আজ বাংলা ১৪৩১ সালের ১৭ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
১৮ বছর বয়স হলেই ভোটাধিকার পাওয়া যায়। ভোটদানের মাধ্যমে দেশের শাসকদের নির্বাচন করতে পারে গণতান্ত্রিক দেশের সাধারণ নাগরিকেরা। তাই তরুণ প্রজন্মের মধ্যে ভোটাধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতেই বাংলাদেশে প্রতি বছর ২ মার্চ তারিখে পালন করা হয় জাতীয় ভোটার দিবস। এই বিশেষ দিনের তাৎপর্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/national-voters-day-bangladesh/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ লরি বেকারের জন্মদিন। স্থাপত্য জগতের গান্ধী বলা হয় তাঁকে। ব্রিটিশ হয়েও জীবনের পঞ্চাশ বছর ভারতীয়দের কল্যাণে কখনো কুষ্ঠ রোগীর চিকিৎসার জন্য হাসপাতাল নির্মাণ, কখনো বা সাক্ষরতা গ্রাম নির্মাণের মধ্যে দিয়ে কাটিয়েছেন তিনি। তাঁর ফর্মুলা একটাই – অর্থের সাশ্রয় করে বাড়ি বানানো আর এটাই বিখ্যাত হয়ে ওঠে সমগ্র ভারতে। জানতে চান তাঁর জীবন ও স্থাপত্যশৈলী সম্পর্কে? তাহলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/laurie-baker/
আজ সরোজিনী নাইডুর মৃত্যুদিন। ভারতীয় ইতিহাসে তিনি বিখ্যাত ‘দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া’ নামে৷ তাঁর জন্মদিনেই সারা দেশজুড়ে পালিত হয় ‘জাতীয় নারী দিবস’। তিনি সরোজিনী নাইডু। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sarojini-naidu/
আজ মানভূম কেশরী অতুলচন্দ্র ঘোষের জন্মদিন। পুরুলিয়া জেলা গঠনের পশ্চাতে যে মানভূম ভাষা আন্দোলনের ইতিহাস রয়েছে, সেই আন্দোলনের অন্যতম মুখ হলেন অতুলচন্দ্র ঘোষ। আইন ব্যবসা ছেড়ে গান্ধীজির আদর্শে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়া এই মানুষটির সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ আবার শেষদিকে মতবিরোধের কারণে এই কংগ্রেস থেকেই পদত্যাগ করে বেরিয়ে এসেছিলেন। লোকসেবক সংঘ প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। মহান স্বাধীনতা সংগ্রামী ও সমাজসংস্কারক অতুলচন্দ্র ঘোষের বিচিত্র এই জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/atul-chandra-ghosh/
বাংলায় প্রচলিত অন্যতম প্রবাদ হল যত দোষ নন্দ ঘোষ আমরা প্রায়ই কথায় কথায় এই বাক্যের ব্যবহার করে থাকি৷ প্রবাদটির অর্থ যে যেখানে যাই দোষ করুক না কেন একজনের উপরই দোষ দেওয়া হয় বা দূর্বলের প্রতি সর্বদা দোষারোপ। এবার জেনে নেওয়া যাক প্রবাদটির পিছনে থাকা গল্পটি৷ এই প্রবাদের উৎপত্তি কৃষ্ণের বাল্যলীলার কাহিনী থেকে। কি সেই গল্প জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-jato-dosh-nanda-ghosh
বৃষ্টি হলেই বজ্রপাত, বিদ্যুতের ঝলকানি লেগেই আছে। নিশ্চয়ই কয়েক বছর ধরে সকলেই লক্ষ করে থাকবেন, আগের তুলনায় বজ্রপাতের পরিমাণ অনেকাংশে বেড়ে গেছে। খবরে দেখা যায় প্রায়ই কেউ না কেউ মারা গেছেন বজ্রপাতে। ক্রমশ বেড়ে চলা এই বজ্রপাতের পিছনে কোন বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে? জানতে গেলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-lightning-occur-so-frequent/
কোথাও কোনো ভয়ানক অগ্নিকান্ডের কথা শুনলেই আমরা লঙ্কাকাণ্ড বা খাণ্ডব দাহনের সঙ্গে তার তুলনা করে থাকি। কিন্তু জানেন কি, কেন হয়েছিল খান্ডব দাহন? কোন দেবতার প্রয়োজনে পুড়ে মরতে হয়েছিল হাজার হাজার জীব-জন্তুকে? কারাই বা সাহায্য করেছিলেন এই দাহনকার্যে? আসুন জেনে নেওয়া যাক মহাভারতে উল্লেখিত এক ভয়ানক অগ্নিকান্ড খান্ডব দাহনের ঘটনা ও তার পারিপার্শ্বিক কাহিনী– https://sobbanglay.com/sob/khandob-dahon/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সরোজিনী নাইডুর মৃত্যুদিন। সরোজিনী নাইডু একজন ভারতীয় মহিলা কবি, স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিক যিনি ভারতীয় ইতিহাসে বিখ্যাত দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া নামে। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি এবং সংযুক্ত প্রদেশ (অধুনা উত্তর প্রদেশ)-এর প্রথম রাজ্যপাল। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/ai5jHKNiMXI
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
মহিষাসুর বধ কি আর্য অনার্য লড়াই? সত্যিই কি অসুর জাতির অস্তিত্ব আছে? হুদুড় দুর্গা বা অসুর পূজা কি কাউন্টার সংস্কৃতি প্রচারের প্রয়াস? দুর্গাপূজা এলেই এই সমস্ত বিতর্ক মাথা চাড়া দিয়ে ওঠে। সেই বিতর্কিত প্রশ্নগুলির উত্তর খোঁজা হয়েছে এই ভিডিওটিতে https://youtu.be/NnouRcmuTww
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান