রনাথ বসুর মৃত্যুদিন। তিনি ছিলেন ভারতের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। অনুশীলন সমিতির সদস্য সত্যেন্দ্রনাথ মূলত বিখ্যাত হয়ে আছেন কানাইলাল দত্তের সহযোগিতায় আলিপুর বোমা মামলার বিচারাধীন রাজসাক্ষী নরেন গোঁসাইকে জেল চত্বরে গুলি করে হত্যা করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satyendranath-bosu/
  • আজ আবদুস সালামের মৃত্যুদিন। পাকিস্তানের প্রথম নোবেল প্রাপক বিজ্ঞানী আবদুস সালাম। ১৯৭৯ সালে হিগ্‌স-বোসন কণা তথা ঈশ্বর কণা আবিষ্কারের ভিত্তিভূমি স্থাপনের মধ্য দিয়ে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। তাঁর উদ্যোগেই স্থাপিত হয় পাকিস্তানের ‘স্পেস অ্যাণ্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন’। তাঁর জীবন সম্পর্কে আরো বিস্ময়কর তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-salam
  • ১৯৬২ সালের ২১ নভেম্বর চীন-ভারত যুদ্ধের বিরতি ঘটে। এই যুদ্ধ নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/india-china-war/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-21

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কলকাতার অন্যতম প্রাচীন গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল নির্মাণ করতে সময় লেগেছিল আট বছর। দুবার ভূমিকম্পের কবলে পড়ে প্রভূত সংস্কার করা হয় তার। এমনকি যে-টাওয়ারটি বর্তমানে দেখা যায় সেটি প্রাকৃতিক বিপর্যয়ের ফলে পূর্বতন টাওয়ারটি ধসে পড়ার পর নির্মান করা হয়েছিল৷ সেন্ট পলস ক্যাথিড্রাল সম্পর্কে এমনই আরও নানা অজানা তথ্য এবং আরও খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/st-paul-cathedral-church/
  • ইতালীয় রেনেসাঁসের সবচেয়ে প্রভাবশালী চিত্রশিল্পীদের একজন তিনি৷ কেবল চিত্রশিল্পীই নন, একইসঙ্গে ভাস্কর ও স্থপতি হিসেবেও তাঁর খ্যাতি বিশ্বজোড়া। ‘ডেভিড’-এর মতো ঐতিহাসিক ভাস্কর্যের নির্মাতা তিনি৷ সিস্টিন চ্যাপেলের সিলিং-এ আঁকা তাঁর চিত্রের ঐতিহাসিক মূল্য অপরিসীম। কথিত আছে তাঁর নামে মৃত্যুদন্ড ঘোষিত হলে দুই মাস একটি ছোট চেম্বারে তিনি লুকিয়েছিলেন। লিখেছেন তিনশোরও বেশি কবিতা। ইতালির রেনেসাঁ যুগের সেই কিংবদন্তি শিল্পী মাইকেলেঞ্জেলো সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/michelangelo
  • শ্রীলঙ্কাকে সিংহল নামেও আমরা জানি। সিংহল নামের উৎপত্তির নেপথ্যে রয়েছে রাজা বিজয় সিংহ ও তাঁর বংশের এক বিস্ময়কর কাহিনি, যাকে অনেকেই ইতিহাস এবং কিংবদন্তির মিশেল বলে মনে করেছেন, কেউ বা সম্পূর্ণ কল্পকাহিনি বলে উড়িয়ে দিয়েছেন। সিংহলের উৎপত্তির সেই কাহিনিতে বঙ্গদেশের সঙ্গে পাওয়া যায় যোগাযোগ। প্রেম, হত্যা, যুদ্ধ সব মিলিয়ে সে এক রোমাঞ্চকর কাহিনি। বিজয় সিংহের লঙ্কাবিজয় ও সিংহলের উদ্ভবের কাহিনি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bijay-singha

৫ অগ্রহায়ণ | ২১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • গুহার দেওয়ালে আঁকা ছবির কথা মনে আছে? কিংবা পাহাড়ের গায়ে খোদাই করে আঁকা বিভিন্ন শিল্পগুণান্বিত ছবি? পেট্রোগ্লিফ হল সেই ধরনেরই এক বিশেষ চিত্রাঙ্কন রীতি। সারা বিশ্বের নানা জায়গায় এই পেট্রোগ্লিফগুলি পাওয়া যায়।কখনও হরিণ, কখনও অন্য পশু, কখনও আবার বিভিন্ন প্রতীকী চিত্র দেখা যায় এই পেট্রোগ্লিফগুলিতে। কিন্তু কেন গুহাবাসী মানুষেরা এগুলো আঁকত? কী ছিল তাঁদের উদ্দেশ্য? কোথায় পাওয়া গেছে সবচেয়ে পুরনো পেট্রোগ্লিফ? কত হাজার বছর আগে সেটা আঁকা হয়েছিল? সমস্তকিছু দেখুন এই ভিডিওতে https://youtu.be/GEm-4pYcjSI
  • নারায়ণ দেবনাথ ভারত তথা বাংলার অন্যতম বিখ্যাত একজন কমিকস-শিল্পী, আলঙ্কারিক তথা শিশু সাহিত্যিক। ‘হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’ ইত্যাদি কালজয়ী সব কমিকসের স্রষ্টা তিনি। তিনিই একমাত্র ভারতীয় তথা বাঙালি কমিকস-শিল্পী ছিলেন যিনি ডি.লিট উপাধি পেয়েছিলেন। বাংলা কমিক্‌সের জনক নারায়ণ দেবনাথের জীবনী বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন https://youtu.be/sHaGHUji4u0

৫ অগ্রহায়ণ | ২১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৫ অগ্রহায়ণ | ২১ নভেম্বর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।