সববাংলায়

২৮ জানুয়ারি ।। ১৩ মাঘ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২৮ জানুয়ারি আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ২৮ জানুয়ারি লালা লাজপত রাইয়ের জন্মদিন। ‘আমার উপর এই আঘাতই ভারতে ব্রিটিশ শাসনের কফিনে শেষ পেরেক’ – লাহোরে সাইমন কমিশনের বিরোধিতায় প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েও এই উচ্চারণ করেছিলেন লালা লাজপত রাই। ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কাছে তিনি ‘পাঞ্জাব কেশরী’ নামেই পরিচিত। স্বামী দয়ানন্দ সরস্বতী পরিচালিত আর্য সমাজের সদস্য হিসেবে হিন্দু পুনর্জাগরণ আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন তিনি। লালা লাজপত রাইয়ের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lala-lajpat-rai/
  • আজ নচিকেতা ঘোষের জন্মদিন। নচিকেতা ঘোষ বাংলা চলচ্চিত্র জগতের একমাত্র সুরকার যার জন্য মহম্মদ রফি বিনা পারিশ্রমিকে বাংলা ছবিতে হিন্দি গান গেয়েছিলেন। সেই নচিকেতাই আবার কিশোরকুমারকে দিয়ে সারজীবনে মাত্র একটি গান গাইয়েছিলেন। উত্তমকুমারের সঙ্গে ছিল তাঁর তুইতোকারির সম্পর্ক। মুম্বাইতে থাকাকালীন অভিনেতা সঞ্জীবকুমারের সঙ্গে নিজের অফিস শেয়ার করতেন তিনি। সঙ্গীতসাধক নচিকেতা ঘোষের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে হলে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nachiketa-ghosh/
  • আজ ২৮ জানুয়ারি বিশ শতকের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব উইলিয়াম বাটলার ইয়েটসের মৃত্যুদিন। বিশ শতকের ইংরেজি সাহিত্যের একজন অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি। তিনি ইংরেজি সাহিত্যের এক প্রবাদ পুরুষ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/william-butler-yeats/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-28

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বলা হয় বর্ধমানের রাজা এই জঙ্গলে মাচা তৈরি করে শিকারে আসতেন। পোড়া ইটের তৈরি সেই দুর্গ পুরনো সেই জলাশয় এখনও আছে। সারা দিনে দু-একটা ইঞ্জিন ভ্যানের শব্দ পাওয়া যায় বাকি সময় ফাঁকা। পিকনিক করতে বা শহুরে জীবন থেকে একদিনের জন্য মুক্তি পেতে হতেই পারে আপনার ঠিকানা ভাল্কি মাচান। আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/valki-machan-trip
  • সেটা ১৯০০ সাল। প্যারিসে দুই ভাই আন্দ্রে মিশেলিন ও এদুঁয়া মিশেলিন একটি টায়ার কোম্পানি খুললেন। কালক্রমে সেখান থেকেই জন্ম নিল মিশেলিন গাইড বুক। মিশেলিন গাইডের যারা স্বাদ পরীক্ষক হিসেবে কাজ করেন তাদের ইন্সপেক্টর বলে। এঁদের বিষয়ে প্রায় সিক্রেট এজেন্টের মত গোপনীয়তা রক্ষা করা হয়। মিশেলিনের উচ্চপদস্থ কর্তাদের অনেকেই সারাজীবনে কোন ইন্সপেক্টরকে নিজে চোখে দেখেননি। ইন্সপেক্টররা নিজেদের পরিবারকে পর্যন্ত জানাতে পারেন না তাদের কাজটা ঠিক কি মিশেলিন-এ। খাবার চেখে দেখার সময় ইন্সপেক্টরদের যে যে বিষয়ে নজর রাখতে বলা হয় সেগুলো এবং আরও অন্যান্য তথ্য বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/michelin-star/
  • পৃথিবী থেকে প্রায় ৩৭০ কোটি মাইল দূর থেকে তোলা পৃথিবীর এক নগণ্য ছবি, নিষ্প্রভ নীল এক বিন্দু। জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগানের প্রস্তাবে ১৯৯০ সালে ভয়েজার ১ মহাকাশযান থেকে তোলা এই ছবির বৈজ্ঞানিক গুরুত্ব সেভাবে নেই। কিন্তু এই ছবিই মানব সভ্যতার দীর্ঘ প্রবাহে এক দার্শনিক তাৎপর্য বহন করে। আসলে কী বলতে চেয়েছেন সাগান এই ছবির সাহায্যে? জানতে চান? তাহলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/pale-blue-dot/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠিটির পাঠ শুনুন এখানে https://youtu.be/Aq9R-Yr9_SQ
  • রিমা দাসের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘স্বাধীনতার রঙ’ শুনুন এখানে https://youtu.be/YrhEOXiAWbM

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।