সববাংলায়

৫ অক্টোবর ।। ১৭ আশ্বিন ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর সারা সারা বিশ্বে ছড়িয়ে থাকা সব শিক্ষকদের সম্মান জানাতে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। এই দিনটি পালন করার লক্ষ্য হল শিক্ষকদের গুণগত মান বৃদ্ধি করা ও তাঁদের অবদান সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তাঁদের শ্রদ্ধা জানানো। এই দিনটি সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-teachers-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ স্টিভ জোবসের মৃত্যুদিন। শৈশবে স্কুল থেকে বহিষ্কৃত হয়েছেন বহুবার, কলেজেও ড্রপ-আউট তিনি। একটা সময় কুড়িয়ে পাওয়া কোকের বোতল ফেরত দিয়ে যে পয়সা পেতেন তাই দিয়ে টিফিন খেতেন তিনি আর তিনিই হয়ে উঠলেন বিশ্বখ্যাত প্রযুক্তির সংস্থা ‘অ্যাপ্‌ল’-এর সহ-প্রতিষ্ঠাতা এবং পরে সিইও। নিজের কোম্পানি ‘অ্যাপ্‌ল’ থেকেও তাঁকে বেরিয়ে যেতে হয়েছিল একসময়, কিন্তু হাল ছাড়েননি তিনি। আধুনিক জীবনে অপরিহার্য হয়ে ওঠা ম্যাকবুক, আইফোন, আইপ্যাড, আইম্যাক-এর জনক সেই অসামান্য ব্যক্তি স্টিভ। তাঁর জীবনজুড়ে ছড়িয়ে থাকা নানা গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আরো বিশদে জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/steve-jobs/
  • আজ আব্দুস সাত্তারের মৃত্যুদিন। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান আওয়ামী লীগে যোগদানের জন্য আহ্বান জানালে সম্মানের সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন আব্দুস সাত্তার। জিয়াউর রহমানের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের আহ্বান জানান তিনি। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন এবং হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের বিচারপতি হিসেবেও দায়িত্ব সামলেছিলেন আব্দুস সাত্তার। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যেমন নিযুক্ত হয়েছিলেন তিনি, তেমনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের হত্যার পর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/abdus-sattar/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৫ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/today-october-5/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন দ্রৌপদী। তাঁর গর্ভে পঞ্চপাণ্ডবের ঔরসে জন্ম নিয়েছিল পাঁচ বীরসন্তান। এই পাঁচ সন্তানদের বলা হয় উপপাণ্ডব । কুরুক্ষেত্র যুদ্ধের শেষদিনে যখন তাঁরা ঘুমোচ্ছিলেন, তখন ঘুমন্ত অবস্থাতেই অশ্বত্থামা তাঁদের হত্যা করেন। তাঁদের নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/religion/upapandavas/
  • একদিকে যেমন মাইথন বাঁধের অপরূপ সৌন্দর্যের সাথে নাচন পক্ষীরালয়ে অগুন্তি পরিযায়ী পাখির কোলাহল, অন্যদিকে তেমনি কয়লা উৎপাদনের সুপ্রাচীন ইতিহাস। পশ্চিম বর্ধমান যেন আপন রূপেই অনন্য। পশ্চিম বর্ধমান সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/paschim-bardhaman/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন অসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে

.

.

.

.

.

.

মন্দারমনিতে অন্যতম জনপ্রিয় হোটেল ক্যান্ডেলউড পার্ক বীচ রিসর্ট। এখানে বেশ কয়েকটি সী ফেসিং রুম আছে যা আপনার মন্দারমনি ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তুলবে। মন্দারমনির অন্যতম জনপ্রিয় হোটেল এটি। তবে বুকিং করার আগে কোন রুম পাচ্ছেন আগে থেকে কথা বলে নেবেন। খাবারের মান বিশেষ ভালো নয়, তবে আপনি আগে থেকে বলে রাখলে ভালো খাবার পেতে পারেন। এই হোটেলের অন্যান্য খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/

  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading