সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ অনিতা দেশাইয়ের জন্মদিন। তিনি একাধারে ভারতীয় ও বিশ্বনাগরিক। সদ্য স্বাধীন হওয়া একটি দেশকে সাবালক হতে দেখেছেন তিনি এবং সেই সুত্রেই তাঁর কলমে উঠে এসেছে সেই সময়ের একাধিক কাহিনী। ছয় দশকেরও বেশি সময়ে ষোলটি যুগান্তকারী উপন্যাস লেখা ছাড়াও তিনি চিত্রিত করেছেন আমাদের চারপাশেরই কিছু অচেনা চরিত্রকে,তাদের মধ্য দিয়েই গোটা পৃথিবীকে দেখেছেন সাহিত্যিক অনিতা দেশাই। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anita-desai/
আজ ফ্রেড হয়েলের জন্মদিন। তিনি মনে করতেন পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কোনও ধূমকেতুর মাধ্যমে। এই তত্ত্বকে তিনি নাম দিয়েছিলেন প্যানস্পার্মিয়া। মহাকাশ বিজ্ঞান নিয়ে তাঁর অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু গবেষণা রয়েছে। তবুও নোবেল পুরস্কার অধরাই থেকে গেছে। পৃথিবী অবশ্য তাঁকে চেনে তাঁর একটি বিখ্যাত শব্দবন্ধের জন্য – ‘বিগ ব্যাং’ । তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fred-hoyle/
আজ জোহানেস গুটেনবার্গের জন্মদিন। বিশ্বের প্রথম যান্ত্রিক চলমান টাইপ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে নবজাগরণকে একধাপ এগিয়ে দিয়েছিলেন তিনি। বাইবেলের প্রথম মুদ্রিত সংস্করণ তাঁর ছাপাখানাতেই ছাপা হয়েছিল। ঋণের দায়ে জড়িয়ে কার্যত দেউলিয়া হয়েও নিজের মুদ্রণ দক্ষতাকে অবলম্বন করে লড়াই চালিয়ে যান তিনি। একথা বলাই যায় তাঁর ছাপাখানা আবিষ্কার বিশ্বজুড়ে মানুষের জ্ঞানতৃষ্ণা বাড়িয়ে দেয় যার ফলশ্রুতি ছিল ইউরোপের নবজাগরণ। জোহানেস গুটেনবার্গের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/johannes-gutenberg/
আজ লিওনেল মেসির জন্মদিন। আন্তর্জাতিক ফুটবল খেলার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে অন্যতম একজন তিনি। বিশ্বকাপ-সহ ফুটবলের প্রায় সমস্ত সম্মানীয় খেতাব রয়েছে তাঁর ঝুলিতে। বার্সেলোনা ফুটবল ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার অক্ষরে লেখা রয়েছে তার নাম। ফুটবল বিশ্ব মনে করে মারাদোনার মত তাঁর বাঁ পায়ে জাদু আছে। মারাদোনার পর ১০ নম্বর জার্সি বলতে পৃথিবী এখন তাঁকেই বোঝে। লিওনেল মেসির অবিশ্বাস্য জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lionel-messi/
আজ ভি ভি গিরির মৃত্যুদিন। ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যেমন তেমনি আবার পরবর্তীকালে শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার হিসেবেও নিযুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিলে স্বাক্ষর করেছিলেন তিনি – সিমলা চুক্তি ও ব্যংক জাতীয়করণ। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/v-v-giri/
শাঁখের করাত হল এমন একটি করাত যার দুই দিকে ধার আছে। উভয় দিক থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা এই প্রবাদের মূল বক্তব্য অর্থাৎ উভয় সঙ্কট বোঝাতে এই বাংলা প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে। আরও বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bengali-proverb-shankher-karat/
যদি আপনাকে তারার ছবি আঁকতে বলা হয় তাহলে আপনি পাঁচ বা ছয় বা তার অধিক সূচ্যগ্র বিশিষ্ট তারা আঁকবেন। তারা চিহ্ন বা স্টার শেপ বলতেও আমরা এরকমই বুঝি যদিও আমরা জানি তারা সাধারণত গোলাকার হয়। তাহলে কখনও কি ভেবে দেখেছেন তারা তারকা আকৃতির হয় কেন বা গোটা বিশ্ব জুড়ে মানুষ এরকম ছবিই এঁকে আসছে কেন? না জেনে থাকলে সেই আকর্ষণীয় কারণটি জেনে নিতে পড়ুন https://sobbanglay.com/sob/why-are-stars-star-shaped/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ বিপত্তারিণী ব্রত। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেইদিনে বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে, তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। এই ব্রত নিয়ে বিস্তারিত দেখুন এখানে
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান