সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ সৈয়দ মুজতবা আলীর জন্মদিন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক, ভূপর্যটক, শিক্ষাবিদ এবং ভাষাবিদ। তিনিই প্রথম ভাষা আন্দোলন হওয়ার অনেক আগেই সদ্য পূর্ব পাকিস্তান গড়ে ওঠার পরে বাংলাকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দিয়েছিলেন এবং এও বলেছিলেন যদি কখনো উর্দু রাষ্ট্রভাষা করার কথা ভাবা হয় তখন বাঙালিরা বিদ্রোহ করবেই এবং যার জোরে পাকিস্তান ভেঙে যাবে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-mujtaba-ali/
- আজ রবীন ঘোষের জন্মদিন। পাকিস্তানের নওশাদ নামে খ্যাত ছিলেন কিংবদন্তি সুরকার রবীন ঘোষ। ছোটবেলায় সলিল চৌধুরীর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন। বেতার কেন্দ্রে কাজ করতে করতেই চলচ্চিত্র পরিচালক এহতেশামের সঙ্গে পরিচয় এবং সিনেমায় কাজ পাওয়া, এভাবেই বদলে গিয়েছিল রবীনের জীবন। একশোটির বেশি পাকিস্তানি সিনেমার সঙ্গীত নির্মাণ করেছিলেন তিনি। এই কিংবদন্তী সুরকার রবীন ঘোষ সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/robin-ghosh/
- আজ নূর ইনায়েত খান ওরফে নোরা বেকারের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গুপ্তচর যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেশাল অপারেশনস এক্সিকিউটিভ হিসেবে ফ্রান্সে বেতার অপারেটর হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে বিশ্বাসঘাতকতার ফলে তিনি ধরা পড়ে যান এবং গুপ্তচর বৃত্তির অভিযোগে দাচাউ কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/noor-inayat-khan/
- আজ প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেনের মৃত্যুদিন। তাঁর রচিত গানগুলিকে বিষয়বস্তু অনুযায়ী মোটামুটি ভাবে চারটি ভাগে ভাগ করা যায়- দেশাত্মবোধক গান, ভক্তিমূলক গান, প্রীতিমূলক গান এবং হাস্যরসের গান। এরমধ্যে রজনীকান্ত সেনের দেশাত্মবোধক গানের আবেদনই বিশাল ও ব্যাপক। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rajanikanta-sen/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-13/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সোলার মিনিমাম কী? সোলার মিনিমামের প্রভাব কেমন হতে পারে পৃথিবীর বুকে? টেলি যোগযোগ, স্যাটেলাইট ব্যবস্থা ইত্যাদির উপরই বা কেমন প্রভাব সেই সব কিছু জানতে পড়ুন https://sobbanglay.com/sob/solar-minimum
- দেশজুড়ে তখন স্বদেশী আন্দোলনের জোয়ার। তার আঁচ পড়েছিল গম্ভীরা গানেও। কী করে গম্ভীরা গান ‘রাজনৈতিক’ হয়ে উঠলো বলবো সে কথা, তার আগে বরং জেনে নিই অবিভক্ত মালদহের একান্ত নিজস্ব লোকগান গম্ভীরার গোড়ার কথা। এ গানের নাম গম্ভীরা, এ গান যে উৎসবের অংশ তার নাম গম্ভীরা, আবার যেখানে এ উৎসব হয় তার পরিচিতিও গম্ভীরা নামে। গম্ভীরা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gambhira/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে
.
.
.
.
.
.
সব মিলিয়ে পশ্চিমবঙ্গে দশের বেশি সমুদ্রসৈকত রয়েছে। তাদের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের সেরা তিনটি সমুদ্র সৈকত নিয়ে আলোচনা করা হল। সেরার তালিকায় কোন তিনটি জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে।
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান