সববাংলায়

১৮ নভেম্বর ।। ১ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বটুকেশ্বর দত্তের জন্মদিন। বটুকেশ্বর দত্ত ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম কাণ্ডারী ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ভগত সিংয়ের সাথে ১৯২৯ সালে্র ৮ এপ্রিল নতুন দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা নিক্ষেপ করার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/batukeshwar-dutt/
  • আজ মহান পণ্ডিত প্রবোধচন্দ্র বাগচীর জন্মদিন। শুধুমাত্র ভারতের প্রাচীন ইতিহাসের নিদর্শনগুলি মূল ভাষায় পড়বেন বলে একাধারে চিনা, জাপানি ও তিব্বতি ভাষা শিখেছিলেন প্রবোধচন্দ্র বাগচী। অন্যতম শ্রেষ্ঠ প্রাচ্যবিশারদ হিসেবে তিনি আজও বোদ্ধা মহলে জনপ্রিয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ঠাকুর পরিবারের বহির্ভুত কোনো ব্যক্তি হিসেবে তিনিই প্রথম উপাচার্যের পদে আসীন হন। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/prabodh-chandra-bagchi/
  • আজ ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুদিন। প্রথম নির্বাক বাংলা কমেডি ছবি ‘বিলাত ফেরত’-এ অভিনয় করেছিলেন ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। তাঁকে বাংলা চলচ্চিত্র শিল্পের জনক বলা হয়। তিনিই প্রথম নীতিশ লাহিড়ীর সঙ্গে যৌথভাবে বাঙালিদের নিয়ে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা গড়ে তুলেছিলেন ‘ইন্দো-ব্রিটিশ ফিল্ম কোম্পানি’ নামে। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/literature/dhirendra-nath-ganguly/
  • আজ নিলস বোরের মৃত্যুদিন। পরমাণুর গঠন বোঝাতে বোরের মডেল আজও বিদ্যালয় পাঠক্রমের অংশ। কিন্তু তাঁর অবদান সেখানেই সীমাবদ্ধ নয়, সে তো ছিল তাঁর শুরুর দিকের কাজ। এই বিখ্যাত বিজ্ঞানীর জীবন সম্বন্ধে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/niels-bohr
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৮ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-18

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পাড়ায় অবিবাহিত ছেলে-ছোকরা থাকলে বয়স্ক মানুষেরা আজও খোঁটা দেন আইবুড়ো কার্ত্তিক বলে। কার্ত্তিক নাকি চিরকুমার, সারাজীবনে কখনো তিনি একবারের জন্যেও বিয়ে করেননি। কিছু পুরাণেও এর সপক্ষে কাহিনী রয়েছে, আবার কিছু পুরাণে এর উলটো কথাও বলছে। তাহলে কার্ত্তিককে কি সত্যি সত্যি চিরকুমার বলা যায়? জানতে গেলে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/why-kartick-remains-bachelor/
  • পশ্চিমবঙ্গের মধ্যে কাটোয়ার কারি পুজোর বিরাট খ্যাতি। সেইসঙ্গে খ্যাতি রয়েছে এখানকার কার্তিকের লড়াইয়ের। প্রাচীনকাল থেকে আজও বাবু-মহাজনদের রীতি মেনে কার্তিক পূজাকে কেন্দ্র করে ক্লাবে ক্লাবে চলে এই প্রতিযোগিতা। কীসের প্রতিযোগিতা জানতে চান? তাহলে এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/katwa-kartik-lorai/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • কার্ত্তিককে চিরকুমার কেন বলে জানেন? দেখুন ভিডিওতে – https://youtu.be/-SLgaSEfk5M

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।