সববাংলায়

১ আষাঢ় | ১৬ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১৬ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১ আষাঢ় | ১৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। তাঁর বাবা চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক। ছেলে নিজে চেয়েছিলেন সাহিত্যিক হবেন। শেষ পর্যন্ত হলেন এক অবিস্মরণীয় সঙ্গীত প্রতিভা। বস্তুত তাঁর হাত ধরেই লতা মঙ্গেশকরের বাংলা গানের জগতে প্রবেশ। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hemanta-mukhopadhyay/
  • আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিন। একসময় অমিতাভ বচ্চন এবং রেখার ব্যাগ বয়ে নিয়ে যেতেন স্পটবয় হিসেবে। নকশাল আন্দোলনেও জড়িয়ে পড়েছিলেন একসময়। সেই তিনিই আবার ডিস্কো ডান্সার ছবিতে নেচে ভারত মাতিয়ে দিলেন। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mithun-chakraborty/
  • আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মৃত্যুদিন। ভারতীয় বিজ্ঞান সাধনার ইতিহাসে যে সব ব্যক্তিত্বের প্রতিভা ভারতকে গৌরবান্বিত করেছে তাদের মধ্যে এক অনন্য সাধারণ নাম আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি কেবল বিজ্ঞান সাধক ছিলেননা তিনি একাধারে রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবিও ছিলেন। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/prafulla-chandra-ray/
  • আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুদিন। তিনি স্বাধীনতা আন্দোলনের জনপ্রিয় নেতা স্বরাজ পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন। উদার মনোভাব হিন্দু-মুসলিম নির্বিশেষে মানুষের প্রতি তাঁর দরদী মনোভাব দেখে দেশের মানুষ তাঁকে দেশবন্ধু উপাধি দেয়। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/deshbandhu-chittaranjan-das/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-16

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ভারতবর্ষের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি তৈরির নেপথ্যে ছিলেন একজন বিখ্যাত বাঙালি রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বাঙালিকে ব্রিটিশের চাকরির বদলে একটি বিকল্প পথ দেখানোর জন্যই এই কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসুও এই কোম্পানির হয়ে কাজ করেছিলেন। বিখ্যাত সেই বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি কোভিড মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করেছিল। ব্যবসার ক্ষেত্রে বাঙালির প্রথম বড় কৃতিত্ব এই বেঙ্গল কেমিক্যালস কোম্পানি তৈরির নেপথ্যের ঘটনা এবং এ-সম্পর্কে খুঁটিনাটি আরও তথ্য বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/bengal-chemicals-pharmaceuticals
  • আজ পিতৃদিবসে বাবাকে নিয়ে ইচ্ছেমৃত্যুর কলমে লেখা কবিতা “আদর্শ” পড়ুন https://lekhalikhi.sobbanglay.com/poems/adarsha/
  • ফেলে আসা ছোটবেলা গুটিশুটি মেরে থাকে বড়বেলার স্মৃতি-ভাঁজে। উঁকিঝুঁকি দেয় মাঝেমাঝে…চলকে ওঠে কিছু খন্ড মুহূর্তের ছবি। শৈশবের সেই অগণন স্মৃতির টুকরো টুকরো ছবি উঠে এসেছে স্বাগতা আচার্য্যের কলমে ‘চুপ-শৈশব’ শিরোনামে। আজ পিতৃদিবসে সেরকমই এক আটকে পড়া সময়ের কথা নিয়ে লেখিকার কলমে, “ক্রিং” https://lekhalikhi.sobbanglay.com/articles/kring/
  • বাবাকে নিয়ে প্রতিটা মানুষেরই প্রচুর স্মৃতি থাকে। আজ পিতৃদিবসে ইচ্ছেমৃত্যুর স্মৃতির আয়নায় ভেসে উঠেছে সেইরকম এক স্মৃতির ছবি। বাবার কোলে চেপে পৃথিবীটাকে দেখার ছবি। সেই উচ্চতম অবস্থান…উচ্চতায় যা হার মানাতে পারে খোদ এভারেস্টকেও https://lekhalikhi.sobbanglay.com/articles/babar-kol/

১ আষাঢ় | ১৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের মৃত্যুদিন। তিনি ভারতের প্রথম ঔষধ নির্মাণ কোম্পানি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মারকিউরাস নাইট্রাইটের আবিষ্কারক হিসেবে অমর হয়ে আছেন। তাঁকে ‘ভারতের রসায়নবিদ্যার জনক’ বলেও অভিহিত করা হয়। শুধুই নীরস বিজ্ঞানশিক্ষা নয়, বরং সমগ্র বাঙালি জাতিকে অন্তর থেকে বিজ্ঞানমনস্ক তথা বিজ্ঞানচেতনা সম্পন্ন করে তোলাই ছিল প্রফুল্লচন্দ্র রায়ের আজীবনের সাধনা। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/4SVL5njq1ZU

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতবর্ষের প্রথম ঔষধ প্রস্তুতকারক কোম্পানি হল বিখ্যাত বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস কোম্পানি। এই কোম্পানিই কোভিড মহামারীর সময়ে গুরুত্বপূর্ণ ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন তৈরি করেছিল। বেঙ্গল কেমিক্যালসের উত্থান পতন এবং কোম্পানিকে ঘিরে অজানা অনেক তথ্য বিশদে জানতে দেখুন এই ভিডিওটি https://youtu.be/0iulWuoFGjQ

১ আষাঢ় | ১৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১ আষাঢ় | ১৬ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading