সববাংলায়

২১ ফেব্রুয়ারি ।। ৮ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২১ ফেব্রুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • মাতৃভাষা – মাতৃদুগ্ধ’ কথাটা জাতি দেশ ভাষা নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে একই রকম সত্য। সেই সত্যকে মান্যতা দিয়ে সাংস্কৃতিক বৈচিত্র ও বহু ভাষাবিশিষ্ট বিশ্বের সকল ভাষাকে সম্মান  দিতে ইউনেস্কো (UNESCO) ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়। ১৯৫২ সালে বাংলাদেশের ভাষা আন্দোলনকে সম্মান জানাতেই এই বিশেষ দিনটি বেছে নেওয়া হয়েছে। এই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/international-mother-language-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শান্তি স্বরূপ ভাটনগরের জন্মদিন। এমন এক রসায়নবিদ যিনি ভারতীয় গবেষণার জনক হিসেবে পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shanti-swarup-bhatnagar/
  • আজ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়ে ভারত তথা বাঙ্গালীর মুখ উজ্জ্বল করেছেন বঙ্গ সন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।এখনও পর্যন্ত মাত্র তিন জন অশ্বেতাঙ্গ অর্থনীতিতে নোবেল পেয়েছেন। তাঁদের মধ্যে তিন জনই বাঙালি। ১৯৯৮ সালের পর আবার অর্থনীতিতে নোবেল পেলেন কোনও ভারতীয়। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abhijit-binayak-banerjee
  • আজ অখিল নিয়োগীর মৃত্যুদিন। ছোটোবেলায় স্বপনবুড়োর লেখা গল্প-উপন্যাস -নাটক পড়েই বড়ো হয়েছিলেন সত্তর-আশির দশকের ছেলে-মেয়েরা। এমনকি ২০০০ সালের শুরুতে এসেও স্বপনবুড়োর খ্যাতি কমেনি একটুকুও। স্বপনবুড়োর আসল নাম অখিল নিয়োগী। বাংলা শিশু সাহিত্যের জগতে এক দিকপাল প্রতিভা তিনি। তাঁর বর্ণময় জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/akhil-niyogi/
  • আজ দার্শনিক বারুচ স্পিনোজার মৃত্যুদিন। প্রথাগত ইহুদি ধর্মীয় রীতি-নীতির বিরোধিতা, হিব্রু বাইবেলের সত্যতা বিষয়ে, আত্মার অমরত্ব বিষয়ে সংশয় উত্থাপন ইত্যাদি কারণে ধর্মসভা কর্তৃক নির্বাসিত হয়েছিলেন তিনি। মহাবিশ্ব এবং ঈশ্বরকে অভিন্ন হিসেবে দেখিয়েছিলেন তিনি তাঁর এই দর্শন-গ্রন্থে। এই জগতের বাইরে ঈশ্বর নামের আলাদা কিছুর অস্তিত্ব স্বীকার করেননি তিনি।তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/baruch-spinoza/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-21

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলা ভাষা রক্ষার দাবিতে বারেবারে আন্দোলন হয়েছে। বরাক উপত্যকায় বাংলা ভাষার উপর প্রথম আঘাত আসে স্বাধীন ভারতে ১৯৬০ সালে যখন বিভিন্ন ভাষাভাষির জনসংখ্যার মধ্যে সর্বনিম্ন সংখ্যার ভাষা অসমীয়া ভাষাকে আসামের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। এর ফলে বরাক উপত্যকায় সর্বত্র প্রতিবাদের ঝড় ওঠে। বরাক উপত্যকার উপর অন্যায়ভাবে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে এবং বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬১ সালের ১৯ মে বরাক উপত্যকার সর্বত্র সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। এ নিয়ে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barak-valley-bengali-language-movement
  • বাংলা ভাষা আন্দোলন বলতে অনেকেই ২১ শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন বোঝেন বা যাঁরা একটু খোঁজ খবর রাখেন তাঁরা এর সঙ্গে বরাক উপত্যকা বাংলাভাষা আন্দোলন কেও ধরেন। এই সকলের আড়ালে চাপা পড়ে যাওয়া আরও একটি বাংলা ভাষা আন্দোলন আছে – যা ঐতিহাসিক কালানুক্রমে সবচেয়ে পুরনো বাংলা ভাষাভিত্তিক আন্দোলন সেটি হল মানভূম ভাষা আন্দোলন । এখানে সেই আন্দোলন নিয়ে সবিস্তারে পড়ুন https://sobbanglay.com/sob/manbhum-language-movement/
  • গরমের সময় একটু ঠান্ডা হাওয়াতে শরীর জুড়িয়ে নিতে আজকাল অনেকেরই মনে হয় একটু এসি ঘরের মধ্যে ঢুকতে পারলে ভাল হত। গরমে এসি বাস, ট্যাক্সিও আজকাল অনেকেই ব্যবহার করেন। কখনও ভেবেছেন এসি ঘর ঠান্ডা করে কীভাবে? আর এই ঘরের গরম (তাপ) নিয়ে গেলো কোথায়? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-does-air-conditioner-work

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আব্দুল কালাম ছিলেন প্রকৃত অর্থেই জনতার রাষ্ট্রপতি। পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আব্দুল কালামের ছিল অগাধ শ্রদ্ধা। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন https://youtu.be/kBgFNIAu-0E
  • বাংলা ভাষা নিয়ে একাধিক আন্দোলন হয়েছে। এর মধ্যে সব থেকে বিখ্যাত বাংলাদেশের ভাষা আন্দোলন – এই আন্দোলনেরই একটি বিশেষ দিন একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত যা পরবর্তীকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পায়। এই বিখ্যাত আন্দোলনের কথা বহুল প্রচারিত, এর বাইরেও একাধিক বাংলা ভাষা আন্দোলন হয়েছে। তার একটি বরাক উপত্যকা আন্দোলন – এর কথাও সচেতন বাঙালি জানেন। কিন্তু মানভূম ভাষা আন্দোলনের কথা খুব কম মানুষেই জানেন। বাংলা ভাষার বিভিন্ন আন্দোলন নিয়ে কথা বলেছেন সববাংলায় এর অন্যতম প্রতিষ্ঠাতা রুবাই শুভজিত ঘোষ। ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/1IC0H2wHF2k

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading