সববাংলায়

২৮ এপ্রিল ।। ১৪ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ হুমায়ুন আজাদের জন্মদিন। তিনি বাংলাদেশের অন্যতম প্রথাবিরোধী এবং বহুমাত্রিক লেখক হিসেবে চিহ্নিত৷ বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা লেখক তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/humayun-azad/
  • আজ ফেরুচ্চিও ল্যাম্বরগিনির জন্মদিন। স্পেনের জাতীয় খেলা ষাঁড়ের লড়াই দেখতে ভালোবাসতেন তিনি। আর তাই ষাঁড়ের প্রতি আকর্ষণবশতই তাঁর প্রথম গাড়ি নির্মাণ কোম্পানির প্রতীক হিসেবে দেখা যায় ষাঁড়ের ছবি। ইসলেরো, মিউরা, এস্পাডা ইত্যাদি বিখ্যাত স্পোর্টস কারের পাশাপাশি তাঁর ব্র্যাণ্ড হিসেবে বিশ্বের অন্যতম দ্রুতগামী গাড়ি ‘ল্যাম্বরগিনি’র নাম জুড়ে আছে। সামান্য এক ট্র্যাক্টর নির্মাতা থেকে কীভাবে তিনি ইতালির অন্যতম ধনী হয়ে উঠলেন এবং ল্যাম্বরগিনি গাড়ির নির্মাণের সঙ্গে তাঁর নাম কীভাবে জুড়ে গেল তা জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/ferruccio-lamborghini/
  • আজ বেনিতো মুসোলিনির মৃত্যুদিন। ইতিহাসে তিনি ফ্যাসিবাদের জনক নামে পরিচিত। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইতালির সর্বাধিনায়ক ছিলেন।। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mussolini/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রয়াগের বিখ্যাত কুম্ভমেলার নাম নিশ্চয়ই শুনেছেন। কিন্তু জানেন কি এই প্রয়াগেই রয়েছে একটি বিখ্যাত সতীপীঠ। একটি কাঠের পালকিকে এখানে দেবী রূপে পূজা করা হয়। একান্ন সতীপীঠের মধ্যে এখানেই দেবীর আঙুল পড়েছিল। এই বিখ্যাত সতীপীঠ আসলে প্রয়াগ সতীপীঠ। প্রয়াগ সতীপীঠের সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/satipith-prayag/
  • জানবাজার এলাকার প্রধান দর্শনীয় স্থান রানি রাসমণির বাসভবন।জানবাজার বলতে আরেকটি বৈশিষ্ট্যও বোঝায়- ফোটো বাঁধাইয়ের দোকান সারি সারি।এই জানবাজার নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/history/janbazar/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

বাংলা সাহিত্যের অন্যতম খ্যাতনামা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, ঔপ্যনাসিক, চিত্র পরিচালক, গীতিকার, সম্পাদক এবং বাংলা সাহিত্যে কল্পবিজ্ঞানের পুরোধা।

ঘনাদা, মামাবাবু, মেজোকর্তার মত চরিত্রের স্রষ্টা প্রেমেন্দ্র মিত্রের পেশাগত বৈচিত্র্যের মত তাঁর লেখনীও অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। তাঁকে নিয়ে জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

দুর্গাপূজার সময় যদি আমরা মণ্ডপে গিয়ে শ্রী গণেশ কে দেখি তো দেখতে পাই তাঁর পার্শ্বে লাল পেড়ে শাড়িতে ঘোমটা তে ঢাকা একটি কলা বৃক্ষ দেখি। অনেকে এটি কে কলাবউ ও শ্রী গণেশের বউ হিসাবে বলে থাকেন।

কিন্তু আদৌ এটি শ্রী গণেশের বউ নয়। কারণ গণেশের দুই  বউয়ের নাম রিদ্ধি ও সিদ্ধি। তাহলে কলাবউ কে? আসলে যাকে আমরা কলাবউ হিসাবে জানি তা হল ‘নবপত্রিকা’ যিনি মা দুর্গা । অর্থাৎ গণেশের জননী।  বিস্তারিত জানুন এখানে

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/

  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading