সববাংলায়

২০ জুন ।। ৪ আষাঢ় ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতিবছর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে শরণার্থীদের অবস্থা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-refugee-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ পূর্ণেন্দু দস্তিদারের জন্মদিন। ১৯২৫ সালে পুলিশ সূর্য সেনকে ধরার জন্য দেওয়ান বাজারে তাঁর শ্বশুর বাড়ি ঘেরাও করলে সূর্য সেন পুলিশকে ফাঁকি দিয়ে যাঁর বাড়িতে উঠেছিলেন তিনি অগ্নিযুগের অন্যতম বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার। ১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় তিনি জীবন বাজী রেখে অসীম সাহসিকতার সাথে দাঙ্গা মোকাবিলা করেছিলেন। তাঁর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/purnendu_dastidar
  • আজ চঞ্চল কুমার মজুমদারের মৃত্যুদিন। কোয়ান্টাম মেকানিক্স এবং ঘনপদার্থবিজ্ঞান সংক্রান্ত গবেষণার জন্য তিনি বিজ্ঞানী মহলে সুপরিচিত ছিলেন। ভারতে বিজ্ঞানচর্চার সর্বোচ্চ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chanchal-kumar-majumdar/
  • আজ দ্রৌপদী মুর্মুর জন্মদিন। মাত্র ছয় বছরের মধ্যে স্বামী, দুই পুত্র, মা এবং ভাইকে হারিয়েছেন ইনি। সেই তিনিই সহকারী শিক্ষিকা হিসেবে স্কুলের দারোয়ানেরও জন্মদিন পালন করেছেন কেক কেটে। মহাভারতের সর্বংসহা দ্রৌপদীর মতই তিনি জীবনের কুরুক্ষেত্রে একাই লড়ে চলেছেন। সম্প্রতি ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/draupadi-murmu/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-20

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। কবে থেকে শুরু হল এই উৎসব, এই উৎসবের মাহাত্ম্য কী, সেই নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rath-yatra
  • ভারতে পুরীর রথযাত্রার পরই প্রাচীনত্বের নিরীখে  দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা হল পশ্চিমবঙ্গের হুগলী জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা। ১৩৯৬ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই মাহেশের রথযাত্রা। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahesh-rathyatra
  • বাংলার  প্রসিদ্ধ রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম হুগলীর  গুপ্তিপাড়া রথযাত্রা। সাধারণ রথের সঙ্গে বা পুরীর রথের সঙ্গে  গুপ্তিপাড়ার রথের পার্থক্য হল পুরীর রথকে জগন্নাথ দেবের রথ বলে। আর গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জীউর রথ। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/guptipara-rathyatra
  • বাংলার একটি অন্যতম ঐতিহ্যবাহী রথযাত্রা হল মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা উৎসব। মহিষাদলের রথযাত্রার ইতিহাস দুই শতাব্দীরও বেশি প্রাচীন। আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/mahishadol-rathyatra
  • আজ রথযাত্রা। পুরীর রথযাত্রার কথা বিশ্ববিদিত। কিন্তু আমরা অনেকেই জানিনা এমন অনেক রথযাত্রা এই বাংলার জেলায় জেলায় হয় যারা নামে অত বিখ্যাত না হলেও আড়ম্বরে নজর কাড়েই। জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lesser-known-rathyatra/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জগন্নাথের মাসির বাড়ি মানেই সেখানে গিয়ে দেদার জিলিপি পাঁপড়। কিন্তু হাওড়ার বাঁদুরি পরিবারের জগন্নাথ রথের দিনেও মাসির বাড়ি যায় না। পরিবারের ৬০০ বছরের রীতি বাঁদুরি পরিবারে জগন্নাথ দেব রথের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে মেলা ঘুরে আবার নিজের বাড়ি ফিরে আসে।আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/banduri-rathyatra
  • ভক্তরা বিশ্বাস করে রথযাত্রায় অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে জগন্নাথের রথের রশি একবারের জন্য হলেও স্পর্শ করা। কিন্তু কি এমন মাহাত্ম্য আছে জগন্নাথের রথের রশিতে যা ছোঁয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ব্যাকুল হয়ে থাকে? আজ রথযাত্রার দিনে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/jagannathdebs-chariot-rope

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ রথযাত্রা। হিন্দুধর্মের অন্যতম বিখ্যাত উৎসব হল রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আয়োজিত এই উৎসবটির কেন্দ্রস্থল ওড়িশা রাজ্যের পুরী শহরটি হলেও পশ্চিমবঙ্গেও এই রথযাত্রা যথেষ্ট জাঁকজমক সহকারে অনুষ্ঠিত হয়। রথযাত্রা নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে

.

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে জগন্নাথের মাসির বাড়ি পুরীর গুন্ডিচা মন্দিরে আসেন। কিন্তু কেন আসেন তাঁরা এই মন্দিরে, এর পেছনের ইতিহাস কী, গুন্দিচা আসলে কে ছিলেন, এই সব অজানা তথ্যগুলো দেখুন এখানে

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading