সববাংলায়

১৮ জ্যৈষ্ঠ | ২ জুন | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩৩ সালের ১৮ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৬ সালের ২ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৮ জ্যৈষ্ঠ | ২ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দোলা ব্যানার্জীর জন্মদিন। ভারতীয় মহিলা তীরন্দাজীতে এক অগ্রগণ্য নাম দোলা ব্যানার্জী। তিনি দ্বিতীয় মহিলা তীরন্দাজ হিসেবে অর্জুন পুরস্কার জিতেছেন। জাতীয় পর্যায়ে তিনি ৫২ টিরও বেশি স্বর্ণ, প্রায় ২১ টি রূপো এবং আটটি ব্রোঞ্জ পদক জিতেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dola-baneerjee/
  • আজ শ্রীকান্ত জিচকরের মৃত্যুদিন। ১৯৭৩ থেকে ১৯৯০ পর্যন্ত প্রায় কুড়ি বছর ধরে তিনি তাঁর উচ্চশিক্ষা চালিয়ে যান। তার মধ্যে ছিল অর্থনীতি, সংস্কৃত, ইতিহাস, ইংরেজি সাহিত্য, দর্শন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আন্তর্জাতিক আইন, রাষ্ট্রবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, সমাজবিজ্ঞান ইত্যাদি। প্রায় সব পরীক্ষাতেই তিনি ফার্স্ট ডিভিশনে উত্তীর্ণ হয়েছিলেন এবং প্রচুর স্বর্ণপদক লাভ করেছিলেন। সবথেকে বেশি শিক্ষিত ভারতীয় হিসাবে লিমকা বুক অফ রেকর্ডে তাঁর নাম নথিভূক্ত হয়েছিল। তাঁর সম্বন্ধে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/srikant-jichkar/
  • আজ বিভা চৌধুরীর মৃত্যুদিন। ব্রিটিশ শাসিত ভারতে প্রথম মহিলা পদার্থবিজ্ঞানী হিসেবে পরিচিত ছিলেন বিভা চৌধুরী। যুগান্তকারী আবিষ্কার সত্ত্বেও নোবেল পুরস্কার কিংবা কোনও স্বীকৃতি জোটেনি তাঁর ভাগ্যে। দীর্ঘ ১৪ বছর গবেষণা করার পরেও তাঁর কাজের সমস্ত নথি হারিয়ে যায় আমেদাবাদ ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি থেকে। কণা পদার্থবিদ্যা আর মহাজাগতিক রশ্মির উপর আজীবন গবেষণায় নিয়োজিত ছিলেন বিভা। তাঁর জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bibha-chowdhuri/
  • আজ জিউসেপ গ্যারিবল্ডির মৃত্যুদিন। ইতিহাসখ্যাত ‘রেডশার্ট’ বাহিনীর নির্মাতা ছিলেন জিউসেপ গ্যারিবল্ডি । ইতালির স্বাধীনতা এবং একীকরণের লড়াইয়ের একজন পুরোধা পুরুষ ছিলেন তিনি। কেউ কেউ তাঁকে আধুনিক ইতালির নির্মাতা বলেও মনে করেন। আজীবন নানা রক্তক্ষয়ী সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন গ্যারিবল্ডি। তুখোড় এই সামরিক ব্যক্তিত্বের প্রশংসা করেছিলেন ফ্রেডরিক এঙ্গেলস, চে গুয়েভারার মতো মানুষেরা। বিশ্ববিখ্যাত যোদ্ধা জিউসেপ গ্যারিবল্ডি সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/giuseppe-garibaldi/
  • আজ দেবেন্দ্র মোহন বসুর মৃত্যুদিন। জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে ছিলেন তিনি। রবীন্দ্রনাথের পরামর্শে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা। তাঁর পদ্ধতি অনুসরণ করে মেসন কণা আবিস্কার করে নোবেল পান ইংরেজ বিজ্ঞানী সিসিল পাওয়েল অথচ উন্নত যন্ত্রপাতির ও অর্থের অভাবে সেই পদ্ধতিতে তিনি ও বিভা চৌধুরী সফল হননি। বসু বি্জ্ঞান মন্দির থেকে শুরু বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে আসীন থেকেছেন এবং সেই সব সংস্থায় অতীব গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অথচ আজীবন প্রচারের আড়ালেই রয়ে গেলেন। এই বিশিষ্ট বাঙালি বিজ্ঞানী সম্বন্ধে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/debendra-mohan-bose
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-02

ধর্মীয় অনুষ্ঠান :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আজ শ্রীকান্ত জিচকরের মৃত্যুদিন। এক জীবনে এত পড়াশোনা কোন রক্তমাংসের মানুষের হয়? না জানলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। তাঁর অগাধ পাণ্ডিত্য ও অগণিত এডুকেশন ডিগ্রি নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shrikant-jichkar-most-learned-indian/
  • ইলেকট্রনিক ভোটিং মেশিন হল এমন একটি যন্ত্র যেটি ভোটদানের চিরাচরিত ব্যালট পদ্ধতির বিকল্প হিসেবে গৃহীত একটি পদ্ধতি। ১৯৮২ সালের মে মাসে কেরালা বিধানসভা নির্বাচনে কমিশন প্রথম ইভিএম ব্যবহার শুরু করে। এ সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/evm/
  • পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যতম একটি জেলা হল পশ্চিম মেদিনীপুর। এই জেলার অন্যতম আকর্ষণ ‘পটচিত্র’ গ্রাম (পিংলা থানার নয়া)। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এই জেলা জন্ম দিয়েছে ক্ষুদিরাম বসু বিদ্যাসাগরের মত ব্যক্তিত্বদের । প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/west-midnapore-district/

১৮ জ্যৈষ্ঠ | ২ জুন | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভারতের প্রথম নারী পার্টিকল ফিজিসিস্ট বিভা চৌধুরীর মৃত্যুদিন। তাঁর গবেষণা আজও বিশ্ববিজ্ঞানের ইতিহাসে অনন্য। এই প্রতিভাবান বিজ্ঞানী কসমিক রে গবেষণায় পথিকৃৎ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিলেন। ড. দেবেন্দ্র মোহন বসুর সঙ্গে কাজ করে তিনি নিউক্লিয়ার ইমালশন প্রযুক্তি ব্যবহার করে মেসন কণার অস্তিত্ব শনাক্ত করেন—যা পরবর্তীতে পার্টিকল ফিজিক্সে যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/LYInrUcuBAw
  • আজ বিশিষ্ট ভারতীয় পদার্থবিজ্ঞানী দেবেন্দ্র মোহন বসুর মৃত্যুদিন। তিনি মহাজাগতিক রশ্মি, কৃত্রিম তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তিনি আচার্য জগদীশ চন্দ্র বসুর ভাগ্নে এবং তাঁর তত্ত্বাবধানে বড় হন। ছিলেন ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি এবং বিশ্বভারতীর অর্থসচিব। তিনি দীর্ঘদিন সায়েন্স অ্যান্ড কালচার পত্রিকার সম্পাদক ছিলেন এবং ভারতবর্ষে বিজ্ঞানচর্চার ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রচারের আলো থেকে দূরে থেকেও তিনি ভারতের বিজ্ঞান আন্দোলনের অন্যতম পথিকৃৎ হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/xPcYfGBYqHU
  • আজ শ্রীকান্ত জিচকরের মৃত্যুদিন। লিমকা বুক অফ রেকর্ডস ওনাকে “ভারতবর্ষের সবথেকে শিক্ষিত ব্যক্তি”র শিরোপা দিয়েছে। ১৯৮৩ তে উনি ‘বিশ্বের অসামান্য দশজন তরুণ’ হিসেবে নির্বাচিত হন। ওনার হাতে রয়েছে ২০টিরও বেশি ডিগ্রী। তিনি শ্রীকান্ত জিচকার। এই অসম্ভব প্রতিভাকে নিয়ে দেখুন এখানে https://youtu.be/Xa0Dco8-O4s

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ জয় মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে, প্রতিটিই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়েই এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/hQFFvUAjiN8

১৮ জ্যৈষ্ঠ | ২ জুন | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৮ জ্যৈষ্ঠ | ২ জুন | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading