সববাংলায়

১৩ মার্চ ।। ২৯ ফাল্গুন ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ১৩ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ীর জন্মদিন। কিশোর বয়সে স্বাধীনতা সংগ্রামীদের জন্য অস্ত্র পাচারের সময় বোমা বিস্ফোরণে তাঁর একটি হাত খোয়া যায়। অবশিষ্ট একটি হাত কে সম্বল করেই তিনি এঁকে গেছেন একের পর এক অবিস্মরণীয় কার্টুন। তাঁর কার্টুন আঁকায় বিধান চন্দ্র রায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাঁকে ‘শ্যান্ডেলিয়ার’ উপাধি দিয়েছিলেন। তাঁর সমাজচিন্তা বিষয়ক কার্টুনগুলি বিভিন্ন সময়ে যুগোশ্লাভিয়া, ইংল্যাণ্ড, কানাডা ও জাপানে পুরস্কৃত হন। তাঁর সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chandi-lahiri/
  • আজ গোবর গোহের জন্মদিন। তাঁর আসল নাম যতীন্দ্রচরণ গুহ। শোনা যায়,পায়ের জোর বাড়াতে গলায় একটা ১৬০ পাউন্ড ওজনের পাথরের হাঁসুলি পড়তেন তিনি, তাঁর দুইজোড়া মুগুরের একজোড়ার প্রতিটির ওজন ছিল ২৫ সের আর অন্যজোড়ার প্রতিটির ওজন ছিল ১ মণ ১০ সের। প্রথম এশীয় হিসেবে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gobar-goho/
  • আজ এরল চন্দ্র সেনের জন্মদিন। এরল চন্দ্র সেন একজন ভারতীয় বাঙালী বিমানচালক যিনি প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ সেনার রয়্যাল মেরিন কর্পস ও রয়্যাল এয়ার ফোর্সের হয়ে যুদ্ধ বিমান চালিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/erroll-chunder-sen/
  • আজ প্রতিভা বসুর জন্মদিন। বিখ্যাত বিপ্লবী অনন্ত সিংহের ফাঁসির আদেশ রদ করার দাবিতে গান গেয়ে অর্থসংগ্রহ করেছিলেন প্রতিভা বসু। সাহিত্যিক বুদ্ধদেব বসুর স্ত্রীর পরিচয়ের উর্ধ্বে উঠে বাংলা সাহিত্য জগতে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে সক্ষম হয়েছিলেন তিনি। উত্তমকুমার আর সুচিত্রা সেন অভিনীত জনপ্রিয় ছবি পথে হল দেরি, আলো আমার আলো, অতল জলের আহ্বান দেখেছেন নিশ্চয়? এই সব ছবিই তৈরি হয়েছে প্রতিভা বসুর উপন্যাস অবলম্বনে। সংসার ও সন্তানাদি সামলে কীভাবে নিজের পরিচয় গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন প্রতিভা বসু, তা জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/pratibha-basu/
  • আজ অ্যান্টনি ল্যান্সলট ডায়াসের জন্মদিন। পশ্চিমবঙ্গের প্রথম গোয়ান বংশোদ্ভূত রাজ্যপাল ছিলেন অ্যান্টনি ল্যান্সলট ডায়াস। ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তিনি। আবার পর্তুগিজ শাসিত গোয়ার স্বাধীনতার লড়াইতেও প্রত্যক্ষ ভূমিকা ছিল তাঁর। ষাটের দশকের বিহারের খরা কিংবা নকশাল আন্দোলন বা খাদ্য সঙ্কট সমস্ত বিরূপ পরিস্থিতি দক্ষ হাতে সামাল দিয়েছেন তিনি। পদ্মবিভূষণ প্রাপ্ত রাজনীতিবিদ তথা ইণ্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার অ্যান্টনি ল্যান্সলট ডায়াস সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/anthony-lancelot-dias/
  • আজ জসীমউদ্দিনের মৃত্যুদিন। তিনি বাংলায় ‘পল্লী কবি’ হিসেবে পরিচিত। তাঁর লেখা কবর কবিতাটি বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় অবদান। ১৯২৯ খ্রিস্টাব্দে প্রকাশিত নকশী কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jasimuddin
  • আজ ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজগতের একজন অন্যতম বিখ্যাত সেতারবাদক উস্তাদ বিলায়েত হুসেন খাঁ-এর মৃত্যুদিন।। শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ তাঁর সেতারের সুরে নতুন ব্যাখ্যা পেয়েছে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে তিনি তাঁর অনবদ্য প্রতিভাবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ustad-vilayat-hussain-khan/
  • ২০০৭ সালের ১৩ মার্চ একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের নবম আসর শুরু হয়। গ্রুপ পর্বেই ভারতের ছিটকে যাওয়ার ফলে বিশ্বকাপের ফরম্যাট নিয়ে বিসিসিআইয়ের আপত্তি, ফাইনালে বৃষ্টি ও আলো বিভ্রাট এবং আম্পায়ারের অদ্ভুত সিদ্ধান্ত, গ্রুপপর্ব থেকে নকআউট হয়ে যাওয়ার পরেই পাকিস্তানের কোচ বব উলমারের মৃত্যু ঘিরে রহস্য ইত্যাদি নানারকম নাটকীয় ঘটনায় পরিপূর্ণ ছিল ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপ। সেইসব ঘটনাগুলি সম্পর্কে এবং সেই বিশ্বকাপের আরও খুঁটিনাটি সব তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/2007-cricket-world-cup/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-13

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • এই পৃথিবীতে সমাজ জাতি এই ধারনাগুলোর জন্ম হয়েছে মানুষের হাত ধরে এবং এগুলো গড়েও উঠেছে মানুষকে কেন্দ্র করেই।আমাদের তৈরি এই সমাজে মানুষের গায়ের রং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মানুষের গায়ের রঙের ভিত্তিতে তার নামকরণ করেছি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ।আমরা এ তথ্য সকলেই জানি কেবলমাত্র গায়ের রঙের কারনেই  একদল মানুষ কয়েকশো বছর ক্রীতদাস থেকে যায় অন্যদিকে আরেকদল এই গায়ের রঙের কারনেই সেই ক্রীতদাসদের মালিক। কিন্তু বিশ্বের সব মানুষের গায়ের রং একইরকম হয়না কেন? জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-are-people-different-colors
  • পর্তুগাল দেশটির পরিচয় বেশিরভাগ বিশ্ববাসীর কাছে শক্তিশালী ফুটবল দল এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ হিসেবে।ফুটবলের বাইরেও পর্তুগালকে দেশ হিসেবে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/portugal
  • দৈনন্দিন জীবনে ‘পাততাড়ি গোটানো’ বাংলা প্রবাদটি আমরা প্রায়ই বলে থাকি। পাততাড়ি গোটানো-র অর্থ হল পালিয়ে যাওয়া বা চম্পট দেওয়া। এবার জেনে নেওয়া যাক কোথা থেকে এল এই প্রবাদটি? এই প্রবাদের উৎপত্তির গল্প বেশ সুন্দর। অনেক আগেকার কথা আমাদের দেশে গ্রাম গঞ্জে বালকেরা পাঠশালা যেত তারা সঙ্গে করে নিয়ে যেত হাতে বানানো কালি কঞ্চির কলম চাটাই। তালপাতা কিংবা কলাপাতায় তখন লেখার প্রচলন ছিল৷ দলবদ্ধভাবে তখন সকলে গুরুগৃহে যেত পড়তে৷ এই গুরুগৃহে যাওয়া থেকেই প্রবাদটির সূত্রপাত। কিভাবে? তা জানতে হলে পড়তে হবে https://sobbanglay.com/sob/bengali-proverb-pattari-gotano/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের সময় বয়স ছিল মাত্র ১৮ বছর। ক্ষুদিরামের উকিল কালিদাস বসু ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসির চাক্ষুস বর্ণনা দিয়েছেন। সেই বর্ণনা শুনুন এই ভিডিওতে https://youtu.be/2FkmACmQyMw
  • বাহুবলীর শিবার সেই জলপর্বতের কথা মনে আছে? তার বিখ্যাত সেই ধিভারা গানটির দৃশ্যায়ন একবারে যেন স্বর্গীয় অপার্থিব। তাই না? মনে আছে মনি রত্নম পরিচালিত হিন্দি সিনেমা “রাবণ”-এর “বেহেনে দে” গানটির দৃশ্যায়ন? অথবা দিল সে সিনেমার জিয়া জলে গানটি? এরকম প্রচুর সিনেমার প্রচুর গান থেকে শুরু করে ছবির বিভিন্ন অংশের শুটিং এর জন্য পরিচালকদের অন্যতম পছন্দ আর সিনেমাটোগ্রাফারদের স্বর্গরাজ্য কেরালার আথিরাপল্লি জলপ্রপাত। হিন্দি তামিল তেলেগু মালয়ালাম ইংরাজি ছাড়াও আরও প্রচুর সিনেমার শুটিং হয়েছে এই জায়গায়। হবে নাই বা কেন এত সুন্দর জলপ্রপ্রাত কমই আছে। এর এই সৌন্দর্যের জন্যই তো আথিরাপল্লীকে কেরলের অনেকেই ভারতের নায়াগ্রা বলে থাকে। আথিরাপল্লি নিয়ে সুন্দর ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/j12ey3ehg6Q

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading