আজ বাংলা ১৪৩১ সালের ১৮ পৌষ এবং ইংরাজি ২০২৫ সালের ৩ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলের জন্মদিন। মাত্র ৯ বছর বয়সে তাঁর বিয়ে হয় যখন প্রাথমিক লেখাপড়াটুকুও উনি জানতেন না।সেই তিনিই ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। স্বামীর কাছে যাঁর প্রথম লেখাপড়ার হাতেখড়ি, সেই তিনিই হলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/savitribai-phule/
আজ অবিভক্ত বাংলায় দানবীর হাজি মহম্মদ মহসিনের জন্মদিন। হাজি মহম্মদ মহসিন অবিভক্ত বাংলায় শিক্ষাপ্রসারে স্মরণীয় অবদান রেখেছিলেন। তিনি মহসিন ফান্ড স্থাপন করেছিলেন। তাঁর দয়ালু স্বাভাবের জন্য দানবীর আখ্যা দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন সময়ে হাজি মহম্মদ মহসিন অসহায়, আর্ত মানুষের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন। তাঁর সম্পর্কে পড়ুন বিস্তারিত – https://sobbanglay.com/history/haji-muhammad-mohsin/
আজ ইসরো’র তৃতীয় চেয়ারম্যান সতীশ ধাওয়ানের মৃত্যুদিন। তাঁর নেতৃত্বেই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘আর্যভট্ট’ পৃথিবীর কক্ষপথে নিক্ষিপ্ত হয়। সমগ্র বিশ্বে পরীক্ষামূলক তরল গতিবিদ্যা গবেষণার জনক হিসেবে বিখ্যাত তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/satish-dhawan/
আজ মতি নন্দীর মৃত্যুদিন। ‘ফাইট কোনি, ফাইট!’ এই একটা সংলাপই ক্রীড়াসাহিত্যিক হিসেবে অমর করে রেখেছে মতি নন্দীকে। কোনি তাঁর অত্যন্ত বিখ্যাত একটি উপন্যাস যা নিয়ে পরবর্তীকালে নির্মিত হয়েছে চলচ্চিত্র। তবে শুধুই আনন্দবাজার পত্রিকার ক্রীড়াসাংবাদিকতা কিংবা শিশু-কিশোরদের উপযোগী ক্রীড়াসাহিত্য রচনা নয়, বাংলা আধুনিক কথাসাহিত্যে বিংশ শতাব্দীর ভাঙা সমাজের-ফাঁপা মানুষের অস্তিত্বের সংকট ফুটে উঠেছিল তাঁর লেখায়। ‘আনন্দ পুরস্কার’ আর ‘সাহিত্য আকাদেমি’ পুরস্কারে সম্মানিত কথাসাহিত্যিক মতি নন্দীর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/moti-nandi/
১৯৬৮ সালের আজকের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে তৎকালীন পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এই মামলার বিস্তারিত ইতিহাস পড়ুন এখানে https://sobbanglay.com/sob/agartala-conspiracy-case/
সারদা দেবীর জন্মস্থান হিসেবে বিখ্যাত জয়রামবাটি পশ্চিমবঙ্গের মধ্যে খুবই উল্লেখযোগ্য স্থান। সারদা দেবীর বাল্য-কৈশোরের বহু স্মৃতি জড়িয়ে আছে এখানে।সপ্তাহান্তের ছুটিতে এখানে ঘুরে আসাই যায়। কিন্তু তার আগে তো জেনে নিতে হবে কী দেখবেন, কোথায় থাকবেন, কীভাবেই বা যাবেন। তার জন্য সুলুক সন্ধান হাজির। জয়রামবাটি এবং পাশাপাশি কামারপুকুর ভ্রমণ সম্পর্কে সমস্ত তথ্য চটজলদি জানতে এখনই পড়ে ফেলুন- https://sobbanglay.com/sob/jayrambati-and-kamarpukur-trip/
উইন্ডোজ কম্পিউটারের অধিকাংশ ক্ষেত্রেই সি ড্রাইভটি ডিফল্ট ইন্সটল ড্রাইভ হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, প্রযুক্তির সাথে যুক্ত আট থেকে আশি প্রায় সবাইই এই ঘটনাটি জানি! কিন্তু উইন্ডোজ কম্পিউটারে ডিফল্ট সিস্টেম ড্রাইভ সি ড্রাইভ কেন? কেন অন্য কোন ড্রাইভ যেমন ডি (D) অথবা ই (E) ড্রাইভ নয়? জেনে নিন এখানে – https://sobbanglay.com/sob/why-is-c-the-default-windows-system-drive
তারকেশ্বরের প্রধান আকর্ষণ তারকনাথ মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গকে স্বয়ম্ভু বলা হয় । শ্রাবণ মাসে দূর দূর থেকে ভক্তেরা পায়ে হেঁটে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালেন। এছাড়াও এখানের মালিয়া পার্ক স্থানীয় মানুষদের কাছে জনপ্রিয় পিকনিক স্পট। তবে এত বিখ্যাত এই মন্দিরে পাণ্ডাদের সাবধানে এড়িয়ে চলা প্রয়োজন। এখানে কীভাবে যাবেন, কী করবেন বা করবেন না, ভ্রমণের বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-tarakeswar
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলের জন্মদিন। স্বামীর কাছে যাঁর প্রথম লেখাপড়ার হাতেখড়ি, সেই তিনিই হলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। ভারতে নারী শিক্ষার প্রসার ও প্রচারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সাবিত্রীবাই ফুলের জীবনী সম্পর্কে বিস্তারিত জানুন এই ভিডিওতে https://youtu.be/En_siABzV38
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান