সববাংলায়

১১ আগস্ট ।। ২৫ শ্রাবণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মানবেন্দ্র মুখোপাধ্যায়ের জন্মদিন। বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম এক প্রথিতযশা শিল্পী ছিলেন তিনি । নজরুল গীতিকে তিনি এতটাই জনপ্রিয় করেছিলেন যে প্রথম বারের জন্য ই.পি লেবেলে লেখা হয়েছিল ‘নজরুল গীতি’। তাঁর স্বতন্ত্র কণ্ঠস্বর তৎকালীন বাঙালি শ্রোতাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়েছিল । তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/manabendra-mukhopadhyay/
  • আজ চঞ্চল কুমার মজুমদারের জন্মদিন। কোয়ান্টাম মেকানিক্স এবং ঘনপদার্থবিজ্ঞান সংক্রান্ত গবেষণার জন্য তিনি বিজ্ঞানী মহলে সুপরিচিত ছিলেন। ভারতে বিজ্ঞানচর্চার সর্বোচ্চ সম্মান শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/chanchal-kumar-majumdar/
  • আজ তুলসীদাসের জন্মদিন। হিন্দি সাহিত্যের কিংবদন্তী কবি হিসেবে বিবেচিত হন তুলসীদাস। তিনি একাধারে কবি এবং সন্ত। তাঁর জীবন নিয়ে কিংবদন্তী কিংবা জনশ্রুতির শেষ নেই। অনেকেই মনে করেন যে তুলসীদাস নাকি রাম এবং শ্রীহনুমানের সাক্ষাৎ পেয়েছিলেন। বিখ্যাত রামচরিতমানস তাঁরই রচনা। তুলসীদাসের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/tulsidas/
  • আজ ক্ষুদিরামের মৃত্যুদিন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম শহিদ ছিলেন তিনি । ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে বোমা মেরে হত্যা করতে গিয়ে ভুল করে দুজন ব্রিটিশ মহিলাকে গুরুতর জখম করেন । পুলিশের হাতে ধরা পড়লে তাঁকে নিয়ে শুরু হয় ঐতিহাসিক মুজফফরপুর বোমা মামলা । ক্ষুদিরামের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/khudiram-bose/
  • আজ বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপলের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় নোবেলজয়ী সাহিত্যিক যিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। পঞ্চাশ বছরে তাঁর ত্রিশটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। গৃহহীনতা ও স্থানচ্যুতি – এই বিষয় দুটি তাঁর অধিকাংশ উপন্যাসে ঘুরেফিরে এসেছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vidiadhar-surajprasad-naipaul/
  • আজ ইরাবতী কার্বের মৃত্যুদিন। তিনি ভারতের প্রথম মহিলা নৃতত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তাঁর লেখা ‘যুগান্ত’ উপন্যাসটি মারাঠি ভাষায় লেখা প্রথম উপন্যাস যা সাহিত্য একাদেমি পুরস্কারে সম্মানিত হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/irawati-karve/
  • আজ ঊষা মেহতার মৃত্যুদিন। ভারত ছাড়ো আন্দোলনের সময় ভূগর্ভস্থ ‘সিক্রেট কংগ্রেস রেডিও’ নামক গোপন রেডিও স্টেশন তৈরি করে স্বাধীনতা সংগ্রামের সমস্ত খবর ছড়িয়ে দিতেন তিনি সেখান থেকে। দশ বছর বয়সে লবণ সত্যাগ্রহে সাড়া দিয়ে বাড়িতে সমুদ্রের জল এনে লবণ তৈরি করেছিলেন। ব্রহ্মচারীর জীবন বেছে নিয়ে আজীবন অবিবাহিত থেকেছেন। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/usha-mehta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-11

ধর্মীয় অনুষ্ঠান :

  • এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • বাংলার বিপ্লবী ইতিহাসের এক করুণ আখ্যান জড়িয়ে আছে ক্ষুদিরামের ফাঁসির সঙ্গে। অত্যাচারী কিংসফোর্ড হত্যার ব্যর্থ চেষ্টায় ক্ষুদিরাম বসুর বিরুদ্ধে দায়ের করা হয়েছিল মুজফ্‌ফারপুর বোমা মামলা যার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় ক্ষুদিরামকে। হাতে গীতা আর মুখে বন্দেমাতরম ধ্বনিতে ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন এই কিশোর বিপ্লবী। এই ইতিহাস-বিখ্যাত মামলা প্রসঙ্গে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/muzaffarpur-bomb-case/
  • নিজের দোষ স্বীকার করে নেওয়ায় ক্ষুদিরাম বসুর শেষ বিচার খুব কম সময়ের মধ্যেই শেষ হয়। উকিলরা অনেক চেষ্টা করেও ক্ষুদিরামকে নিজের দোষ অস্বীকার করানোর জন্য রাজি করাতে পারেননি। ক্ষুদিরাম বসুর শেষ বিচার নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/last-trial-of-khudiram-bose/
  • ১৯০৮ সালের ১১ আগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন ধার্য হয়। ক্ষুদিরামের উকিল কালিদাসবাবু ঐ দিন ফাঁসির মঞ্চে উপস্থিত থেকে সমগ্র প্রক্রিয়াটি চাক্ষুষ করেছিলেন। সেই গায়ে কাঁটা দেওয়া ক্ষুদিরামের ফাঁসির অভিজ্ঞতার বিবরণ পড়ুন https://sobbanglay.com/sob/khudiram/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

১৯০৮ সালের আজকের দিনে ক্ষুদিরামের ফাঁসি হয়েছিল। ক্ষুদিরামের উকিল কালিদাসবাবু ঐ দিন ফাঁসির মঞ্চে উপস্থিত থেকে সমগ্র প্রক্রিয়াটি চাক্ষুষ করেছিলেন। সেই গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার বিবরণ শুনুন এখানে

.

.

.

.

.

.

স্বাধীনতার মাসে ভারতমাতার বীর সন্তান মাস্টারদা সূর্য সেনের জীবনী নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading