সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ তসলিমা নাসরিনের জন্মদিন। তাঁর নারীবাদী ও ধর্মীয় সমালোচনামূলক রচনার জন্য তিনি আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/taslima-nasrin/
- আজ মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিজ খানের মৃত্যুদিন। পৃথিবীর ইতিহাসে একসময় সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল মোঙ্গল সাম্রাজ্য আর এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চেঙ্গিজ খান। চেঙ্গিজ ছিল উপাধি, তাঁর আসল নাম ছিল তেমুজিন। চেঙ্গিজের মৃত্যুর সময় ক্যাস্পিয়ান সাগর থেকে জাপান সাগর পর্যন্ত বিস্তৃত ছিল মোঙ্গল সাম্রাজ্য। চেঙ্গিজের সবচেয়ে বড় কৃতিত্বই ছিল ভিন্ন ভিন্ন মোঙ্গলীয় যাযাবর উপজাতিগুলিকে এক ছত্রছায়ায় এনে মোঙ্গল সাম্রাজ্যের গোড়াপত্তন করা। তবে তাঁর আগ্রাসী রক্তপিপাসু চরিত্রের জন্য নানাভাবে সমালোচিতও হয়েছিলেন তিনি। বিচিত্র চরিত্রের অধিকারী চেঙ্গিজ খান সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/genghis-khan/
- “একজন মানুষের জন্য এটি খুব ছোট পদক্ষেপ ঠিকই, কিন্তু মানব সভ্যতার জন্য এটি একটি সুবিশাল পদক্ষেপ।” চাঁদের মাটিতে প্রথম পা দেওয়ার পর তাঁর করা এই উক্তিটি মানুষের অদম্য জেদ ও দুর্গমকে ছোয়াঁর আকাঙ্খারই প্রতীক। তিনি নিল আর্মস্ট্রং। আজ তাঁর মৃত্যুদিন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/neil-alden-armstrong/
- আজ উনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের মৃত্যুদিন। তিনি এমন এক সময়ে জন্মেছিলেন যখন বিজ্ঞান সাধনা অভিজাতদের বিষয় বলেই গণ্য হত ইংল্যান্ডে। অথচ গরীব ঘরের সন্তান হয়েও নিজের অধ্যাবসায়ে বিজ্ঞানের এমন এক জায়গায় পৌঁছেছিলেন যে আধুনিক জীবনের বহু উপকরণই তাঁর আবিষ্কারের ফলশ্রুতি। বই বাঁধবার কাজ করতেন আর সেই কাজই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল – কারণ বই বাঁধবার সময় নিজের স্বল্পবিদ্যায় সেই সব বই পাঠও করতেন আর সেই থেকেই রসায়ন ও পদার্থবিদ্যায় আগ্রহ গড়ে ওঠে তাঁর। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michael-faraday
- আজ ফ্রেডরিক নিৎসের মৃত্যুদিন। ঈশ্বর মৃত – দর্শনের জগতে এই বৈপ্লবিক কথাটি বলেছিলেন জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে। হতাশা আর নৈরাশ্যের মধ্যেই প্রচলিত ধ্যান ধারণাকে অস্বীকার করার কথা বলেছিলেন তিনি যা থেকে নিহিলিজম তত্ত্বের উৎপত্তি হয়েছে। এছাড়াও সুপারম্যান তত্ত্বটিও তাঁর এক বৈপ্লবিক অবদান বলে মনে করা হয়। মাত্র ২৪ বছর বয়সে বাসেল বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক হিসেবে কাজ করতে শুরু করেন তিনি। তাঁর জীবনের এমন সব আশ্চর্য তথ্য জানতে পড়ে ফেলুন https://sobbanglay.com/sob/friedrich-nietzsche/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৫ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-25
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- হিড়িম্বা ছিলেন ভীমের স্ত্রী এবং কুন্তীর প্রথম পুত্রবধূ। তিনি ছিলেন ঘটোৎকচের মা এবং রাক্ষস হিড়িম্ব এর বোন। তিনি ভীমকে ভালোবেসে নিজের কূল অর্থাৎ রাক্ষসকূল ত্যাগ করেছিলেন এবং ভীম তার কাছে না থাকলেও চিরটাকাল ভীমকে ভালোবেসে তার স্মৃতিতেই জীবন কাটিয়ে গেছেন। হিড়িম্বাকে নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/hidimba/
- ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে হাই ওঠার অর্থ শরীর ক্লান্ত বা ঘুম পাচ্ছে। এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়। হাই ওঠার বিষয়টা ভাবলে, শুনলে বা অন্য কাউকে হাই তুলতে দেখলে আমাদেরও হাই ওঠে। শুধুমাত্র মানুষেরই হাই ওঠে এমনটা নয়, অন্যান্য জন্তু জানোয়ারের মধ্যেও এই বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু প্রশ্ন হল, হাই ওঠে কেন? তা জানতে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/why-do-we-yawn
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও
.
.
.
.
.
কল্পনার জগতের প্রেম আর সমাজের বাস্তব চিত্রের সংঘাত নিয়ে রুবাই শুভজিৎ ঘোষের কলমে “জ্যোৎস্না মাখা যামিনী” গল্পটি সঠিকভাবে শুনতে হেডফোন ব্যবহার করুন। ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান