সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ কল্পনা দত্তের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বীরাঙ্গনা তিনি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে যুক্ত ছিলেন তিনি ।তাঁর আত্মজীবনীর নাম “চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা”। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kalpana-datta
- আজ এ.পি.জে আব্দুল কালামের মৃত্যুদিন। ভারতের একাদশতম রাষ্ট্রপতি ছিলেন তিনি। তাঁর মেয়াদকালে তিনি জনগণের রাষ্ট্রপতি নামে সুপরিচিত ছিলেন। তবে রাষ্ট্র প্রধান হিসেবে তাঁর পরিচয় ছাড়াও তিনি ছিলেন ভারতের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী । ব্যালিস্টিক মিসাইল নিয়ে তাঁর যুগান্তকারী গবেষণার জন্য তিনি মিসাইল ম্যান অব ইন্ডিয়া নামেও পরিচিত। তাঁর অসামান্য জীবন কাহিনী সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/a-p-j-abdul-kalam/
- আজ জন ডাল্টনের মৃত্যুদিন। রসায়নে আধুনিক পারমানবিক তত্ত্বের জনক বলা হয় তাঁকে। তিনি আংশিক চাপের নীতিরও প্রবক্তা ছিলেন। নিজে ছিলেন বর্ণান্ধ এবং বর্ণান্ধতা নিয়েও এক তত্ত্ব উপস্থাপন করেছিলেন, যেটি ডাল্টনিজম নামে পরিচিত। বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদানের জন্য পেয়েছিলেন রয়্যাল মেডেল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছিলেন সম্মানসূচক ডিগ্রি। বিজ্ঞানী জন ডাল্টন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/john-dalton/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৭ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-27
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পূর্ব মেদিনীপুরের এই জনপদটি একসময়ে বঙ্গোপসাগরে ডুবে ছিল। এখানেই রয়েছে বাংলার অন্যতম বিখ্যাত রাজবাড়ি। এখানকার মাটি যেমন বীর বিপ্লবীদের পদধূলিতে ধন্য, তেমনি ধন্য এখানকার আকাশ বাতাস প্রভু জগন্নাথের কৃপায়। এই জনপদের নাম মহিষাদল। এই নিয়ে আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mahishadal/
- ভারতীয় নির্বাচন কমিশন একটি স্থায়ী সাংবিধানিক এবং স্বশাসিত সংস্থা যার প্রধান কাজ দেশ তথা রাজ্যের নির্বাচন জনিত সমস্ত প্রক্রিয়া পরিচালনা করা। স্বাধীনতার পরে ১৯৫০ সালে ২৫ জানুয়ারি ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/the-election-commission-of-india/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ কল্পনা দত্তের জন্মদিন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম বীরাঙ্গনা তিনি। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনে যুক্ত ছিলেন তিনি । তাঁকে নিয়ে বিস্তারিত শুনুন
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
আব্দুল কালাম ছিলেন প্রকৃত অর্থেই জনতার রাষ্ট্রপতি। পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আব্দুল কালামের ছিল অগাধ শ্রদ্ধা। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন
.
.
.
.
.
.
সারা বিশ্বে বিশেষ করে ভারতে আব্দুল কালাম বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের এক অভূতপূর্ব প্রদর্শনীর জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে আব্দুল কালাম কিংবদন্তি হয়ে আছেন।
আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান