সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিনয় বসু এক উজ্জ্বল নাম৷ তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কুখ্যাত ব্রিটিশ কর্নেল সিম্পসনকে হত্যা করার উদ্দেশ্যে বাদল গুপ্ত এবং দিনেশ গুপ্তের সাথে রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনার জন্য। আজ তাঁর জন্মদিন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/benoy-basu/
- আজ বিনোবা ভাবের জন্মদিন। দরিদ্র ভূমিহীনদের জন্য পায়ে হেঁটে দেশের বিভিন্ন প্রান্তে মানুষের দ্বারে-দ্বারে ঘুরে জমি সংগ্রহ করে বিতরণ করেছিলেন তিনি। এই ভূদান আন্দোলনের পাশাপাশি গ্রামদান, জীবনদান, শান্তিসেনা প্রভৃতি জনকল্যাণমুখী কর্মসূচীর সূত্রপাতও ঘটেছিল তাঁরই হাতে। গান্ধীজি প্রথম স্বতন্ত্র সত্যাগ্রহী হিসেবে নির্বাচন করেছিলেন বিনোবাকেই। ব্রিটিশ বিরোধী কার্যকলাপে সক্রিয় ভূমিকা গ্রহণের জন্য বহুবার কারাবাস করতে হয়েছিল তাঁকে। কারাযাপনের সময় মারাঠি ভাষায় গীতা অনুবাদ করেছিলেন। স্বতন্ত্র গ্রন্থও রচনা করেন সেই সময়। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে তিনি গড়ে তুলেছিলেন ব্রহ্মবিদ্যা মন্দির। শোনা যায় আধ্যাত্মিক চেতনাসর্বস্ব এই মানুষটির ব্রহ্মচর্যকে গান্ধীজি ঈর্ষা এবং সম্মান করতেন। এই মহান কর্মযোগী বিনোবা ভাবে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vinoba-bhave/
- আজ ও হেনরির জন্মদিন। সর্বকালের শ্রেষ্ঠ ছোটগল্প লেখকদের মধ্যে তিনি অন্যতম। দুই শতক পরেও আজও পাঠকের মন ছুঁয়ে যায় তাঁর লেখনী। প্রথম জীবনে ব্যাঙ্কের তহবিল তছরূপের অভিযোগে তাঁকে হাজতবাস করতে হয়েছিল। জেলে বসেই তিনি লিখতে শুরু করেছিলেন। এক আসামির লেখা পাঠকদের ভালো লাগবে না ভেবে নিয়েছিলেন ছদ্মনাম। তাঁর আসল নাম উইলিয়াম সিডনি পোর্টার, কিন্তু তিনি সর্বাধিক পরিচিত তাঁর ছদ্মনাম ‘ও হেনরি’ নামে। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/o-henry/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-11/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আমরা জানি সব প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায় না, কিন্তু কোন প্লাস্টিক পুনরায় ব্যবহার করা যায়, কোন প্লাস্টিক কিসের জন্য ব্যবহার করা যায় সেটি কি করে জানবেন? তার সহজ পদ্ধতি জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-to-identify-recyclable-plastic
- বরগুনা জেলা যেমন নারকেল. সুপুরি ও মাছের জন্য বিখ্যাত তেমনি এখানে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন, বিহঙ্গ দ্বীপ, পায়রা নদীর সূর্যোদয় বরগুনাকে অনন্য করে তুলেছে। এই জেলা নারকেল ও সুপুরি চাষের জন্য বিখ্যাত। এছাড়াও এখানকার বিখ্যাত খাবার তালের মোরব্বা,চুইয়া পিঠে। এই জেলা সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/barguna/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠিটির পাঠ শুনুন এখানে
.
.
.
.
.
.
দীঘা থেকে মাত্র ৩০ কিমি দূরে মন্দারমনি সমুদ্রসৈকতের জনপ্রিয়তা দীঘার পরেই। দীঘা বহুদিন ধরেই বাঙালীর প্রিয় সমুদ্রসৈকতের তালিকায় আছে। তবে ভিড় বাড়ার সাথে সাথে বাঙালি অপেক্ষাকৃত শান্ত,নিরিবিলি সমুদ্রের খোঁজ করেছে। আর তখনই মন্দারমনির মত শান্ত জায়গার দিকে তারা ঝুঁকেছে। মন্দারমনি সমুদ্রসৈকত যে কারণে বাকিদের থেকে আলাদা তা হল সব হোটেলগুলোই সমুদ্রের কাছে। এখানে আপনাদের জন্য আমরা হোটেল অ্যাকুয়া মারিনা ড্রাইভ ইনের ভিডিও পোস্ট করলাম। দেখুন এখানে
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান