সববাংলায়

১০ জানুয়ারি ।। ২৪ পৌষ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১০ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা  গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়।সেই সমস্ত দিবসগুলোর মধ্যেই একটি হল বিশ্ব হিন্দি দিবস। ১০ জানুয়ারি ভারতে এই দিবস পালন করা হয়। আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-hindi-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ সুচিত্রা ভট্টাচার্যের জন্মদিন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসি তাঁর হাতেই সৃষ্ট। নারীবাদী তকমার ঘোর বিরোধী তাঁর লেখায় বারে বারে ফুটে উঠেছে সমকালীন সমাজ-রাজনীতির ছাপও। সুচিত্রা ভট্টাচার্যের জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/suchitra-bhattacharya-2/
  • আজ রাধাবিনোদ পালের মৃত্যুদিন। একজন বাঙালি বিচারপতি বিংশ শতাব্দীতে সুদূর জাপানের মাটিতে কীভাবে প্রভূত খ্যাতনামা হয়ে উঠতে পারেন? কীভাবেই বা বাঙালিদের থেকে বেশি জাপানিদের স্মৃতিতে আজও তিনি স্মরণীয় হয়ে থাকেন? বিশ্বের দরবারে ভারতের গর্ব রাধাবিনোদ পাল এর একমাত্র দৃষ্টান্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে অক্ষশক্তির পরাজয়ে মিত্রবাহিনীর এগারো জন বিচারপতির মধ্যে তিনিই ছিলেন একমাত্র বিচারপতি যিনি জাপানের যুদ্ধকালীন শীর্ষনেতাদের পক্ষে রায় দিয়েছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/radhabinod-al/
  • আজ যতীন্দ্রমোহন ঠাকুরের মৃত্যুদিন। তাঁর পৃষ্ঠপোষকতায় ক্ষেত্রমোহন গোস্বামী ভারতে প্রথম অর্কেস্ট্রা নিয়ে গবেষণা করেছিলেন৷ ভারতের প্রথম ‘সুরবাহার’ কনসার্টটি তাঁর দরবারে প্রদর্শিত হয়েছিল। তাঁর অন্যতম কীর্তি হল ‘টেগোর ক্যাসল’ নির্মান৷ তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jatindramohan-tagore/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-10

ধর্মীয় অনুষ্ঠান :

  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। কিরীটেশ্বরি মন্দির নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari/
  • পৌষ মাসের প্রতি মঙ্গল ও শনিবার কিরীটেশ্বরি গ্রামে কিরীটেশ্বরি দেবীর পূজা উপলক্ষে মেলা হয়। শুধু পূজা দেওয়ার জন্যই নয়, একটি ঘোরার জায়গা হিসেবেও এই মন্দির ঘুরে আসতে পারেন। কিরীটেশ্বরি মন্দির কীভাবে ঘুরতে আসবেন, তার খুঁটিনাটি জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/kiriteswari-trip/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • শীতের দুপুরে একদিনের জন্য ঘুরে আসুন চন্দ্রকেতুগড়। ভাবছেন সেটা আবার কোথায়? খনার বচন জানেন তো? কে এই খনা তাও নিশ্চয় জানেন! আর সেই খনার প্রাচীন কাহিনী আর লোককথার মিশেলে আজও ইতিহাসের নিদর্শন হিসেবে রয়েছে খনামিহিরের ঢিপি। বারাসাতের কাছেই বেড়াচাঁপা মোড় পেরিয়ে এই খনামিহিরের ঢিপি আর একটু এগোলেই চন্দ্রকেতুর দূর্গের ভগ্নাবশেষ। জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। প্রাচীন ইতিহাসে মোড়া এই স্থানে ঘুরে আসতে চান? যাবার আগে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/chandraketugarh-trip
  • বাংলাদেশের সমুদ্র সৈকত বলতেই প্রথমে মনে আসে কক্সবাজারের কথা। বিশ্বের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে এখানেই। তাছাড়া এই সমুদ্রবন্দরকে ঘিরেই গড়ে উঠেছে বাংলাদেশের বৃহত্তম মৎস্যবন্দর। এই পর্যটনে বিখ্যাত কক্সবাজার জেলা সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/coxs-bazar/
  • আমাদের পঞ্চেদ্রিয়ের একটি ইন্দ্রিয় হল ত্বক। এটি দেহের সর্ববৃহৎ স্পর্শেন্দ্রিয়। ত্বকের স্পর্শানুভূতি আমাদের প্রাকৃতিক পরিবেশের উষ্ণতা, আদ্ৰতা, বায়ুচাপ বুঝতে যেমন সাহায্য করে তেমনি আবার ব্যথা অনুভূতি সৃষ্টি করে আঘাত, বিপদ -আপদ থেকে আমাদের বাঁচায়। স্পর্শানুভূতির মাধ্যমে বিশ্ব প্রকৃতির বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। কিন্তু আমরা জানি না কীভাবে ত্বক স্পর্শানুভুতিটি গ্রহণ করে। এখানে আমরা জেনে নেবো আমরা স্পর্শ বুঝি কী করে https://sobbanglay.com/sob/how-do-we-feel-touches

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ‘ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট’- এর প্রধান চিত্রশিল্পী যিনি ভারতীয় শিল্পে প্রথম স্বদেশী ভাবধারার প্রবর্তন করেছিলেন। তবে চিত্রশিল্পীই নয়, শিশু সাহিত্যের লেখক হিসেবেও ভীষণ জনপ্রিয় ছিলেন অবনীন্দ্রনাথ। বাংলা সাহিত্যে তিনি ‘অবন ঠাকুর’ নামেই বেশি পরিচিত। অবনীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/QsnClvLB7nI
  • দেবজিত ঘোষের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘উলঙ্গ রাজার বিজয়োল্লাস’ শুনুন এখানে https://youtu.be/ZUrdZOxJo7Y

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading