সববাংলায়

২২ জুন ।। ৬ আষাঢ় ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ অমরিশ পুরীর জন্মদিন। “মোগাম্বো খুশ হুয়া” বলতে সারা ভারতের একজনের মুখই মনে পড়ে। বলিউডে খলনায়কের চরিত্রে তাঁর তুলনা তিনি নিজেই ছিলেন। প্রখ্যাত হলিউড পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবিতে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/amrish-puri/
  • আজ কালিদাস রায়ের জন্মদিন। রবীন্দ্র অনুসারী কবিদের মধ্যে অন্যতম কবি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের সর্বগ্রাসী প্রভাব থেকে নিজের স্বতন্ত্রতা বজায় রাখতে সমর্থ হয়েছিলেন তিনি। রচনা করেছিলেন নিজস্ব ভাবনায় তেরোটি কাব্যগ্রন্থ, সমালোচনা গ্রন্থ, প্রবন্ধ ও শিশু সাহিত্য। কর্মজীবনের বেশিরভাগ কাটিয়েছেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে। বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘কবিশেখর’ উপাধি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kalidas-roy/
  • আজ ভি বালসারার জন্মদিন। ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় এক প্রবাদ প্রতিম সুরকার তিনি। নিত্য ব্যবহার্য সামগ্রী দিয়ে অসামান্য সুর তৈরির অদ্ভুত প্রতিভা ছিল তাঁর। খালি কাঁচের শিশি দিয়ে গ্লাসোফোন কিংবা ধাতু পাথর ইত্যাদি দিয়ে স্টিলোফোন, সাইকেলের বেল দিয়ে বেলোফোন ইত্যাদি কত না অভিনব পরীক্ষা-নিরীক্ষামূলক বাদ্যযন্ত্র তৈরি করেছিলেন তিনি। পাশ্চাত্য সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগ থেকে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতও পাশ্চাত্য বাদ্যযন্ত্রে বাজাতেন তিনি। ভি বালসারার জীবনের সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন- https://sobbanglay.com/sob/v-balsara/
  • আজ তুলসী লাহিড়ীর মৃত্যুদিন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও এক বন্ধুর পরামর্শে আইন ব্যবসা ছেড়ে গ্রামোফোন কোম্পনিতে সুরকার হিসেবে চাকরি নেন। পরবর্তীকালে সেই চাকরি ছেড়ে অভিনয়ের জগতে প্রবেশ করেন। মার্কসীয় আদর্শে উদ্বুদ্ধ হয়ে পাশাপাশি লিখেছেন একের পর এক নাটক। পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে গ্রামবাংলার ক্ষুধাতুর বুভুক্ষু মানুষের জীবন সংগ্রাম ছিল তাঁর অধিকাংশ নাটকের প্রধান বিষয়। ‘ছেঁড়া তার’ তাঁর সাহিত্য জীবনের শ্রেষ্ঠ রচনা। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/tulsi-lahiri/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-22

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ থেকে অম্বাবাচী শুরু। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/ambubachi
  • আজ কামাখ্যা ধামে কামাখ্যা মায়ের পূজা হয় এবং মহামেলা বসে। কামাখ্যা মন্দির সম্বন্ধে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kamakhya

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। বিতর্ক এই বিশ্বকাপের অন্যতম প্রধান সঙ্গী ছিল। এই বিশ্বকাপের নানা ঘটনা জানতে পড়ুন https://sobbanglay.com/sob/fifa-world-cup–1978/
  • গয়ায় পিতৃপুরুষের উদ্দেশে পিণ্ডদানের কথা তো আমরা সকলেই জানি, কিন্তু মাতৃপিণ্ড দান হয়? অথবা, স্রেফ আঙ্গুল দেখে জীবনসঙ্গী নির্বাচন? এরকম আপাত-অসম্ভব কিছু বিষয়ের সাক্ষী এই রামকেলি। শ্রীচৈতন্যদেবের পদধুলি ধন্য রামকেলি নিয়ে পড়ুন https://sobbanglay.com/sob/ramkeli/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

আজ কামাখ্যা মন্দিরে মাতার মহাপূজা হয় এবং মেলা বসে। সতীপীঠ কামাখ্যা ধাম নিয়ে তথ্যমূলক এই ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

কুলু মানালির বিপাশা নদীতে জলের স্রোত এতটাই বেশি যে তার ফলে নদীর জলে ফেনা সৃষ্টি হয়ে সাদা হয়ে যায় এবং বলাই বাহুল্য এই রিভার রাফটিং এ অ্যাডভেঞ্চার সবচেয়ে বেশি। ভারতে কোথায় কোথায় এই রিভার রাফটিং হয়, রাফটিং কত খরচ, রাফটিং এর সময় কী করবেন বা কী করবেন না এই সমস্ত বৃত্তান্ত নিয়ে দেখুন আমাদের এই ভিডিও

.

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading