আজ বাংলা ১৪৩৩ সালের ২৯ আশ্বিন এবং ইংরাজি ২০২৬ সালের ১৭ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ সৈয়দ আহমদ খানের জন্মদিন। ব্রিটিশ শাসিত ভারতের একজন মুসলিম সমাজ সংস্কারক ছিলেন সৈয়দ আহমেদ খান । তিনি ঊনবিংশ শতকে ভারতীয় মুসলিমদের আধুনিক ও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁর সম্পর্কে জানুন https://sobbanglay.com/sob/syed-ahmad-khan/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-17
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নবরাত্রির সপ্তম দিন। আজকের দিনে দেবী কালরাত্রির পূজা করা হয়। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
- আজ মহাসপ্তমী। আজকের দিনে নবপত্রিকা স্নান করানো হয়। নবপত্রিকা নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/nabapatrika
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বিসর্জনের পরে দেশাত্মবোধক গান গাইতে গাইতে ফেরেন হাটখোলার দত্ত পরিবারের লোকেরা। আজও উল্টোরথের দিন কাঠামোপুজো হয় এই বাড়িতে, তারপর মাটি পড়ে কাঠামোয়। পনেরো দিন ধরে চলে দেবীর বোধন। জানেন কী? এই দত্তবাড়ির ঠাকুরদালান তৈরি হয়েছিল দ্বারকা, পুরী, কাশী, হরিদ্বার থেকে মাটি এনে। হাটখোলার দত্তবাড়ির পুজো সম্পর্কে আরো আশ্চর্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hatkhola-dutta-bari-puja/
- কথায় বলে বকখালিতে কর্মখালি। না কোনো চাকরির সুলুক সন্ধানে নয় বরং দিঘা বা পুরীর মতো জনবহুল ভিড়ময় সমুদ্রের বদলে নির্জন ঝাউবন আর লাল কাঁকড়াদের মাঝে কর্মহীন ছুটি কাটাতে চাইলে টুক করে বেরিয়ে পড়তেই পারেন বকখালির উদ্দেশ্যে। ছোট্ট একটা ট্যুরে এক-দুদিনের জন্য ঘুরে আসতে পারেন ফ্রেজারগঞ্জ, হেনরি দ্বীপ কিংবা কুমির প্রকল্প আর তার সঙ্গে সমুদ্রের অপার সৌন্দর্য তো বাড়তি পাওনা রইল। বকখালি কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কী দেখবেন ইত্যাদি সব প্রশ্নের উত্তর পেতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bakkhali-trip/
- লেজের আমি লেজের তুমি, লেজ দিয়ে যায় চেনা!’ না এনাকে চিনতে গোঁফ লাগে না, তবে লেজ লাগে। হ্যা,ধুমকেতুর কথা বলছি। এদের লেজ দেখেই আমরা অন্যান্য তারাদের থেকে আলাদা করতে পারি। জানেন কি এদেরও লেজ গজায় আবার লোপও পায়! ঐ টিকটিকির মতো আর কি! তবে এদের আবার একটি নয় দু-দুটি লেজ! কিন্তু আর সব তারারা লেজ বিহীন, হঠাৎ এনার লেজ হল কেন? প্রশ্নটা কি মাথায় এসেছে? তাহলে জেনে নিন ধূমকেতুর লেজ হয় কেন https://sobbanglay.com/sob/comet-tail/
- বাংলায় শক্তি উপাসনায় অন্যতম প্রধান আরাধ্যা দেবী হলেন মহিষাসুরমর্দিনী। তাঁর বাৎসরিক পূজানুষ্ঠান হল বাংলার হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা । এই পূজা ধ্রুপদী বাংলা সংস্কৃতির অন্যতম উপাদানও বটে। বাংলার দুর্গা প্রতিমা তৈরির প্রাচীন রীতিকে মূলত দুটি ভাবে ভাগ করা হয়েছে। একটি হলো “বিষ্ণুপুর রীতির প্রতিমা” ও অন্যটি হল “কংসনারায়ণ রীতির প্রতিমা”। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durga-idol-style

আজ কী দেখবেন :
- আজ সৈয়দ আহমদ খানের জন্মদিন। ঊনবিংশ শতকের ভারতবর্ষ—রাজনৈতিক দাসত্ব, ধর্মীয় সংশয় আর শিক্ষার অন্ধকারে ডুবে থাকা মুসলিম সমাজে মুসলিম নবজাগরণের পথযাত্রা শুধু করেছিলেন সৈয়দ আহমেদ খান। তাঁর সেই নবজাগরণী চিন্তা থেকে দ্বিজাতি তত্ত্বের বিতর্কিত রূপান্তর—কীভাবে ঘটল? আর উপমহাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে তাঁর ভাবনার প্রভাব কতদূর ছড়াল? চলুন, সেই সব প্রশ্নের উত্তর খুঁজি তাঁর জীবন কাহিনিতে – https://youtu.be/tQL7aPjAVrA
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান