সববাংলায়

২৩ নভেম্বর ।। ৬ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নীরদচন্দ্র চৌধুরীর জন্মদিন। নিজের আত্মজীবনীর উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন ‘ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্মৃতিতে’। এই একটি পংক্তি ভারতের সেকালের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলকে আলোড়িত করেছিল। তাছাড়া আজীবন তাঁর আদব-কায়দা ব্রিটিশ অনুকরণের জন্যেও সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু আদ্যন্ত মনে-প্রাণে বাঙালি ছিলেন তিনি। তা নাহলে ‘আত্মঘাতী বাঙালী’র মতো অমন মূল্যবান বই লেখা সম্ভব হতো না। ইংরেজ প্রীতির জন্য অনেকে তাঁকে ঠাট্টার সুরে নীরদ সি চৌধুরী বলেও ডাকতেন। তাঁর জীবনে ঠিক কীভাবে মিশে ছিল বাঙালি প্রীতি এবং ব্রিটিশ কেতাবি ঢঙ, তা জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/nirad-c-chaudhuri/
  • আজ গীতা দত্তের জন্মদিন। ভারতীয় হিন্দি এবং বাংলা চলচ্চিত্রের অবিস্মরণীয় নেপথ্যগায়িকা হিসেবে রোম্যান্স, উৎসব, যন্ত্রণা, ছলনা সমস্ত আবেগ ভাষা পেত তাঁর কণ্ঠে। স্বামী গুরু দত্ত তো নিজের প্রযোজনা ছাড়া অন্যত্র স্ত্রীয়ের গান গাওয়াই নিষিদ্ধ করে দিয়েছিলেন। সারাজীবনে হাজারের বেশি গান গেয়েছেন কেবল হিন্দি ছবিতে। তাঁর জীবন সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/geeta-dutt/
  • আজ বাংলাদেশের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব শাহ আজিজুর রহমানের জন্মদিন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরোধিতা করেন তিনি। এমনকি পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রীয় সেনাদের সমর্থন করেন, জাতিসংঘে মুক্তিযোদ্ধাদের পক্ষে নয়, পাকিস্তানের পক্ষে কথা বলেন। তবুও কীভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে বসলেন তিনি? সে-সম্পর্কে এবং তাঁর জীবনের আরও নানান খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/shah-azizur-rahman
  • আজ প্যারীচাঁদ মিত্রের মৃত্যুদিন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে হিন্দু কলেজের অন্যতম ছাত্র এবং ইয়ং বেঙ্গল দলের অন্যতম নেতা ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/peary-chand-mitra/
  • আজ আচার্য জগদীশচন্দ্র বসুর মৃত্যুদিন। তিনি একজন প্রখ্যাত বাঙালি পদার্থবিদ, উদ্ভিদবিদ এবং জীববিজ্ঞানী যিনি প্রথম প্রমান করেছিলেন গাছের প্রাণ আছে। এছাড়াও তিনি অতিক্ষুদ্র তরঙ্গ ও রেডিও তরঙ্গ সম্পর্কে গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/acharya-jagadish-chandra-bose/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৩ নভেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-november-23

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • দার্জিলিং-এর বুকে একটা ছোট্ট শৈলশহর জেগে আছে। সিকিম রাজার হাত থেকে ইংরেজদের সুপরিকল্পিত দায়িত্বে সেই কবে গড়ে উঠেছিল কুলি-কামিনদের একটু আশ্রয় দেবে বলে। কত শত পর্যটককে প্রকৃতির সৌন্দর্যের টানে টেনে এনেছে এই শৈলশহর। মনোরম কার্শিয়াং। যেন পাহাড়ি কিশোরী। হিন্দু, বৌদ্ধ, নেপালি, গোর্খা, তামাং, তিব্বতি সবাইকে নিয়ে এক মিশ্র সংস্কৃতির বাহক এই কার্শিয়াং সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/kurseong/
  • ভো কাট্টা। শুনলেই আকাশের দিকে তাকিয়ে খুঁজে বেড়াই কার ঘুড়ি কাটলো। এমন অভিজ্ঞতা কম বেশি সকলেরই আছে। বিশেষ করে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির লড়াই উপভোগ করে আপামর বাঙালি। কিন্তু আকাশে নানা রঙের এই ঘুড়ি ওড়ে কীভাবে? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/how-kites-fly

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বুনো রামনাথ অষ্টাদশ শতাব্দীর একজন প্রখ্যাত পন্ডিত ছিলেন। বনের মধ্যে তাঁর টোল ছিল বলে তাঁকে অনেকে ‘বুনো রামনাথ’ নামেও ডাকত। তবে কোনো কোনো গবেষক মনে করেন যে তাঁর বাড়ি সহজপুর গ্রামে ছিল এবং তাঁর বাড়ির পাশে বুনো নামক একটি পুকুর ছিল। সেই পুকুরের নামে নিজেকে তিনি বুনো রামনাথ বলে আখ্যা দিয়েছেন। ২০১৯ সালে পশ্চিমবঙ্গ সরকার রামনাথ তর্কসিদ্ধান্তের টোলকে নবদ্বীপের অন্যতম ঐতিহ্যশালী স্থান হিসাবে ঘোষণা করে। তাঁকে নিয়ে একটি তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/SKDE5MRGOsg
  • ডুয়ার্সে গেলে ইন্দ্রশঙ্কর থাপার গলায় অসাধারণ সংগীত প্রায় সকলেই শুনেছেন। তিনি বক্সা ফোর্টের কাছে একটি হোম স্টে চালান। কিন্তু এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি গায়ক, তিনি কবি। যারা তাঁর হোম স্টে’র কাছ দিয়ে যান, তাঁদেরও তিনি তাঁর মধুর কণ্ঠে গান শোনান। তাঁর কণ্ঠে রবিঠাকুরকে নিয়ে তাঁর স্বরচিত একটি কবিতা এবং একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/3BTW0VE9wz0

অন্যান্য আরও যা পড়বেন :

  • নভেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/november/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-born/
  • নভেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/november-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading