আজ বাংলা ১৪৩১ সালের ২৬ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১১ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তিনি ছিলেন ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ। তিনি ছিলেন একাধারে কবি, গণিতজ্ঞ,দার্শনিক ও সঙ্গীতপ্রিয় মানুষ। তিনিই প্রথম বাংলা ভাষায় গানের স্বরলিপি লিখেছিলেন। ঠাকুরবাড়ির এই প্রতিভাবান মানুষটি সম্বন্ধে আরও জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/dwijendranath-tagore
আজ রামামূর্তি রাজারামনের জন্মদিন। কোয়ান্টাম তত্ত্বের উপরে গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মরণীয় হয়ে আছেন ভারতীয় বিজ্ঞানী রামামূর্তি রাজারামন। পোখরানের পরমাণু বিস্ফোরণের অনেক আগেই তিনি পারমাণবিক অস্ত্র নির্মাণের ব্যাপারে বিরোধিতা করেছিলেন। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে সর্বদা দৃষ্টি দিয়েছিলেন তিনি। তাঁর ব্যাপ্ত গবেষণা ও অধ্যাপনা জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ramamurti-rajaraman/
আজ আলেকজান্ডার ফ্লেমিং এর মৃত্যুদিন। তিনি ছিলেন একজন স্কটিশ ডাক্তার এবং মাইক্রোবায়োলজিস্ট। তাঁর দুটি উল্লেখযোগ্য আবিষ্কার হল- ১৯২৩ সালে এনজাইম লাইসোজাইম এবং ১৯২৮ সালে বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। তাঁকে নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alexander-fleming/
১৯৯৪ সালের ১১ মার্চ সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত এস আর বোম্মাই বনাম ভারত মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল। এই মামলা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/s-r-bommai-vs-union-of-india/
বাংলায় প্রচলিত অন্যতম প্রবাদ হল যত দোষ নন্দ ঘোষ। আমরা প্রায়ই কথায় কথায় এই বাক্যের ব্যবহার করে থাকি। প্রবাদটির অর্থ যে যেখানে যাই দোষ করুক না কেন একজনের উপরই দোষ দেওয়া হয় বা দূর্বলের প্রতি সর্বদা দোষারোপ। এবার জেনে নেওয়া যাক প্রবাদটির পিছনে থাকা গল্পটি। কী সেই গল্প জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bengali-proverb-jato-dosh-nanda-ghosh
ক্রোয়েশিয়া দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল খেলিয়ে দেশ হিসেবে।ফুটবলের বাইরেও ক্রোয়েশিয়াকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/croatia/
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে ভাইরাস কথাটি। কিন্তু ভাইরাস আসলে কি? কতটুকুই বা জানি আমরা? জেনে নিন এখানে, https://sobbanglay.com/sob/virus/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
আর্কিওলজি গ্যালারি বা পুরাতত্ত্ব বীথিকাটি ভারতীয় জাদুঘর বা কলকাতা জাদুঘর বা ভারতীয় সংগ্রহালয়ের একটি গুরুত্বপূর্ণ গ্যালারি । এখানে বিভিন্ন যুগের শিল্পনমুনাগুলিকে প্রদর্শিত করে তার মধ্য দিয়ে ভারতীয় শিল্পকলার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষতাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে https://youtu.be/4iKP4tuBplY
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান