সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
সাম্প্রতিক পোস্ট
আজ কী পড়বেন :
- আজ রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন। বাংলাদেশের প্রভাবশালী কবিদের মধ্যে অন্যতম হলেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল এক শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার। প্রবল আত্মবিশ্বাসে ভর করে তিনি নিয়মের বেড়াজাল ভেঙ্গে এগিয়ে চলেছিলেন। কিন্তু বিধাতা তাঁকে স্বপ্ন দেখারই স্বাধীনতা দিয়েছিলেন, পূরণ করার নয়। মাত্র চৌত্রিশ বছরের জীবনে তিনি সুস্পষ্ট ছাপ রেখে গেছেন তাঁর বিশ্বাসের, তাঁর মতাদর্শের। তিনি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rudra-mohammad-shahidullah/
- আজ অস্কার ওয়াইল্ডের জন্মদিন। সমকামিতার অভিযোগে দুই বছর কারারুদ্ধ ছিলেন ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত আইরিশ সাহিত্যিক অস্কার ওয়াইল্ড। ‘শিল্পের জন্য শিল্প’—এই স্লোগানের আধার যে নান্দনিক আন্দোলন, তার অন্যতম উদ্গাতা ছিলেন তিনি। সাহিত্য সৃষ্টির পাশাপাশি সাংবাদিকতাতেও তিনি ছিলেন সিদ্ধহস্ত। জীবনের শেষ তিন বছর প্রায় নিঃস্ব অবস্থায় একরকম নির্বাসনেই কাটিয়েছিলেন অস্কার ওয়াইল্ড। প্রতিভাবান, স্বল্পায়ু আইরিশ সাহিত্যিক অস্কার ওয়াইল্ড সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/oscar-wilde/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৬ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-16
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ নবরাত্রির দ্বিতীয় দিন। নবরাত্রি নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/navaratri
- আজ সোমবার। সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- সামান্য একটা দুর্গাপূজার আচার-সংস্কার পালন করতে গিয়ে ব্রিটিশ সাহেবের সঙ্গে মামলা লড়তে বাধ্য হয়েছিলেন রানি রাসমণি। ষষ্ঠীর দিন কলাবৌকে গঙ্গাস্নান করাতে নিয়ে যাওয়ার সময় ঢাক-ঢোলের ভোরের কাঁচা ঘুম ভেঙে যায় এক সাহেবের, সেই থেকে মামলা গড়ালো। পঞ্চাশ টাকা জরিমানা হল রানি রাসমণির কিন্তু অবশেষে রানিরই জয় হল। সেই পুজোতেই শ্রীরামকৃষ্ণদেব এলেন স্বয়ং, নারীর বেশে দেবীর সামনে চামড় দোলালেন। কবিগান, যাত্রাপালা, কুস্তি প্রদর্শন সব মিলিয়ে কলকাতার ইতিহাসে জানবাজারের রানি রাসমণির দুর্গাপুজো এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে বিরাজমান। এই বনেদি পুজো সম্পর্কে জেনে নিতে পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/rani-rasmani-puja/
- গুজরাটের সোমনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। হিন্দুদের কাছে তাই এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই এই মন্দির বারবার বিভিন্ন সুলতান বাদশাহের দ্বারা ধ্বংস হলেও বারবারই একে গড়ে তোলা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান চন্দ্রদেব প্রথম মন্দিরটি তৈরি করেছিলেন এবং সেটি ছিল সোনার তৈরি। পরে রাবণ রূপা দিয়ে এবং তারও পরে কৃষ্ণ চন্দনকাঠ দিয়ে মন্দিরটি পুনর্নিমাণ করেছিলেন। মন্দিরের বর্তমান রূপটি সর্দার বল্লভ ভাই প্যাটেলের উদ্যোগে নির্মিত হয় এবং তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদের হাতে ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/somnath-trip/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
আজ সোমবার। অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
পুরীর চেনা সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির সহ বিশেষ কিছু পরিচিত স্থান ছাড়াও রয়েছে অপেক্ষাকৃত কম পরিচিত একটি স্থান রঘুরাজপুর। পুরী থেকে কয়েক কিলোমিটার দূরত্বে রয়েছে পট্টচিত্রের এই গ্রাম, যে গ্রামের প্রতিটা ঘরেই আছে পটশিল্পী। ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ, ২০০০ সাল নাগাদ রঘুরাজপুরকে ঐতিহ্যবাহী গ্রাম হিসাবে চিহ্নিত করেছে। সেই রঘুরাজপুরের শিল্পীদের মুখে শুনুন তাঁদের কাহিনী
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান