সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ উত্তম কুমারের জন্মদিন। তিনি শুধু একজন চলচ্চিত্রাভিনেতা নন, তিনি আক্ষরিক অর্থেই একটি যুগের নাম। তিনি বাঙালির চিরকালের মহানায়ক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/uttam-kumar/
- আজ আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের জন্মদিন। ধর্ম, দর্শনতত্ত্ব, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, নৃতত্ত্ব, সমাজতত্ত্ব, বিজ্ঞান সব বিষয়ই তাঁর অধিগত। কখনো গণিত নিয়ে গবেষণা, কখনো দর্শন নিয়ে; আবার কখনো ভূতত্ত্ব, জীববিদ্যা এমনকি নৃতত্ত্বের চর্চাতেও তিনি ছিলেন সেকালের ভারতে এক উজ্জ্বলতম মনীষী যাকে অনেকে সক্রেটিসের যোগ্য উত্তরসূরি বলতেন। চলন্ত বিশ্বকোষ নামে পরিচিত অসীম প্রজ্ঞাবান ব্রজেন্দ্রনাথ শীল সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/brajendra-nath-seal/
- আজ ফার্দিনান্দ পোর্শের জন্মদিন। অটোমোবাইলের জগতে সুবিখ্যাত পোর্শে কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তথাকথিত কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি তাঁর ছিল না। নিজ দক্ষতায় তিনি অস্ট্রো-ডেমলারের মতো কোম্পানির জেনারেল ম্যানেজার পদে উন্নীত হয়েছিলেন। ফার্দিনান্দই প্রথম ফোর-হুইল ড্রাইভ গাড়ির উদ্ভাবন করেন। তাঁকে মৃত্যুর পরে কার ইঞ্জিনিয়ার অব দ্য সেঞ্চুরি অভিধায় ভূষিত করা হয়েছিল। এই প্রতিভাবান অটোমোবাইল ইঞ্জিনিয়ার ফার্দিনান্দ পোর্শে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/ferdinand-porsche/
- আজ অলিভার ক্রমওয়েলের মৃত্যুদিন। রাজা প্রথম চার্লসের পতন ঘটিয়ে রাজতন্ত্রের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ এবং সামরিক নেতা অলিভার ক্রমওয়েল। সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করলেও ইংল্যান্ডের দুই গৃহযুদ্ধে নিজের সমরকুশলতার পরিচয় দিয়েছিলেন তিনি। অসংখ্য সমরাভিযানে সাফল্য পেয়েছেন অলিভার। ১৬৫৩ সাল থেকে আমৃত্যু ‘লর্ড প্রোটেক্টর’ হিসেবে অনেক গুরুত্বপূর্ণ সংস্কারসাধন করেছেন তিনি। আবার তাঁর বিভিন্ন অভিযান বিশেষত আয়ারল্যান্ড অভিযান ঘিরে বিতর্কও কম হয়নি। এই রণনিপুণ রাজনীতিবিদ অলিভার ক্রমওয়েল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/oliver-cromwell/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-3/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আজ উত্তম কুমারের জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর নাট্যজীবনের উল্লেখযোগ্য ঘটনা। উত্তম কুমার শুধু সিনেমার নায়কই ছিলেন না তিনি ছিলেন অসাধারণ থিয়েটার অভিনেতা। স্টারে ‘শ্যামলী’ নাটকটিতে অভিনয় করার পরে উত্তমকুমারের নাম হয়ে গিয়েছিল শ্যামল। নামটি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/theatre-life-of-uttam-kumar/
- দুধে লেবুর রস দিয়ে দুধ থেকে ছানা করার ঘটনা আমাদের বাঙালী বাড়িতে হামেশাই ঘটে। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি মা, ঠাকুমাদের এই এক পদ্ধতিতে দুধ কাটাতে। আজকাল অবশ্য অনেকেই ভিনিগার, সাইট্রিক অ্যাসিড, ক্যালসিয়াম ল্যাকটেট ইত্যাদি ব্যবহার করছেন। কিন্তু লেবুর রস দিলে দুধ কেটে যায় কেন – এটা কোনদিন ভেবে দেখেছেন? না জেনে থাকলে জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/lemon-juice-milk-reaction
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়। ইংল্যান্ডে যাওয়ার পর কোনও এক ইংরেজ বন্ধুর অনুরোধে রাজা রামমোহন রায় তাঁর নিজের একটি সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পত্রাকারে রচনা করেছিলেন। এই বৃত্তান্তটি প্রথমে সেদেশের এথিনিয়াম লিটারারি গেজেট ও পরে অন্যান্য পত্রপত্রিকায় প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জবানীতে নিজের জীবনী আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ এক্ষেত্রে ঐতিহাসিক দ্বিমত হওয়ার সম্ভবনা কমে। সেই চিঠিটির বঙ্গানুবাদ এখানে তুলে ধরা হল
.
.
.
.
.
শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে বাউলদের কণ্ঠে শুনুন মনের মানুষ গানটি
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান