সববাংলায়

২১ মে ।। ৬ জ্যৈষ্ঠ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আনন্দরাম বড়ুয়ার জন্মদিন। তিনি ভারতের পঞ্চম ও অসমের প্রথম আইসিএস অফিসার। সংস্কৃত ব্যাকরণের ওপর ইংরেজি ভাষায় বারো খণ্ডের বই আছে তাঁর। ২০০৫ সালে আসাম সরকার তাঁর নামে উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের ‘আনন্দরাম বড়ুয়া পুরস্কারে ভূষিত করে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ananda-ram-baruah/
  • আজ বিহারীলাল চক্রবর্ত্তীর জন্মদিন। বিহারীলাল সম্পর্কে প্রমথনাথ বিশী বলেছেন ‘তিনি নব্য রোমান্টিক কবিগণের অগ্রণী আর বাঙালি মাইনর (অপ্রধান) কবিগণের মধ্যে শ্রেষ্ঠ।’ মাইনর কবিগণের মধ্যে শ্রেষ্ঠ হলেও বোধহয় উনিই একমাত্র কবি যাকে কবিগুরুর গুরু বলা হয়। রবীন্দ্রনাথের চোখে বাংলা গীতিকবিতার ‘ভোরের পাখি’ তিনি। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/biharilal-chakraborty
  • আজ আলেকজান্ডার পোপের জন্মদিন। অষ্টাদশ শতকের একজন বিখ্যাত ইংরেজ কবি হলেন আলেকজান্ডার পোপ। ব্যঙ্গাত্মক ও প্রহসনমূলক লেখার জন্য তিনি ইংরেজি সাহিত্যে কিংবদন্তিতুল্য স্থান অধিকার করে আছেন৷ শেক্সপীয়ারের পরে তিনিই একমাত্র লেখক যাঁকে বিভিন্ন রচনায় সব থেকে বেশী উদ্ধৃত করা হয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alexander-pope/
  • আজ ভারতের সপ্তম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুদিন। তিনি জওহরলাল নেহরুর নাতি এবং ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে। দলত্যাগ বিরোধী আইন তাঁর আমলেই পাস হয়। জওহর নবোদয় বিদ্যালয় শিক্ষা তাঁর আমলেই শুরু হয়। সেই তিনিই ভারতের প্রথম আত্মঘাতী বিস্ফোরণে নিহত হন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajiv-gandhi/
  • আজ সুন্দরলাল বহুগুণার মৃত্যুদিন। তাঁকে আখ্যা দেওয়া হয়েছিল “হিমালয়ের রক্ষক”। গান্ধীজির অহিংস নীতিকে অণুসরন করে তিনি শুরু করেছিলেন অন্য এক বিপ্লব যা ‘সবুজ বাঁচাও’ বা ‘বীচ বাঁচাও’ আন্দোলন নামে পরিচিত। পরিবেশের রক্ষাকর্তা হিসেবে তাঁর ভূমিকা সারা পৃথিবীতে আলোচিত। তিনি চিপকো আন্দোলনের প্রাণপুরুষ প্রবাদপ্রতিম পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sunderlal-bahuguna/
  • আজ প্রিয়নাথ বসুর মৃত্যুদিন। ভারববর্ষ তথা বাংলার সার্কাসের একজন অন্যতম পথিকৃৎ প্রিয়নাথ বসু মূলত বাঙালিদের নিয়েই প্রতিষ্ঠা করেছিলেন ‘গ্রেট বেঙ্গল সার্কাস’। দেশপ্রেমিক প্রিয়নাথ সার্কাসের মঞ্চ থেকে ‘বন্দে মাতরম’ ধ্বনিও তুলতেন। বাঘের খেলা দেখানোর জন্য বিশেষভাবে পরিচিত সুশীলা সুন্দরী বেঙ্গল সার্কাসেই খেলা দেখাতেন তখন। ভারতবর্ষ এবং ভারতের বাইরেও বিভিন্ন দেশে সার্কাস নিয়ে খেলা দেখিয়ে বেড়িয়েছেন প্রিয়নাথ। রাজারাজড়া, জমিদারদের কাছ থেকে পুরস্কারস্বরূপ অর্থ ছাড়াও পেয়েছেন হাতি, বাঘ ইত্যাদি বন্যপ্রাণী। প্রথম বাঙালি রিংমাস্টার হিসেবে প্রিয়নাথেরই নাম করা চলে। বাঙালির সার্কাসের প্রাণপুরুষ প্রিয়নাথ বসু সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/priyanath-bose/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-21

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৯১ সালের আজকের দিনে সারা বিশ্বকে হতবাক করে দিয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যা করা হয়। ভারত কাঁপানো সেই হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajiv-gandhi-assasination-mystery/
  • পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি জেলা হল দক্ষিণ দিনাজপুর। সমভূমির উপর অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ ‘ইতিহাস প্রসিদ্ধ স্থান বাণগড়’।প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। দক্ষিণ দিনাজপুর জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/south-dinajpur-district/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ বিহারীলাল চক্রবর্ত্তীর জন্মদিন। বাংলা গীতিকাব্যের ধারার প্রথম পথিক বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভোরের পাখি’ আখ্যা দিয়েছিলেন।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেনের পরে বাংলা আখ্যানকাব্যের ধারাকে রুদ্ধ করে তন্ময় কবি বিহারীলাল গীতিকাব্যের মধুর রসের নতুন গতিপথ সঞ্চার করেছিলেন। তাঁর হাত ধরেই বাংলা কবিতা বস্তু-তন্ময়তা থেকে আত্ম-তন্ময়তায় পর্যবসিত হয়। ইংরেজি সাহিত্যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ‘লিরিক্যাল ব্যালাডস’-এর মত বিহারীলালের কবিতাও বাংলা সাহিত্যে এক নতুন যুগ সূচিত করেছিল। রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। তাঁকে নিয়ে আরও জানুন এখানে।

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

সুন্দরবনের এক অসাধারণ গান শুনুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading