আজ বাংলা ১৪৩২ সালের ৪ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ২১ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- আজ বিশ্ব প্রবীণ নাগরিক দিবস। প্রতি বছর ২১ আগস্ট সারা পৃথিবী জুড়ে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান জ্ঞাপন করার উদ্দেশ্যে দিনটি পালন করা হয়। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-senior-citizens-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ বি.সত্যনারায়ণ রেড্ডির জন্মদিন। মাত্র চোদ্দো বছর বয়সে গান্ধীজিকে গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়ে কারাবন্দি হয়েছিলেন বি. সত্যনারায়ণ রেড্ডি। জরুরি অবস্থার সময়তেও আঠারো মাস তাঁকে কারারুদ্ধ করে রাখা হয়। জনসেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজিত রাখবার জন্য কখনও বিবাহ করেননি তিনি। উত্তরপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পরিচিত মানবহিতৈষী এবং সুদক্ষ একজন রাজনীতিবিদ বি.সত্যনারায়ণ রেড্ডি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/b-satya-narayan-reddy/
- আজ ইসমত চুঘতাই-এর জন্মদিন। ‘লিহাফ’ নামে একটি গল্প লেখার জন্য অশ্লীলতার দায়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল ইসমত চুঘতাইকে। স্বাধীনতা-পূর্ববর্তী ভারতে প্রথম নারীর সমকামিতাকে গল্পে তুলে এনেছিলেন তিনি। উর্দু সাহিত্যের অন্যতম লেখিকা ইসমত চুঘতাই গল্প, উপন্যাস, নাটক ছাড়াও বহু হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/ismat-chughtai/
- আজ উসেইন বোল্টের জন্মদিন। অলিম্পিকজয়ী জামাইকার দৌড়বিদ উসেইন বোল্ট পৃথিবীর সর্বকালের সেরা দ্রুততম মানুষ বলে খ্যাত। একশো মিটার, দুশো মিটার এবং রিলে দৌড়ে তিনি মোট এগারোবার বিশ্বরেকর্ড করেছেন এবং পরপর নিজের রেকর্ড ক্রমান্বয়ে অতিক্রম করেছেন। অলিম্পিক প্রতিযোগিতায় আটটি স্বর্ণপদকজয়ী উসেইন বোল্ট সংবাদমাধ্যমে ‘লাইটনিং বোল্ট’ নামে অধিক পরিচিত। তাঁর ক্রীড়াজীবনের নানা তথ্য বিশদে জানতে পড়ুন এখানে- https://sobbanglay.com/sob/ussain-bolt/
- বাঙালি হোক অবাঙালি – হিন্দুদের বিয়ের আসরে শোনা যায় তাঁর সানাইয়ের সুর। জন্মসূত্রে ধার্মিক শিয়া মুসলিম হয়েও সরস্বতীর উপাসনা আর পাঁচ ওয়াক্ত নমাজ ছিল তাঁর নিত্যদিনের রুটিন। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের তৃতীয় ‘ভারতরত্ন’ প্রাপক সঙ্গীতশিল্পী বিসমিল্লা খান সামান্য এক বাদ্যযন্ত্র সানাইকে পৌঁছে দিয়েছেন ধ্রুপদি উচ্চতায়। শুধুই ভারতরত্ন নয়, একাধারে পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন সানাইবাদক বিসমিল্লা। আজ তাঁর মৃত্যুদিন। কেমন ছিল তাঁর জীবন? কীভাবেই বা পেলেন তিনি এত খ্যাতি? জানতে হলে পড়ে ফেলুন –https://sobbanglay.com/sob/bismillah-khan/
- আজ সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের মৃত্যুদিন। মাত্র ১৯ বছর বয়সেই জাহাজে বসে জীবনের সেরা কাজটি করে ফেলেন তিনি, যার সূত্র ধরেই তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন আর তাঁর নামে প্রচলিত হয়ে আছে ‘চন্দ্রশেখর সীমা’। এই মহান ভারতীয় বিজ্ঞানী সম্বন্ধে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/subrahmanyan-chandrasekhar
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-21
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সাদা তুলোর মত তুষারপাত দেখতে আমাদের খুবই ভাল লাগে তার জন্যে আমরা শীতপ্রধান অঞ্চলে বা পাহাড়ে বেড়াতে যাই। এই তুষারপাত হয় কেন অথবা কেনই বা তা পার্বত্য অঞ্চলে বা শীতের দেশে হয় সেই সব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-does-it-snow/
- বিশ্বের অন্যতম বৃহত্তম গণতন্ত্র হল ভারত। যেকোন গণতান্ত্রিক দেশের মূল ভিত্তি হল সেই দেশের নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতির মাধ্যমেই সাধারণ মানুষ তাঁদের প্রতিনিধি নির্বাচিত করেন। ভারতে বিভিন্ন প্রকার নির্বাচন সংঘটিত হয় – সেইসব ভোট কেন হয়, তার নিয়ম কী সেই সব জানতে দেখুন এখানে – https://sobbanglay.com/sob/different-types-of-elections-in-india
- কথিত আছে এই সৃষ্টি প্রলয়ে ধ্বংস হয়ে গেলেও বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গের আবাসস্থল কাশী নগর অটুট থাকবে, কারণ শিব স্বয়ং প্রলয়ের সময় নিজের ত্রিশূলের মাথায় ধারণ করে কাশীকে সুরক্ষিত রাখেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই বিশ্বনাথ এবং তাঁর মন্দিরকে কেন্দ্র করে এরকম কিংবদন্তি যেমন রয়েছে তেমনি বহু বিদেশি আক্রমণকারীর হাতে বারবার ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাসও রয়েছে মন্দিরটির। সেইসব কিংবদন্তি, ইতিহাস-সহ কাশী বিশ্বনাথ মন্দিরের স্থাপত্য এবং বিভিন্ন সময়ে পালিত বিশেষ কিছু উৎসব সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jyotirling-bishwanath

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান