সববাংলায়

১৭ জুন ।। ১ আষাঢ় ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অম্লান দত্তের জন্মদিন। তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং অধ্যাপক ছিলেন। অর্থনীতি ছাড়াও বিভিন্ন বিষয়ে তাঁর চিন্তাধারা এবং রচনা তাঁর ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষকে প্রবলভাবে প্রভাবিত করেছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে কার্যভারও সামলেছিলেন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amlan-dutta/
  • আজ কৈলাসনাথ কাটজুর জন্মদিন। ঐতিহাসিক মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত পক্ষের আইনজীবী হিসেবে লড়াই করেছিলেন তিনি। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কৈলাসনাথ। ন্যাশানাল হেরাল্ডের মতো বিখ্যাত সংবাদপত্রের প্রতিষ্ঠার মূল কাণ্ডারি ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ ও ওড়িশার রাজ্যপালের পদও তিনি অলঙ্কৃত করেছিলেন। কৈলাসনাথ কাটজু সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kailashnath-katju/
  • আজ লিয়েন্ডার পেজের জন্মদিন। ভারতীয় টেনিস জগতের এক অবিস্মরণীয় নাম তিনি। তাঁকে টেনিস জগতে সর্বকালের অন্যতম সেরা ডাবলস খেলোয়াড় হিসেবে মনে করা হয়ে থাকে। ডেভিস কাপে ডাবলস বিভাগে সর্বাধিক জয়ের রেকর্ডের অধিকারী তিনি। মহেশ ভূপতির সঙ্গে তাঁর অনবদ্য ডাবলস জুটি আজও ভারতীয় টেনিসে কিংবদন্তি হয়ে আছে। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/leander-paes
  • আজ রানী লক্ষ্মীবাঈয়ের মৃত্যুদিন। তিনি ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। মহাশ্বেতা দেবী তাঁর বীরত্ব নিয়ে লিখেছিলেন “ঝাঁসী কি রাণী” নামের একটি বই। লক্ষ্মীবাঈ সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhansi-rani-laxmi-bai/
  • আজ গোপাল গণেশ আগরকরের মৃত্যুদিন। বাল গঙ্গাধর তিলক দ্বারা প্রতিষ্ঠিত ‘কেশরী’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি । পরবর্তীতে মতবিরোধ হওয়ায় কেশরী ত্যাগ করে নিজস্ব পত্রিকা ‘সুধারক’ তৈরি করেন তিনি৷ সেই কাগজে অস্পৃশ্যতা, জাতিভেদ, বর্ণ-বৈষম্যের মতো সামাজিক সমস্যা নিয়ে যেমন সরব হয়ে উঠেছিলেন তিনি, তেমনি ধর্ম, ঈশ্বর ইত্যাদি বিষয়েও সাহসী মন্তব্য পেশ করতে সংকোচ করেননি কখনও। সমর্থন করেছিলেন বিধবাদের পুনর্বিবাহকে। দীর্ঘ ১০১ দিন কারাবাসও করতে হয়েছিল তাঁকে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-ganesh-agarkar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৭ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-17

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আচ্ছা মহাকাশে মহাকাশচারী বা বস্তু ভাসে কেন? কি বললেন ‘জিরো গ্রাভিটি’-র জন্য? মানে পৃথিবী থেকে দূরে থাকার জন্য আকর্ষণ বল কমে যায় তাই ওজন শূন্য হয়? আপনিও যদি এই ধারণা পোষণ করেন তাহলে আপনি সম্পূর্ণ ভুল এবং আপনাকে এই লেখাটি পড়তেই হবে https://sobbanglay.com/sob/why-do-astronauts-float-in-space/
  • বাংলাদেশের বরিশাল বিভাগের অন্তর্গত ছয়টি জেলার মধ্যে একটি অন্যতম জেলা হল ঝালকাঠি। ঝালকাঠি প্রসঙ্গে বলা হয়ে থাকে, “পেয়ারা আর শীতলপাটি, এই নিয়ে ঝালকাঠি” । যাত্রা গানের ইতিহাসে ঝালকাঠি জেলার নাম উল্লেখযোগ্য। এখানকার নট্ট কোম্পানীর যাত্রা গান বিখ্যাত। এই জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jhalokati/

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

আজ ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈয়ের মৃত্যুদিন। ঝাঁসির রাণী বা ঝাঁসী কি রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় এক ব্যক্তিত্ব। ব্রিটিশ শাসনকালে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি ও পথিকৃৎ হলেন লক্ষ্মীবাঈ। তাঁকে নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

হিন্দু বাঙালির সেরা উৎসব এই দুর্গাপূজা। শুধু হিন্দু বাঙালিই কেন এটিকে আমরা বাঙালির সেরা উৎসব হিসাবেই বলে থাকি। কারণ হিন্দু হোক বা মুসলিম এই উৎসব একান্তই বাঙালির। কিন্তু বাঙালি কি নিজস্ব উৎসবেই তার বাঙ্গালিয়ানা ভুলতে বসেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখতে থাকুন

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading