সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
আজকের পালনীয় দিবস :
- সারা বিশ্ব জুড়ে ১০ এপ্রিল দিনটিতে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালিত হয়ে থাকে। বিজ্ঞানী ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান হলেন হোমিওপ্যাথি চিকিৎসার আবিষ্কারক। তাঁর জন্মদিনের দিনটিতেই বিশ্ব জুড়ে ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ পালন করা হয়ে থাকে। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/world-homeopathy-day/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ অমিয় চক্রবর্তীর জন্মদিন। পৃথিবীর নানা দেশে তিনি ঘুরে বেড়িয়েছেন পরিব্রাজক হিসেবে। প্রশান্ত এবং আটলাণ্টিক মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পূর্ব ও পশ্চিম এশিয়া দূরপ্রাচ্য আফ্রিকা দক্ষিণ আমেরিকা এবং জাপান ও কোরিয়া সহ পৃথিবীর নানা দেশ-মহাদেশ বহুবার পরিভ্রমণ করেছেন। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/amiya-chakravarty
- আজ পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিন। তিনি পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী, কিন্তু আরামবাগের মানুষ তাঁকে চেনে ‘আরামবাগের গান্ধী’ নামে। তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি খাদ্য-শস্যের রেশনিং ব্যবস্থা চালু করেন যা আজও বর্তমান। তিনি প্রফুল্ল চন্দ্র সেন। তাঁর সম্পর্কে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chandra-sen/
- আজ ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের মৃত্যুদিন। স্বাধীনতা সংগ্রামে যোগদান করে তিনবার কারাবরণ করেন তিনি। মোরারজি দেশাইকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/morarji-desai/
- আজ জোসেফ লুই ল্যাগ্রাঞ্জের মৃত্যুদিন। গণিত জগতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক তিনি । তিনিই প্রথম ব্যাখ্যা করেন বছরের বিভিন্ন সময় পৃথিবী থেকে চাঁদকে ভিন্ন ভিন্ন আকৃতির দেখতে লাগে কেন । তাঁকে বার্লিনে অবস্থিত প্রুসিয়ান একাডেমি অফ সায়েন্স এর গণিত বিভাগের দায়িত্ব সামলানোর অনুরোধ করেছিলেন রাজা দ্বিতীয় ফ্রেডরিক স্বয়ং। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/joseph-louis-lagrange/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ এপ্রিল । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-10
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। এখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar
- স্টারে ‘শ্যামলী’ নাটকটিতে অভিনয় করার পরে উত্তমকুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়। সে সময়ে একটি ‘গুজব’ বাজারে উড়ছিল। উত্তমের সঙ্গে নায়িকা সাবিত্রীর সম্পর্ককে কেন্দ্র করে। রটেছিল পারিবারিক অশান্তির জেরে নাকি মঞ্চ ছাড়লেন উত্তম। কিন্তু যে ঘটনাটি ঘটেছিল তা হল মঞ্চেই উত্তমের অসুস্থ হয়ে পড়া। শো কোনওরকমে শেষ করেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। তাঁর শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে উত্তমের যে মঞ্চের ধকল নেওয়া আর তাঁর পক্ষে সম্ভব হয় না। ফলে ‘শ্যামলী’র অনিল বদলায়। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না তিনি ছিলেন থিয়েটার অভিনেতা। উত্তমকুমারের নাট্যজীবনের বিভিন্ন ঘটনা পড়ুন এখানে https://sobbanglay.com/sob/theatre-life-of-uttam-kumar/
- টেরা প্রেটা ব্রাজিলের আমাজন অববাহিকায় পাওয়া একধরনের কালো জৈব সার যার মিশ্রণে মাটির উর্বরতা অবিশ্বাস্য বৃদ্ধি পায়। শয়ে শয়ে বছর ধরে টেরা প্রেটা সারের গুণ ধরে রাখার ক্ষমতা বিজ্ঞানীদের গ্রিনহাউস গ্যাস ও কার্বন-ডাই-অক্সাইড নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে উৎসাহিত করে তুলেছে। এই টেরা প্রেটা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/terra-preta/
ইউটিউবে আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়টি মঙ্গলবার পড়ে, প্রতিটিই জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করা হয়। কুমারী এবং সধবা উভয়েই এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/hQFFvUAjiN8
- দীপক মুখার্জীর নিজের কণ্ঠে পাঠ করা কবিতা শুনুন এখানে https://youtu.be/749iQIRiYM8
অন্যান্য আরও যা পড়বেন :
অবসরে সাহিত্য :
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
আপনার মতামত জানান