আজ বাংলা ১৪৩১ সালের ২৭ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১২ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ সমরেশ বসুর মৃত্যুদিন। তিনি বাংলা সাহিত্যের এক অন্যতম কথাশিল্পী । তাঁর বহু উপন্যাস ও গল্প নিয়ে বিখ্যাত চিত্রপরিচালকরা তৈরী করেছেন সিনেমা। তাঁর নিজের জীবনই ছিল এক গল্পের পটভূমি। তাঁকে নিয়ে বির্তকও কম ছিল না। বির্তকের কেন্দ্রবিন্দুতে কখনও তাঁর ব্যক্তিগত জীবন আবার কখনও তাঁর সৃষ্টি। কেমন ছিল সমরেশ বসুর জীবনকাহিনী? আসুন জেনে নেওয়া যাক এখানে https://sobbanglay.com/sob/samaresh-basu/
আজ চিত্রশিল্পী গণেশ পাইনের মৃত্যুদিন। রঙ কেনবার মতো আর্থিক সম্বল না থাকার কারণে একসময় কালি ও কলম দিয়ে স্কেচ করতেন তিনি। বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন তিনি। অবনীন্দ্রনাথের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং লেডি রাণু মুখার্জির মধ্যস্থতায় নেহেরুর সঙ্গে পরিচিত হয়েছিলেন গণেশ পাইন। ছেচল্লিশের দাঙ্গায় পরিবারসমেত বাস্তুহারা হয়ে কলকাতা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছিলেন। একসময় অ্যানিমেশন স্টুডিওতে কাজ করেছেন, এমনকি কটন মিলের ডিজাইনার হিসেবেও কিছুদিন কাজ করতে হয় তাঁকে। দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হলেও একক প্রদর্শনী তিনি খুব বেশি করেননি। এই মহান চিত্রশিল্পী গণেশ পাইন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ganesh-pyne/
আজ মশিউর রহমানের মৃত্যুদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মায় গিয়ে আহত সেনাদের সেবা করেছিলেন তিনি। মুক্তিযুদ্ধের আগেই ১৯৭১ সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছিলেন৷ সরকারের বিরোধিতার করার জন্য কারাদণ্ডও ভোগ করতে হয় তাঁকে। জিয়াউর রহমানের আমলে প্রধানমন্ত্রী পদমর্যাদার সিনিয়র একজন মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তিনি। এমনই একজন নির্ভীক ও প্রতিভাবান রাজনীতিবিদ মশিউর রহমান ওরফে যাদু মিয়ার জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/mashiur-rahman
আজ সান ইয়াত সেন এর মৃত্যুদিন। কিং-সাম্রাজ্যের দুর্নীতি এবং স্বৈরাচার দেখে ডাক্তারী ছেড়ে বিপ্লবের পথ বেছে নেন তিনি। একের পর এক বিদ্রোহে ব্যর্থ হন, আমেরিকা, ইংল্যান্ড, জাপান-সহ বিভিন্ন দেশে ঘোরেন সেখানকার চীনাদের সমর্থনলাভের উদ্দেশ্যে এবং অর্থ সংগ্রহ করতে থাকেন। কখনও আমেরিকায় বন্দী করা হয় তাঁকে, কখনও ফিলিপাইনদের যুদ্ধে সাহায্য করেও আশানুরূপ ফল পাননি। এত সংগ্রামের পরে চীনে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলে তার প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন সান। সাধারণ এক মানুষ থেকে বিপ্লবী হয়ে ওঠা এবং প্রজাতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দেওয়া ছাড়াও সান ইয়াত সেনের জীবন সম্পর্কে আরও বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/sun-yat-sen/
আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। স্বামীর মঙ্গলকামনায় আমাদের দেশের প্রতিটি রাজ্যের বিবাহিতা মহিলারাই অনেক রকম ব্রত করেন। এর মধ্যে তামিলনাড়ুতে প্রচলিত একটি ব্রত হল ‘কারাদাইয়ান ননবু’। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী। কোন দিন পালিত হয় এই উৎসব? কী ভাবে হয় দেবীর পুজো? প্রসাদ হিসেবেই বা কী তৈরি করা হয়? আসুন জেনে নেওয়া যাক এইসব প্রশ্নের উত্তর ও আরো নানা জানা-অজানা কথা – https://sobbanglay.com/sob/karadaiyan-nonbu/
শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিখ্যাত কামারপুকুর পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। শ্রীরামকৃষ্ণের বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে। সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। কামারপুকুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/trip-to-kamarpukur
রামধনু বা ইন্দ্রধনু বা রঙধনু ধনুরাকৃতি রঙিন আলোর রেখা যা সাধারণত বৃষ্টির পর আকাশে সূর্যের বিপরীত দিকে দেখা যায়। রামধনুতে সাতটি রঙ দেখা যায়। তবে একথা জেনে রাখা ভাল রামধনু একটি আলোক বিভ্রম (Optical Illusion) এবং এর কোনও বাস্তব অস্তিত্ব নেই। রামধনু তৈরি হয় কিভাবে – জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-are-rainbows-formed/
মহাভারতের উদ্যোগপর্বে দেখতে পাওয়া যায় নারদমুনি দুর্যোধনকে অতিরিক্ত আগ্রহী বা জেদি হওয়া কেন ভালো নয় তা বোঝাতে গালবের কাহিনী বলছিল। গালবের কাহিনীতেই উঠে আসে যযাতির কন্যা মাধবীর কথা। আপনিও জানতে চাইলে পড়তে পারেন এখানে https://sobbanglay.com/sob/madhavi-daughter-of-yayati/
সাধারণ জীবনে বারে বারে ধনুর ভাঙা পণ বা ধনুর্ভঙ্গ পণ প্রবাদটির ব্যবহার আমরা করে থাকি। ধনুর্ভঙ্গ পণ এর অর্থ হল সাঙ্ঘাতিক কোন পণ বা প্রতিজ্ঞা। এই প্রবাদের উৎস সন্ধান করতে হলে আমাদের উঁকি দিতে হবে রামায়ণের সময় কালে৷ মিথিলার রাজা জনক যজ্ঞের উদ্দেশ্যে ভূমি কর্ষনকালে এক ভূমি কন্যা পান যিনি সীতা নামে প্রতিপালিত হয়৷ বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-dhanur-bhanga-pon/
স্কুল জীবনে কে সি নাগের অঙ্কের বই ছাত্রছাত্রীদের কাছে যেমন ভয়ের, আবার অঙ্ক শেখার চাবিকাঠিও কিন্তু এই বই। সেই তৈলাক্ত বাঁশ বেয়ে বাঁদরের ওঠা-নামা আর পিতা-পুত্রের বয়স নির্ণয় করতে করতে অঙ্ক সম্পর্কে জাগতিক ভীতি দূর করেছিলেন কেশব চন্দ্র নাগ। তাঁর অঙ্কের বইয়ের কথা নিয়ে ব্যাপক আলোচনা হলেও তাঁর বর্ণময় জীবনকাহিনী আমাদের কাছে অজানাই রয়ে গেছে। আজ জেনে নেব অংক স্যার কেশব চন্দ্র নাগের জীবনী https://youtu.be/sMjRuIdZ-D0
আজ তামিলনাড়ুতে কারাদাইয়ান ননবু উৎসব। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে রাজকন্যা সাবিত্রীর অসাধারণ স্বামীভক্তির কাহিনী, যা উত্তর ভারতে সাবিত্রী চতুর্দশী ব্রত হিসেবে পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/Ya0G5E-2dK8
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান