আজ বাংলা ১৪৩৩ সালের ২৮ জ্যৈষ্ঠ এবং ইংরাজি ২০২৬ সালের ১২ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস । এই দিনটি রাষ্ট্র সংঘ দ্বারা স্বীকৃত একটি অবশ্য পালনীয় দিবস। সমগ্র বিশ্ব জুড়ে অসংখ্য শিশুকে আজও একপ্রকার বাধ্য করা হয় শ্রমসাধ্য কাজে যুক্ত হতে। বিশ্বজুড়ে এই শিশুশ্রমের বিরুদ্ধে জনমত ও সচেতনতা গড়ে তুলতে এবং শিশুদের একটি সুরক্ষিত ও নিশ্চিন্ত শৈশব নিশ্চিত করার উদ্দেশ্যে প্রত্যেক বছর ১২ জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালনৰ করা হয়। এই দিনটি সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-day-against-child-labour/
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ই শ্রীধরণ-এর জন্মদিন। “মেট্রো ম্যান” ই শ্রীধরণ একজন ভারতীয় সিভিল ইঞ্জিনিয়ার এবং ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স এর অবসরপ্রাপ্ত আধিকারিক। ভারতীয় গণপরিবহন জগতে তাঁর অবদান অনস্বীকার্য। কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো এবং কোঙ্কন রেলওয়ে তাঁরই তত্ত্বাবধানে গড়ে ওঠে। তাঁকে নিয়ে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/e-sreedharan
আজ অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে বসবাসকারী এক ইহুদি কিশোরী অ্যানি ফ্রাঙ্ক। নাৎসি বাহিনীর ভয়াবহ অত্যাচারের মাঝে বসবাস করতে করতে লেখা তাঁর দিনলিপি এখনও অবধি বিশ্বের সর্বাধিক পঠিত দিনলিপি। মাত্র পনেরো বছর বয়সে হিটলারের কুখ্যাত কনসেন্ট্রেশন ক্যাম্পে তাঁর মৃত্যু হয়। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/anne-frank/
আজ শক্তিপদ রাজগুরুর মৃত্যুদিন। প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের কালজয়ী ছায়াছবি ‘মেঘে ঢাকা তারা’র কাহিনীকার ছিলেন শক্তিপদ রাজগুরু। এছাড়াও উত্তমকুমার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘অমানুষ’ও নির্মিত হয়েছিল তাঁর ‘নয়া বসত’ রচনাটি অবলম্বনে। প্রায় ১০০টিরও বেশি উপন্যাস রচনা করেছিলেন তিনি। তাঁর লেখা হিন্দি, মালয়ালম্, তামিল ইত্যাদি ভাষাতেও অনূদিত হয়েছে। বলিউডেও তাঁর কাহিনী অবলম্বনে ছবি তৈরি হয়েছিল। শক্তিপদ রাজগুরু সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/shaktipada-rajguru/
আজ অমিয় চক্রবর্তীর মৃত্যুদিন। বাংলা ভাষার এক বিদগ্ধ পন্ডিত এবং একজন অসামান্য সাহিত্যিক হিসেবে বিখ্যাত অমিয় চক্রবর্তী। রবীন্দ্রনাথের সাথেই কেবল তাঁর বিশেষ সখ্যতা ছিল না বিশ্ব তাঁর সমকালীন বিশ্ব সাহিত্যের অগ্রগণ্য কবি ও ঔপন্যাসিকদের সাথেও ছিল তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। রবীন্দ্রনাথের সহকারী হিসেবে অসংখ্য দেশ ঘুরে বেরিয়েছেন। তাঁর “চলো যাই” গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার এবং “ঘরে ফেরার দিন” কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amiya-chakravarty
জানেন কি ব্রিটিশ ভারতে কোহিমার যুদ্ধে মাত্র আড়াই হাজার ভারতীয় সেনা পনেরো হাজার অভিজ্ঞ জাপানি সেনার সম্মুখীন হয়ে কোহিমার গ্যারিসন রক্ষা করেছিল। তারা জাপানিদের ভারত আক্রমণের পরিকল্পনা সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেয়। এছাড়া পরবর্তীকালে জাপানিদের এই পরাজয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিক পরিবর্তন করে দিয়েছিল। জানুন কোহিমা যুদ্ধের বিবরণ – https://sobbanglay.com/sob/battle-of-kohima/
বর্ধমান বিভাগের অন্তর্গত রাঢ় বাংলার অন্যতম জেলা হল বীরভূম। ছোটোনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত এই জেলার অন্যতম আকর্ষণ তারাপীঠ, শান্তিনিকেতন ও মামা ভাগ্নে পাহাড়। প্রকৃতির অপার সৌন্দর্যের সাথে এখানেই আনাচে কানাচে মিশে আছে কত না বলা না পড়া ইতিহাস। বীরভূম জেলা নিয়ে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/birbhum/
দেবী সতীর বাম কাঁধ পড়ে তৈরি হয়েছিল সতীপীঠ মিথিলা। এই সতীপীঠের সঠিক অবস্থান নিয়ে অনেক বিতর্ক আছে। ঐতিহাসিকদের মতে কোথায় এই শক্তিপীঠের অবস্থান? পীঠদেবী ও ভৈরব এখানে কে কে? কেমন ভাবে পূজা হয় দেবীর? কী কী উৎসব পালিত হয়? আসুন জেনে নিই এইসব প্রশ্নের উত্তর ও আরও নানা কাহিনী এখানে https://sobbanglay.com/sob/satipith-mithila/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ অ্যানি ফ্রাঙ্কের জন্মদিন। ১৯৪২ সালের ১২ জুন ১৩তম জন্মদিনে উপহার হিসেবে একটা ডায়েরি পেয়েছিল সে। দুবছরের বেশি সময় গোপন ডেরায় সপরিবারে লুকায়িত অবস্থায় নাৎসি বাহিনীর হাতে ধরা পড়ার আগে পর্যন্ত এই ডায়েরিতেই লিখে রাখত তার মনের কথা। অ্যানি ফ্রাঙ্কের ডায়েরিটি পৃথিবীর অন্যতম বিখ্যাত বইগুলোর মধ্যে একটা। এই ডায়েরি লেখার কাহিনী ও অ্যানি ফ্রাঙ্কের জীবনী নিয়ে দেখুন এই ভিডিও https://youtu.be/VXpg3vuIjHw
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
পূর্ব ভারতে বসবাসকারী একটি আদিবাসী জাতিগোষ্ঠী হল ‘সাঁওতাল’। মারাং বুরু হলেন সাঁওতাল সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ আরাধ্য দেবতা। তিনি প্রকৃতি ও পাহাড়ের দেবতা হিসেবে পরিচিত। মারাং বুরুকে নিয়ে প্রচলিত আছে নানা পৌরাণিক কাহিনি, উপকথা ইত্যাদি। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/-wISFTLf6Pg
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান