সববাংলায়

৩১ আগস্ট ।। ১৩ ভাদ্র ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ঋতুপর্ণ ঘোষের জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্র জগতে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। কেবল পরিচালক হিসাবেই নয় অভিনেতা, গীতিকার, লেখক হিসাবেও তাঁর প্রতিভা ছিল উল্লেখযোগ্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rituparno-ghosh/
  • আজ ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ কানাইলাল দত্তের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবের ইতিহাসে শহীদ হওয়ার ক্ষেত্রে ক্ষুদিরাম বোসের পরেই কানাইলাল দত্তের স্থান। তিনি ছিলেন ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের দ্বিতীয় শহীদ। মাত্র ২০ বছর বয়সে দেশের জন্য শহীদ হওয়া কানাইলাল দত্তের ফাঁসির পরে জেলের ওয়ার্ডেন তাঁর অধ্যাপক চারুচন্দ্র রায়কে বলেছিলেন যে কানাইলালের মতো ১০০ জন তরুণ আপনাদের দেশে থাকলে আপনাদের দেশকে স্বাধীন হওয়া থেকে কেউ আটকে রাখতে পারবে না। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kanailal-dutta/
  • আজ মারিয়া মন্টেসরির জন্মদিন। তিনি ছিলেন একজন ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ। তাঁর উদ্ভাবিত ‘মন্টেসরি শিক্ষাপদ্ধতি’ বর্তমানে পৃথিবীর অনেক সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রচলিত রয়েছে। শিশুদের উপযোগী এই শিক্ষা পদ্ধতির জন্যই তিনি শিক্ষার ইতিহাসে উল্লেখযোগ্য স্থান অধিকার করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/maria-montessori/
  • আজ শার্ল বোদলেয়ারের মৃত্যুদিন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ ‘লা ফ্লর দ্যু মাল’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বোদলেয়ারের বিরুদ্ধে অশ্লীলতা এবং ঈশ্বর নিন্দার অভিযোগ উঠে আসে। মামলা গড়ায় আদালত পর্যন্ত। আদালত ঈশ্বর-নিন্দার অভিযোগ তুলে নিলেও অশ্লীলতার দোষে তাঁর কাব্যগ্রন্থকে দুষ্ট করে কয়েকটি কবিতা বাদ দিয়ে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে বাধ্য করে। শার্ল বোদলেয়ারের এই একটি মাত্র বইই তাঁর কাব্যদর্শনে সামগ্রিক পরিচয় তুলে ধরে যা বিশ্বসাহিত্যের ইতিহাসে সৌন্দর্যতত্ত্বের এক অন্যতর ব্যাখ্যা উপস্থাপন করেছিল। কী ছিল এই বইয়ের বিষয়, কীভাবে বা বোদলেয়ার তাঁর কাব্যদর্শনে উপনীত হলেন জানতে হলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/charles-baudelaire/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩১ আগস্ট । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-31

ধর্মীয় অনুষ্ঠান:

  • আজ রাখি পূর্ণিমার তিথি শেষ। রাখি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/rakhi-bandhan/
  • আজ ভাদ্র মাসের লক্ষ্মীপূজা বা পেঁচা পেঁচীর ব্রত। বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/pecha-pechi-vrat/
  • আজ ঝুলনযাত্রা শেষ। ঝুলন নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jhulan-purnima

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ঘুঁটে পোড়ে গোবর হাসে বাংলা ভাষায় একটি প্রচলিত প্রবাদ। এর অর্থ এবং উৎস সম্বন্ধে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/bengali-proverb-ghute-pore
  • আমাদের অনেকেরই ঠোঁট ফাটে বিশেষ করে শীতকাল এলে তো কথাই নেই! শুধুই কি বাতাসের আর্দ্রতাই এর কারণ? বাতাসে জলীয় বাষ্প কমের সাথে সাথে ঠোঁটের গঠন অবস্থান ইত্যাদি বেশ কিছু কারণ আছে ঠোঁট ফাটার পিছনে। কী সেই সব কারণ আর তার থেকে প্রতিকারের উপায়ই বা কী!! জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-lips-get-chapped/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান:

আজ ভাদ্র মাসের লক্ষ্মীপূজা বা পেঁচা পেঁচীর ব্রত। ভাদ্র মাসের লক্ষ্মীপূজা ব্রতকথার পেছনের এই গল্পটি জানতেন? নাহলে আজই জেনে নিন এখানে

.

.

.

.

.

আজ ঝুলনযাত্রা শেষ। ভারতবর্ষের বহুবিধ রীতি-নীতি, আচার-সংস্কার এবং পূজার্চনার মধ্যে প্রতি বছর আনন্দের মুহূর্ত সঞ্চার করে রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা। বৃন্দাবনের কুঞ্জবনে সখীদের মাঝে সেই কোন প্রাচীন সময়ে রাধা আর কৃষ্ণ পরস্পরের প্রেমাস্পদ হয়ে এই ঝুলনে মেতেছিলেন, আজও সেই রীতি সমানে বয়ে চলেছে প্রতিটি হিন্দুর মননে। দোল পূর্ণিমার সঙ্গেও যেমন সেই একই রাধা-কৃষ্ণের প্রসঙ্গ জড়িয়ে আছে, ঝুলনেও তাই। এই নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading