সববাংলায়

আজকের দিনে ।। ২৮ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ জানুয়ারি ।

বিশেষ দিবস :

২৮ জানুয়ারি – ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিবস।

আজকের দিনে ভারত :

 ১৫৫৬ সালের এই দিনে দ্বিতীয় মোঘল সম্রাট হুমায়ুনের মৃত্যু হয়।

১৮৪০ সালের এই দিনে ফরাজি আন্দোলনের বিশিষ্ট নেতা হাজী শরীয়তুল্লাহের মৃত্যু হয়।

১৮৬৫ সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশিষ্ট নেতা লালা লাজপত রায়ের  জন্ম হয়।

১৯১৫ সালের আজকের দিনে ভারতের প্রথম ‘ডক্টর অফ সায়েন্স’ অঘোরনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯২৫ সালের এই দিনে বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানী রাজা রামান্নার  জন্ম হয়।

১৯২৫ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ :

 ১৯৮২ সালের এই দিনে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের উদ্বোধন হয়।

২০১০ সালের এই দিনে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে অভিযুক্ত পাঁচজন ব্যক্তি লেফটেন্যান্ট কর্ণেল সৈয়দ ফারুক রহমান, লেফটেন্যান্ট কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদ খান, মেজর এ.কে.এম মহিউদ্দিন আহমেদ, মেজর বজলুল হুদা এবং লেফটেন্যান্ট কর্ণেল মহিউদ্দিন আহমেদ দোষীসাব্যস্ত হন এবং তাঁদের ফাঁসি দেওয়া হয়।

আজকের দিনে বিশ্ব :

৮১৪ সালের এই দিনে ‘ইউরোপের জনক নামে পরিচিত রোমান সম্রাট শার্লেম্যাগনের মৃত্যু হয়।

১৫৪৭ সালের এই দিনে ষষ্ঠ এডওয়ার্ড ইংল্যান্ডের প্রথম প্রোটেস্টান্ট রাজা হন।

১৮৮৭ সালের এই দিনে ফ্রান্সের আইফেল টাওয়ারের নির্মাণকাজ শুরু হয়।

১৯৩২ সালের এই দিনে জাপানের সৈন্যবাহিনী সাংহাই দখল করে নেয়।

১৯৩৩ সালের এই দিনে চৌধুরী রহমত আলি কর্তৃক ইংল্যান্ড থেকে প্রকাশিত ‘এখন না হলে কখনো নয়; আমরা কি চিরদিন বেঁচে থাকব, না চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব?’ শীর্ষক পুস্তিকাতে ‘পাকিস্তান’ শব্দটি প্রথম ব্যবহৃত হয়।

১৯৩৫ সালের এই দিনে আয়ারল্যান্ড প্রথম কোনও দেশ হিসেবে গর্ভপাতকে আইনসম্মত করে দেয়।

১৯৩৯ সালের এই দিনে নোবেল পুরস্কার জয়ী ও আইরিশ লেখক উইলিয়াম বাটলার ইয়েটসের মৃত্যু হয়।

১৯৪০ সালের এই দিনে জনপ্রিয়তম টেলিভিশনের অনুষ্ঠান ‘বিট দ্য ব্যান্ড’ প্রথম রেডিওতে সম্প্রচারিত হয়।

১৯৪৫ সালের এই দিনে বার্মার (বর্তমানের মায়ানমার) লাশিও থেকে দক্ষিণ পশ্চিম চীনের কুমিং পর্যন্ত বিস্তৃত বার্মা রোডটি পুনরায় ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

১৯৫৯ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ক্ষেত্রে বাস্কেটবলে প্রথম পরাজিত হয় সোভিয়েত ইউনিয়নের কাছে।

১৯৮১ সালের এই দিনে ‘লর্ড অফ দ্য রিংস’খ্যাত অভিনেতা এইজাহ উড মার্কিনের যুক্তরাষ্ট্রের লোয়াতে জন্ম হয়।

১৯৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কার্নিভালের মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষেপণের ৭৩ সেকেন্ড পর মহাকাশযান ‘চ্যালেঞ্জার’-এ বিস্ফোরণ ঘটায় এতে থাকা নয়জন মহাকাশযাত্রীর প্রত্যেকে নিহত হন।

১৯৯১ সালের এই দিনে বাইশ বছরের  রাজত্বের শেষ করে সোমালিয়ার একনায়ক ফিয়াদ ব্যারে পলায়ন করেন।

২০১১ সালের এই দিনে মিশরের রাস্তায় রাস্তায় সাধারণ মানুষ তৎকালীন রাষ্ট্রপতি হোসনি মুবারকের বিরুদ্ধে বিক্ষোভে অবতীর্ণ হয়| এই দিনটি মিশরের ইতিহাসে ‘ক্রোধের শুক্রবার’ নামে পরিচিত।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৭ জানুয়ারি আজকের দিনে ।। ২৯ জানুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading