আজ বাংলা ১৪৩২ সালের ৯ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৪ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- সারা বিশ্ব জুড়ে ২৪ মার্চ দিনটিতে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। জার্মান বিজ্ঞানী রবার্ট কোচ ১৮৮২ সালে ২৪ মার্চ বার্লিনের একটি সভায় সর্বপ্রথম এই যক্ষ্মা রোগের জীবাণু আবিষ্কারের বিষয়টি ঘোষণা করেছিলেন। ১৯৮২ সালে রবার্ট কোচের আবিষ্কারের একশত বর্ষ পূর্তি উপলক্ষ্যে International Union Against Tuberculosis and Lung Disease (IUATLD) সংস্থাটির পক্ষ থেকে ২৪ মার্চ দিনটিকে বিশ্ব যক্ষ্মা দিবস হিসাবে ঘোষণা করার আহ্বান জানানো হয়। এই দিনটি নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-tuberculosis-day/
- আজ অশোক ষষ্ঠী ব্রত। এই ব্রত নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ashoke-shasthi/
- আজ বাসন্তী পূজার ষষ্ঠী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/

আজ কী দেখবেন :
- আজ অশোক ষষ্ঠী ব্রত। বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠীতে অর্থাৎ চৈত্রমাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে এই ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী নিয়ে সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/c7TwCrAGuQY
- বিধবাবিবাহের পক্ষে, বাল্যবিবাহের বিপক্ষে বা নারী শিক্ষার প্রসারে শিবনাথ শাস্ত্রীর ভূমিকা ছিল অনস্বীকার্য। কেশবচন্দ্র সেনের সাথে মতানৈক্যের ফলে গড়ে তুলেছেন ‘সাধারণ ব্রাহ্মসমাজ’। লিখেছেন ‘রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ’ এর মত গ্রন্থ। তাঁর জীবনের কাহিনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/uHP8oQzuoAs

অন্যান্য আরও যা পড়বেন :
- মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
- মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান