সববাংলায়

২০ মার্চ | বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা  গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা  তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই দিবস গুলির মধ্যে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস (World Oral Health Day -WOHD) অন্যতম ৷

প্রতিবছর ২০ মার্চ সারা বিশ্বজুড়ে প্রায় ১৩০ টি দেশে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালিত হয়ে থাকে। 

এফ.ডি.আই. ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশনের (FDI World Dental Federation) দ্বারা ২০১৩ সালে ২০ মার্চ তারিখটিকে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস হিসেবে ঘোষনা করা হয়৷ মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটির অবতারণা করা হয়েছে৷ সারা বিশ্বে ৯০% মানুষ মৌখিক স্বাস্থ্য সম্পর্কে অবগত নন এবং তারা কোনো না কোনো সময়ে দাঁত অথবা মুখের ছোটো-বড় কোনো অসুখে ভোগেন৷ সব থেকে দুঃখের ব্যাপার হল এই ছোটোখাটো মৌখিক সমস্যাগুলি আমরণ মানুষের সঙ্গে থেকে যায় তবুও মানুষ সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন হয় না৷ 

মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব  বুঝিয়ে জনসচেতনতা তৈরী করাই এই দিনটির মূল উদ্দেশ্য। এই দিনটির দ্বারা জনগণকে মৌখিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সচেতনতার কথা বলা হয়৷ আমরা যাই খাদ্য গ্রহণ করি তা মুখগহ্বরের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। তাই যদি মুখের স্বাস্থ্য ভালো না থাকে তাহলে শরীরেও পুষ্টির ঘাটতি হবে৷ 

২০১৪ সাল থেকে  ইন্টারন্যাশানাল অ্যাসোসিয়েশন অফ ডেন্টাল স্টুডেন্টস (International Association of Dental Students (IADS) এবং এফ ডি আই ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশনের দ্বারা একটি বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ এই প্রতিযোগিতায় মৌখিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধি, অসুস্থতা এবং তার প্রতিষেধক এর কথা বলা হয়৷ এই প্রতিযোগিতার বিজয়ী দেশগুলি হল – 
১) ২০১৪ সালে মিশর এবং সুদান। 
২) ২০১৫ সালে তুর্কি এবং সৌদি আরব। 
৩) ২০১৬ সালে পোল্যান্ড,  ইরাক এবং মিশর। 
৪) ২০১৭ স্পেন মিশর, প্যালেস্টাইন,  সুদান৷

বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবসের থিম বা প্রতিপাদ্য

  • ২০২৫ – মৌখিক স্বাস্থ্য ভাল হলেই মন ভাল থাকে (A Happy Mouth is… A Happy Mind)
  • ২০২৪ – মৌখিক স্বাস্থ্য ভাল হলেই শরীর ভাল থাকে (A happy mouth is a happy body)
  • ২০২১ থেকে ২০২৩ সাল অবধি একই থিম ছিল – আপনার মুখের জন্য গর্বিত হন (Be Proud of Your Mouth)
  • ২০২০ – আহ বলুন: মৌখিক স্বাস্থ্যের জন্য একত্রিত হন (Say Ahh: Unite for Mouth Health)
  • ২০১৯ – আহ্ বলুন,  মুখের স্বাস্থ্যের কথা ভাবুন ( Say Ahh: Act On Mouth Health)
  • ২০১৮ – আহ্ বলুন,  মুখের কথা ভাবুন,  স্বাস্থ্যের কথা ভাবুন৷ (Say Ahh: Think Mouth, Think Health)
  • ২০১৭ – ছিমছাম মুখ নিয়ে বাঁচুন৷ (Live Mouth Smart)
  • ২০১৬ – স্বাস্থ্যকর মুখ থেকে শুরু হয় স্বাস্থ্যকর শরীর (It All Starts Here. Healthy mouth. Health body)
  • ২০১৫ – সুন্দর হাসি জীবনের জন্য (Smile for Life!)
  • ২০১৪ – স্বাস্থ্যকর মুখের জন্য নিয়মিত ব্রাশ করা প্রয়োজন ( Brush for a Healthy Mouth!)
  • ২০১৩ – স্বাস্থ্যকর জীবনের জন্য স্বাস্থ্যকর দাঁত প্রয়োজন৷ (Healthy Teeth for Healthy Life)

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading