সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ শশাঙ্ক মোহন রায়ের জন্মদিন। তিনি ভারতের অন্যতম বিখ্যাত পদার্থবিদ। তিনি পায়ন-পায়ন ডায়নমিক্সের এক্স্যাক্ট ইন্টিগ্রাল ইকোয়েশন তৈরি করার জন্য এবং বেল ইনইকোয়ালিটিজ-এর উপর কাজের জন্য জনপ্রিয়। এই ইকোয়েশনগুলোকে ‘রয়েজ ইকুয়েশন’ও বলা হয়। এই বিজ্ঞানী সম্পর্কে আরো জানতে এখানে পড়ুন – https://sobbanglay.com/science/shasanka-mohan-roy
- আজ কাজি মুহাম্মদ শফিউল্লাহের জন্মদিন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক যিনি মূলত কে. এম. শফিউল্লাহ নামেই অধিক পরিচিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kazi-mohammed-shafiullah/
- আজ প্রমথনাথ চৌধুরীর মৃত্যুদিন। বিশ শতকের প্রথমার্ধে বাংলা গদ্যের জগতে এক নতুন পথের দিশা সৃষ্টি করে চিরস্মরণীয় হয়ে আছেন বাংলার ‘বীরবল’ প্রমথনাথ চৌধুরী । ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর পরিচয়ের পাশাপাশি দক্ষ প্রাবন্ধিকের পরিচিতিই স্বাতন্ত্র্য এনে দিয়েছে প্রমথনাথ চৌধুরী ওরফে প্রমথ চৌধুরীকে। বলা যায় তিনিই বাংলা সাহিত্যে নবযুগের পথিকৃৎ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pramatha-nath-chaudhuri/
- আজ হো চি মিন-এর মৃত্যুদিন। হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েতনামি কংগ্রেসের নেতৃত্ব দিয়ে গেছেন। স্বাধীন ভিয়েতনামের তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে রাষ্ট্রপতিও হন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ho-chi-minh/
- আজ পিয়ের দে কৌবার্তিনের মৃত্যুদিন। তাঁর হাত ধরেই প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে। একাধারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা তিনি চেয়েছিলেন বৌদ্ধিক চিন্তা-চর্চার পাশাপাশি ফ্রান্সের স্কুল পাঠ্যে শরীরচর্চাও অন্তর্ভুক্ত হোক। তাঁর স্মরণেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি খেলোয়াড়ি মানসিকতা প্রদর্শনের জন্য অ্যাথলিটদের ‘পিয়ের দে কৌবার্তিন পদক’ প্রদান করে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pierre-de-coubartin/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-2/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- হালিশহর জনপদের নামের অর্থ – অট্টালিকা সমৃদ্ধ যে নগরী। এখানেই বসবাস করতেন শ্রীচৈতন্যের দীক্ষাগুরু ঈশ্বরপুরী। বিখ্যাত শ্যামাসংগীত গায়ক সাধক রামপ্রসাদ সেন এখানকারই ভূমিপুত্র। রানি রাসমনীর জন্মস্থান ও এই শহর। এই শহরের বুকের মধ্যে বয়ে চলা মাঝ গঙ্গায় জেগে ওঠা সবুজ দ্বীপে যাবেন নাকি ঘুরতে? হালিশহর নিয়ে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/halisahar/
- করোনার পর থেকে সকলের মুখে মুখে শুধু করোনা ‘সংক্রমণ’ এর কথা। পাশাপাশি উঠে আসছে এরকম ভয়াবহ মহামারী বা অতিমারী এর আগে কবে হয়েছিল। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু সংক্রমণের কথা উঠে এসেছিল তুলনা হিসেবে। পাশাপাশি, প্লেগের সংক্রমণ, কলেরা সংক্রমণ ইত্যাদি নানা সংক্রমণের কথাও উঠে এসেছিল। রোগগুলোর নাম, সময়, প্রকৃতি সব আলাদা আলাদা কিন্তু একটা শব্দ সবক্ষেত্রেই এক, তা হল সংক্রমণ। তবে শুধু বড় বড় রোগ নয়, সাধারণ জ্বর, সর্দি, কাশিও সংক্রমণ এর ফল। সংক্রমণ কি, কিভাবে হয় ইত্যাদি জেনে নিন বিশদে – https://sobbanglay.com/sob/infection
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
লোটন ষষ্ঠী ব্রত শ্রাবণ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠীর দিনে পালন করা হয়। মহিলারা গর্ভবতী সময় থেকে সন্তান বড় হওয়া পর্যন্ত এই ব্রত পালন করে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুরীতে স্নানা যাত্রার পরে জগন্নাথ এবং বাকি দুইজন দেবতাই অসুস্থ হয়ে পড়েন। সেই সময়কালে তাদের প্রতিমাগুলির পূজা হয় না। তখন রঘুরাজপুর গ্রাম থেকে তিনটি দেবতার তিনটি পটচিত্র বানানো হয়। পুরো গ্রাম থেকে সকলে মিলে তিনটি পটচিত্র বানিয়ে দেওয়া হয়। সেইরকম একজন শিল্পীর সাথে সরাসরি আলোচনা শুনুন এখানে
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান