আজ বাংলা ১৪৩২ সালের ২৮ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অনুকূল ঠাকুরের জন্মদিন। ধর্মগুরু হিসেবে অনুকূল ঠাকুর বিখ্যাত হলেও একাধারে তিনি ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক ও বিজ্ঞান অনুসন্ধিৎসু। বিপথগামী মানুষকে সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে ও তাঁর মনে সেবাধর্মের প্রতি অনুরাগ জাগাতে তৈরী করেছিলেন সৎসঙ্গ আশ্রম। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anukul-thakur/
- আজ শ্রীকান্ত জিচকরের জন্মদিন। ১৯৭৩ থেকে ১৯৯০ পর্যন্ত প্রায় কুড়ি বছর ধরে তিনি তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যান। তার মধ্যে ছিল অর্থনীতি, সংস্কৃত, ইতিহাস, ইংরেজি সাহিত্য, দর্শন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, সমাজবিজ্ঞান ইত্যাদি। প্রায় সব পরীক্ষাতেই তিনি ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন এবং প্রচুর স্বর্ণপদক লাভ করেছিলেন। সবথেকে বেশি শিক্ষিত ভারতীয় হিসাবে লিমকা বুক অফ রেকর্ডে (Limca Book of Record) তাঁর নাম নথিভুক্ত হয়েছিল। তাঁর সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/srikant-jichkar/
- আজ অমল কুমার রায়চৌধুরীর জন্মদিন। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং কিংবা রজার পেনরোজ উভয়েই তাঁদের সৃষ্টিতত্ত্ব এবং বিগ ব্যাং সংক্রান্ত গবেষণায় সফল হয়েছিলেন বাঙালি পদার্থবিদ অমল কুমার রায়চৌধুরীর গবেষণাপত্রের কারণে। অমল কুমারই প্রথম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাহায্যে বিশ্ব সৃষ্টির মূলে বিগ ব্যাং-এর আগেও যে সিঙ্গুলারিটির অস্তিত্ব ছিল তা প্রমাণ করেছিলেন। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র তথা পরবর্তীকালে সম্মানীয় অধ্যাপক অমল কুমার রায়চৌধুরীর জীবন ও গুরুত্বপূর্ণ গবেষণা সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amal-kumar-raychaudhuri/
- আজ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুদিন। তিনি ছিলেন রবীন্দ্রোত্তর পর্বের একজন যথার্থ শিল্পী, যিনি পঁয়তাল্লিশ বছর ধরে বাংলা সাহিত্যের জগতে পদচারণা করেছেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tarasankar-bandyopadhyay/
- আজ দান্তে আলিগিয়েরির মৃত্যুদিন। বিশ্ব সাহিত্যে তিনি অমর হয়ে আছেন তাঁর ‘দ্য ডিভাইন কমেডি’র জন্য। এখনও পর্যন্ত ইতালীয় সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলা হয় এই বইটিকে। অথচ পোপের অন্যায় কাজকর্মের কড়া সমালোচনার জন্য ফ্লোরেন্সে তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তিনি দান্তে আলিগিয়েরি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dante-alighieri/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-14/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- এক জীবনে এত পড়াশোনা কোন রক্তমাংসের মানুষের হয়? না জানলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। অদ্ভুত এই মানুষটির ব্যাপারে জানুন এখানে https://sobbanglay.com/sob/shrikant-jichkar-most-learned-indian/
- পৃথিবী তার অক্ষের চারিদিকে নিয়মিত ঘুরছে যাকে আমরা আহ্নিক গতি বলি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে পৃথিবীর আহ্নিক গতি থেমে গেলে কী হতে পারে? যে গতির কথা আমরা পৃথিবীর মধ্যে থেকে বুঝতে পারি না, মনে হয় পৃথিবী স্থির সেই গতি থেমে গিয়ে পৃথিবী সত্যি সত্যি স্থির হয়ে গেলে কী হতে পারে? আমরা কি বেঁচে থাকব? জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/what-would-happen-if-earth-stopped-spinning
- সমু্দ্র বললেই বাঙালির মুখে দীঘা-পুরি-মন্দারমণির কথাই আসে প্রথমে। অথচ যাঁরা অখ্যাত সৌন্দর্যনীড়ের খোঁজ করেন, সমুদ্রকে একান্তে, নির্জনে উপলব্ধি করতে চান তাঁদের জন্য বাঁকিপুট সমুদ্র সৈকত উপযুক্ত গন্তব্যস্থল হতে পারে। ইংরেজিতে যাকে বলে ‘হিডেন জেম’—বাঁকিপুট অনেকটা তাই৷ কোলাহলশূণ্য এমন সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গে আর দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। সেইসঙ্গে আবার লাইটহাউস, শতাব্দীপ্রাচীন ঐতিহাসিক গুরুত্ব জড়িত মন্দির, মৎস্যবন্দর—সবমিলিয়ে নিশ্চিন্ত অবসর যাপনের আদর্শ ঠিকানা। সঠিকভাবে বাঁকিপুট ভ্রমণের পরিকল্পনা করতে সেই জায়গাটি সম্পর্কে যেসব তথ্য জানা প্রয়োজন সেগুলি বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-bankiput-sea-beach/

আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান