আজ বাংলা ১৪৩২ সালের ৮ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৫ সালের ২৬ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ ফজলুল হকের জন্মদিন। তিনি ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাসে তিনি পরিচিত শের – ই – বঙ্গাল নামে। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/a-k-fazlul-huq
- আজ মোহিতলাল মজুমদারের জন্মদিন। তিনি বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক যিনি জনমানসে ‘দেহবাদী’ কবি হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohitlal-majumdar/
- আজ হীরালাল সেনের মৃত্যুদিন। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিস্মৃত এক ট্র্যাজিক ব্যাক্তিত্ব তিনি। ভারতের প্রথম রাজনৈতিক তথ্যচিত্র ও বিজ্ঞাপনী ছবি নির্মাণের কৃতিত্ব তাঁরই। কলের বায়োস্কোপ দেখানোর নেশায় নিজের জীবনকেও বাজি রেখেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁর সমস্ত কিছু এক অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায়। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hiralal-sen/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ অক্টোবর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-26
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পুরীর চেনা সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির সহ বিশেষ কিছু পরিচিত স্থান ছাড়াও রয়েছে অপেক্ষাকৃত কম পরিচিত একটি স্থান। শিল্পপ্রেমীদের স্বর্গপুরী পট্টচিত্রের গ্রাম রঘুরাজপুর। এই গ্রামের প্রতিটা ঘরেই আছে পটশিল্পী। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ২০০০ সাল নাগাদ রঘুরাজপুরকে ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে চিহ্নিত করেছে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/raghurajpur-trip/
- আমরা সকলেই জানি পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরছে, তাই তো পর্যায়ক্রমে দিন-রাত হচ্ছে। পৃথিবীর নিজ অক্ষের উপর এই ঘোরাকে আহ্নিক গতি বলে তা আমরা সবাই জানি। কিন্তু মনের মধ্যে কি কখনও প্রশ্ন উঁকি দেয় যে এই আহ্নিক গতি এলো কীভাবে বা পৃথিবী ঘোরে কেন? যদি এই প্রশ্ন মাথায় এসে থাকে এবং উত্তর না জানা থাকে তাহলে অবশ্যই এই নিবন্ধটি পড়তে হবে। https://sobbanglay.com/sob/why-does-earth-spin/
- বাঙালির ব্যবসার ইতিহাসে ফণীন্দ্রনাথ গুপ্ত এবং তাঁর ঝর্ণা কলমের কথা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে৷ ব্রিটিশ অধ্যুষিত দেশকে আর্থিকভাবে স্বাবলম্বী করবার প্রয়োজনীয়তা অনুভব করে ফণীন্দ্রনাথ ঝর্ণা কলম প্রস্তুতকারক কোম্পানি গঠন করেছিলেন বঙ্গভঙ্গের উত্তাল সময়ে। স্বয়ং মহাত্মা গান্ধী তাঁর কারখানা পরিদর্শন করছ এই উদ্যোগকে প্রসংশা করে গিয়েছিলেন৷ এমনকি গুণগতভাবে এতই উঁচুমানের ছিল তাঁর কলম যে তিনি ব্রিটিশ সরকারকেও তাঁর পণ্য সরবরাহ করতেন, যদিও মনেপ্রাণে ছিলেন ষোলোআনা জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক। ফণীন্দ্রনাথ গুপ্তের মতো এমন একজন উদ্যোগপতির জীবন, কর্মকান্ড ও তাঁর জনপ্রিয় ঝর্ণা কলমের ইতিহাস সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/fountain-pen-fn-gooptu/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান