সববাংলায়

১০ আগস্ট ।। ২৪ শ্রাবণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভি ভি গিরির জন্মদিন। ভারতবর্ষের চতুর্থ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ট্রেড ইউনিয়ন আন্দোলনের অন্যতম নেতা ছিলেন যেমন তেমনি আবার পরবর্তীকালে শ্রীলঙ্কায় ভারতের হাই কমিশনার হিসেবেও নিযুক্ত ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিলে স্বাক্ষর করেছিলেন তিনি – সিমলা চুক্তি ও ব্যংক জাতীয়করণ। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/v-v-giri/
  • আজ ফুলন দেবীর জন্মদিন। ইতিহাসে তিনি ‘দস্যু রানী’ নামেই পরিচিত। বেহেমাই গ্রামে তাঁর আদেশেই বাইশ জন গ্রামবাসীকে গুলি করে হত্যা করা হয় যার ফলে তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ভি পি সিং পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীকালে নির্বাচনে জিতে লোকসভার সদস্য হয়েছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/phoolan-devi/
  • আজ ফতেহ সিং রাঠোরের জন্মদিন। বাঘ সংরক্ষণের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘টাইগার ম্যান অব ইন্ডিয়া’ নামে পরিচিত হয়েছিলেন তিনি। রনথম্ভোর ন্যাশানাল পার্ককে সারা বিশ্বের কাছে বাঘ সংরক্ষণ এলাকা হিসেবে বিখ্যাত করে তোলার পিছনে মূল কান্ডারীই ছিলেন তিনি। সেই এলাকায় অবস্থিত একটি গ্রামকে স্থানান্তরিত করবার মতো কঠিন কাজ সমাধা করেছিলেন সফলভাবে। তবে সেজন্য তাঁর ওপরে হামলাও হয়েছিল, সৌভাগ্যবশত তিনি বেঁচে গিয়েছিলেন। এককালে ডিউক অব এডিনবার্গকে শিকারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই তিনিই পরে বণ্যপ্রাণী সংরক্ষণের জন্য পেয়েছিলেন বিবিধ খেতাব। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/fateh-singh-rathore/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-10

ধর্মীয় অনুষ্ঠান :

  • এই বছর শ্রাবণ মাসটি মল মাস। মল মাস নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/mol_month/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মনে করা হয় ভারতীয় উপমহাদেশেই ক্যারম খেলার উৎপত্তি হয়েছে। পুরোনো যুগের ভারতীয় রাজামহারাজারাও যে এই খেলা খেলত তার প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন দেশে এই খেলার বিবিধ ফরম্যাট প্রচলিত আছে আবার স্থানভেদে নানারকম নামেও পরিচিত এই খেলা। ১৯৮৮ সালে চেন্নাইতে আন্তর্জাতিক ক্যারম ফেডারেশন তৈরি হওয়ার ফলে এই খেলাটি আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছিল। এর নেপথ্যে ছিলেন মিস্টার বাঙ্গারু বাবু। তাঁকে সেই কারণে ক্যারমের জনকও বলা হয়ে থাকে। বিশ্ববিখ্যাত ক্যারম খেলোয়াড়দের একটি তালিকা করলে তাতে ভারতীয় খেলোয়াড়দের নামই সবচেয়ে বেশি পাওয়া যাবে। ক্যারম নামের এই বোর্ডগেমটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/carrom/
  • স্বপ্ন আর বাস্তব -এই দুয়ের সম্পর্ক নিয়ে প্রাচীনকাল থেকে আজ অবধি দার্শনিক, বিজ্ঞানীসহ বিভিন্ন বিশেষজ্ঞ মানুষ নানান মতপ্রকাশ করে এসেছেন । কিন্তু স্বপ্ন আজও রহস্যময় রয়ে গেছে সবার কাছে। স্বপ্ন কি, আমরা স্বপ্ন দেখি কেন, অন্ধ মানুষ স্বপ্ন দেখে কিনা ইত্যাদি তথ্যগুলি সম্বন্ধে জানতে চাইলে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-do-we-dream

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

দক্ষিণ ভারতে যেমন রামায়ণের নায়ক রাবণ অনার্য জনগোষ্ঠীর প্রতিভূ, তেমনই এখানকার মানুষদের বিশ্বাসে দেবী দুর্গা খলনায়ক। এখানে দেবী দুর্গার পরিবর্তে পূজিত হন মহিষাসুর যা ‘হুদুড় দুর্গা’ নামে পরিচিত। এই নিয়ে তথ্যসমেত আসল সত্য জানুন এখানে

.

.

.

.

.

.

স্বাধীনতার মাসে ভারতমাতার বীর সন্তান ভগত সিং এর জীবনী নিয়ে তথ্যচিত্রটি দেখুন এখানে

.

অন্যান্য আরও যা পড়বেন :

মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/august/

  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading