সববাংলায়

৯ মে ।। ২৫ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ২৫শে বৈশাখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সাহিত্যের অর্থ যদি আবেগ হয় তবে সেই আবেগের সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুর।বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে ওনাকে অভিহিত করা হয়ে থাকে।জন মানসে রবীন্দ্রনাথের স্থান মূলত কবি হিসেবে হলেও তিনি একাধারে ঔপন্যাসিক সংগীতস্রষ্টা নাট্যকার চিত্রকর ছোটগল্পকার প্রাবন্ধিক অভিনেতা কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন। আট বছর বয়সে কবিতা লেখার মধ্য দিয়ে কাব্যজগতে ওনার প্রবেশ। মোট ৫২ টি কাব্য গ্রন্থ কবি লিখেছিলেন। তবে কবিতা ছাড়া বাঙালি সমাজে তিনি অমর হয়ে আছেন সংগীতস্রষ্টা হিসেবে। রবীন্দ্রনাথের সৃষ্ট গানের সংখ্যা প্রায় দুই হাজার। কবিতা ও গান ছাড়াও তিনি ১৩টি উপন্যাস ৯৫টি ছোটগল্প ৩৬টি প্রবন্ধ ও গদ্যগ্রন্থ এবং ৩৮টি নাটক রচনা করেছিলেন। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rabindranath-tagore/
  • আজ গোপালকৃষ্ণ গোখলের জন্মদিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম দিকের ব্যক্তিবর্গের মধ্যে গোপালকৃষ্ণ গোখলে ছিলেন বিশেষ পরিচিত এক ব্যক্তিত্ব৷ তাঁকে ভারতের গভর্নর জেনারেলের ইম্পেরিয়াল কাউন্সিলে যুক্ত করা হয়েছিল । তিনি অধিবেশনগুলিতে তুলো ও নুনের ওপর কর হ্রাস করার জন্য সমাবেশ করেছিলেন। এছাড়া তিনি ভারতীয়দের জন্য বিনা খরচায় প্রাথমিক শিক্ষার পাশাপাশি সিভিল সার্ভিসে আরও বেশি সংখ্যক ভারতীয়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-krishna-gokhale/
  • আজ পূর্ণেন্দু দস্তিদারের মৃত্যুদিন। ১৯২৫ সালে পুলিশ সূর্যসেনকে ধরার জন্য দেওয়ান বাজারে তাঁর শ্বশুর বাড়ি ঘেরাও করলে সূর্যসেন পুলিশকে ফাঁকি দিয়ে এনার বাড়িতে ওঠেন। ১৯৪০ সালে ইনি বিপ্লবী রাজনীতির পাশাপাশি চট্টগ্রাম আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৪৬ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার সময় ইনি জীবনবাজী রেখে অসীম সাহসিকতার সাথে দাঙ্গা মোকাবেলা করেন। পাকিস্তান আমলের পুরোটা সময় কেটেছে তাঁর জেল আর আত্মগোপনে। ইনি বঙ্গসাহিত্যের মধ্যে যুক্ত করেন সাহিত্যের এক নতুন ধারা বিপ্লবী রাজনৈতিক সাহিত্য। এনার সম্বন্ধে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/purnendu_dastidar
  • আজ এম এ ওয়াজেদ মিয়া-এর মৃত্যুদিন। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী । পরিচয়ে পরমাণু বিজ্ঞানী। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সম্পাদক ও পরিচালক হিসেবেও অনেকে তাঁকে চেনে। বরেণ্য দেশপ্রেমিক এবং পরমাণু বিজ্ঞানী হিসেবে বাংলাদেশের ইতিহাসে তাঁর অবদানের বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/m-a-wazed-miah/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ মে । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-09

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • রবীন্দ্রনাথ ঠাকুর বলতেই আমাদের চেনা যে চৌহাদ্দিটা মনে পড়ে আজ তার বাইরে আপনাদের নিয়ে যাব। বিজ্ঞাপনে রবীন্দ্রনাথ। ১৮৮৯ তে তার গানের সম্ভার এর প্রচার থেকে শুরু। তারপর ১৯৪১ অবধি অনেক বিজ্ঞাপণ করেছেন।বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rabindranath-tagore-in-advertisement
  • বিদেশে রবীন্দ্রনাথ এর প্রভাব যে কতখানি ছিল তার প্রচুর নিদর্শন পাওয়া যায়।সেখানে রবীন্দ্রকাব্যের আবেদন কতখানি ব্যাপক গভীর ছিল একটা ঘটনার কথা উল্লেখ করলে বোঝা যাবে সহজেই। ঘটনাটি খুব দুঃখের। শুনে নিন এখানে https://sobbanglay.com/sob/rabindranath-influence-in-foreign/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

জানেন কি আমাদের প্রিয় কবিগুরু বিজ্ঞাপনও করেছেন! ১৮৮৯ সালে তাঁর গানের সম্ভারের প্রচার থেকে শুরু করে ১৯৪১ সাল অবধি প্রায় নব্বইটি সংস্থার হয়ে বিজ্ঞাপন করেছেন তিনি। সেই সব বিজ্ঞাপন নিয়ে দেখুন এখানে

.

.

.

.

.

২০২২ সালের ১৪-ই জুন লেখালিখির দ্বিতীয় বর্ষ পূর্তিতে সকল সাহিত্যপ্রেমী মানুষদের দিয়েছিলাম এক অনন্য উপহার – লেখালিখি ওয়েবজিন, সূচনা সংখ্যা। সববাংলায় লেখালিখি পরিবারের প্রতিষ্ঠাতা, সদস্য, শুভানুধ্যায়ী ও লেখকদের নিয়ে লেখালিখি ওয়েবজিনের সূচনা সংখ্যাকে কেন্দ্র করে আয়োজিত হয়েছিল এক আড্ডার। জমাটি সেই আড্ডায় উঠে এল নানা বিষয়। সরাসরি আড্ডায় যোগ দিতে না পারলেও আপনিও শুনে নিতে পারেন সেই আড্ডার আলোচনা এখানে

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading