সববাংলায়

উইন্ডোজ কম্পিউটারে ডিফল্ট সিস্টেম ড্রাইভ সি ড্রাইভ কেন

বিভাগঃ ,

উইন্ডোজ কম্পিউটারের অধিকাংশ ক্ষেত্রেই সি ড্রাইভটি ডিফল্ট ইন্সটল ড্রাইভ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, প্রযুক্তির সাথে যুক্ত আট থেকে আশি প্রায় সবাইই এই ঘটনাটি জানি! কিন্তু উইন্ডোজ কম্পিউটারে ডিফল্ট সিস্টেম ড্রাইভ সি ড্রাইভ কেন? কেন অন্য কোন ড্রাইভ যেমন ডি (D) অথবা ই (E) ড্রাইভ নয়? আজ সেই প্রশ্নের উত্তরই আমরা জেনে নেব।

আধুনিক উইন্ডোজ কম্পিউটারে মুলত সি (C), ডি (D), ই (E) প্রভৃতি ইন্টারনাল হার্ড ডিস্ক ড্রাইভ থাকে এবং প্রতিটি ড্রাইভের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এর মধ্যে থেকে শুধুমাত্র সি (C) ড্রাইভটিকেই বাই ডিফল্ট ইন্সটল ড্রাইভ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে যদিও এই ইন্সটলেশন লোকেশনের নাম ইচ্ছে মত লেটার রাখা যায় অবশ্য যদি না তা ফ্লপি, সিডি ব্যবহারের জন্য সংরক্ষিত না থাকে।

আইবিএম (IBM) এর প্রথম জেনারেসন কম্পিউটারে দুটি ড্রাইভ থাকতো – একটি ড্রাইভ এ (A) এবং অপরটি ড্রাইভ বি (B)। এগুলি ছিল ফ্লপি ডিস্ক ড্রাইভ। এগুলির কোনটিই ইনবিলট হার্ড ডিস্ক ড্রাইভ ছিল না এবং একই সাথে কম্পিউটার পরিচালনা ছিল অত্যন্ত কষ্টকর ব্যাপার! বাহ্যিক ভাবে ডিস্ক ঢুকিয়ে বুটিং (Booting) ক্রিয়া সম্পন্ন করে তবেই একটি কম্পিউটার চালানো যেত। বোঝাই যাচ্ছে এটি অত্যন্ত সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া! এই দুটি ড্রাইভের মধ্যে একটি ড্রাইভ সফটওয়্যার (Software) ইন্সটলেশনের জন্য অপরটি ডাটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হত। এছাড়াও এই ফ্লপি ডিস্কগুলি অতন্ত ব্যয়বহুল ছিল। 

আশির দশকের শেষের দিকে কম্পিউটারের প্রযুক্তির ক্ষেত্রে একটি বৈপ্লবিক ঘটনা ঘটে যায়। এতদিন যাবতীয় কাজকর্মের জন্য ফ্লপি ডিস্ক ব্যবহৃত হলেও এবার আভ্যন্তরীণ হার্ড ডিস্ক ড্রাইভ আবিষ্কৃত হয় যা দীর্ঘদিন যাবৎ দুটি ফ্লপি ডিস্কের সাথে ব্যবহৃত হতে থাকে। এই তৃতীয় ড্রাইভটিকেই আমরা সি ড্রাইভ (C Drive) বলে থাকি। নির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও আলফাবেটিক্যালি (Alphabetically) ড্রাইভের নামকরণ করা হয়েছে বলেই মনে করা হয়। 

যেহেতু সর্বপ্রথম হার্ড ডিস্ক ড্রাইভ ছিল এই সি ড্রাইভ (C ড্রাইভ) সেক্ষেত্রে ফ্লপি ডিস্কের ব্যবহার সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাওয়ার পরে সি ড্রাইভটিই বাই ডিফল্ট ইন্সটলেশন ড্রাইভ (Installation Drive)  হিসাবে ব্যবহৃত হত, এবং অন্যান্য হার্ড ডিস্ক ড্রাইভ আবিষ্কৃত হলেও সেই থেকে আজও ডিফল্ট সিস্টেম ড্রাইভ সি ড্রাইভ হিসাবে ব্যবহৃত হচ্ছে।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading