আজ বাংলা ১৪৩২ সালের ৭ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ২৩ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংহের জন্ম দিবস ২৩ ডিসেম্বর দেশে কিষাণ দিবস হিসেবে পালিত হয়। এই দিনের গুরুত্বের বিষয়ে আরো জানার জন্য পড়ে দেখুন এখানে https://sobbanglay.com/sob/kishan-diwas/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চরণ সিংএর জন্মদিন। চৌধুরী চরণ সিং ছিলেন ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী যিনি চরণ সিং নামেই সবার কাছে পরিচিত। তাঁর পূর্বপুরুষ ছিলেন ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের নেতা, রাজা নাহার সিং। তাঁর জন্মদিনটি ভারতবর্ষে ‘কিষান দিবস’ নামে পরিচিত। চরণ সিং সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/charan-singh/
আজ রাসবিহারী ঘোষের জন্মদিন। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত সিধে চলে গেছে যে রাস্তা আমরা তাকে চিনি রাসবিহারী অ্যাভিনিউ নামে। কলকাতার বহু রাস্তাই বিশেষ মনীষীদের নামে নামাঙ্কিত। কিন্তু কে ছিলেন এই রাসবিহারী বাবু? ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ধারার একজন রাজনীতিবিদ, আইনজীবি এবং সমাজসেবক হিসেবে পরিচিত রাসবিহারী ঘোষের নামেই এই রাস্তা। তাঁর সঞ্চিত দানকৃত অর্থেই যাদবপুরে ৩৩ একর জায়গা কিনে তৈরি হয়েছিল আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিস্মৃতিতে ঠাঁই পাওয়া এই কৃতী বাঙালি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rash-behari-ghosh/
আজ পি ভি নরসিংহ রাওর মৃত্যুদিন। ভারতবর্ষের নবম প্রধানমন্ত্রী ছিলেন তিনি। দক্ষিণ ভারত থেকে প্রথমবার কোন প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর একাধিক মুক্ত বাজার নীতি প্রণয়ন করেন তিনি। প্রায় পনেরোটি ভাষা জানতেন তিনি। ভারতকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে ঘোষিত হওয়া থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বলে তাঁকে ভারতীয় অর্থনীতির চাণক্য বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন। https://sobbanglay.com/sob/p-v-narsimha-rao/
আজ থেকে শান্তিনিকেতনে পৌষ মেলা শুরু হয়েছে। এই সময়ে শান্তিনিকেতন যেতে হলে কী বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, কোথায় ঘুরবেন, সমস্ত কিছু পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shantiniketan-trip/
শীতকালে আঙুলে সামান্য একটু ঠোকা লাগলে যেন প্রাণ বেরিয়ে যাওয়ার মত ব্যথা করে! অথচ অন্য সময় সেই রকম ঠোকা প্রায়ই লেগে থাকে সামান্য একটু হয়ত ব্যথা লাগে – কিন্তু আমল দেওয়ার মত না। বয়স্ক মানুষের বাতের ব্যথা যেন শীতকালে বাড়ে বেশি পুরনো ব্যথাও এই সময়ে বাড়ে! কেন জানেন কি? না জানলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-it-pains-more-in-winter/
৫২ তাসের ব্রিজ খেলায় নিলামের মতো ডাকাডাকি চলে। যাঁর ডাক শেষপর্যন্ত টিকে থাকে তাঁর পার্টনারকে সবকটি তাস সকলের সামনে দৃশ্যমান অবস্থায় নামিয়ে রাখতে হয়। তখন চুক্তিকারী অর্থাৎ ঘোষককে দুটি হাত খেলতে হয় একাই। আন্তর্জাতিক স্তরের এই ব্রিজ খেলার এরকমই আরও নানান খুঁটিনাটি নিয়মকানুন, তার ইতিহাস এবং আরও বিভিন্ন রকম তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/card-game-bridge
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
আপনি কি জানেন যে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রয়েস গাড়ি দিয়ে ময়লা তুলতেন ভারতের রাজা? আজ সেই ঘটনার কথা বলব এখানে। আপনি শুনলে আশ্চর্য হবেন https://youtu.be/2_1InNtfFg4
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান