সববাংলায়

১৫ ফাল্গুন | ২৮ ফেব্রুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৫ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৫ ফাল্গুন | ২৮ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজকের দিনে জাতীয় বিজ্ঞান দিবস সারা ভারতে গুরুত্বের সঙ্গে পালিত হয়। ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞানের প্রসার এর জন্যে মাতৃভাষার গুরুত্বও অনেক – তাই আমরা সববাংলায় এর পক্ষ থেকে বাংলা ভাষায় বিভিন্ন তথ্য প্রদানের চেষ্টা করি। আর আজকের এই দিনে অবশ্যই বাংলায় জেনে নেব জাতীয় বিজ্ঞান দিবসের ইতিহাস ও গুরুত্ব।পড়ুন এখানে https://sobbanglay.com/science/national-science-day-india

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ গিরিশচন্দ্র ঘোষের জন্মদিন। তাঁকে বলা হয় বাংলা থিয়েটারের জনক তথা প্রাণপুরুষ।ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠাতাও তিনি।আমৃত্যু প্রিয়জনের বিয়োগ-ব্যথা লাঞ্ছনা অপমান সব সয়েছেন আর ভেতরে ভেতরে টুকরো হয়েছেন। তারপরও থিয়েটার-ই ছিল তাঁর সব প্রতিবন্ধকতা জয়ের একমাত্র চাবিকাঠি। তাঁকে নিয়ে বিস্তারিত জানুন এখানে https://sobbanglay.com/sob/girish-chandra-ghosh/
  • আজ ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মৃত্যুদিন। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, আইনজীবী এবং শিক্ষক ছিলেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের মুঘল উদ্যান তিনি রাষ্ট্রপতি থাকাকালীন ভারতের সাধারণ নাগরিকদের জন্য খুলে দিয়েছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/rajendra-prasad/
  • আজ রাসবিহারী ঘোষের মৃত্যুদিন। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ থেকে গড়িয়াহাট পর্যন্ত সিধে চলে গেছে যে রাস্তা আমরা তাকে চিনি রাসবিহারী অ্যাভিনিউ নামে। কলকাতার বহু রাস্তাই বিশেষ মনীষীদের নামে নামাঙ্কিত। কিন্তু কে ছিলেন এই রাসবিহারী বাবু? ভারতের জাতীয় কংগ্রেসের নরমপন্থী ধারার একজন রাজনীতিবিদ, আইনজীবি এবং সমাজসেবক হিসেবে পরিচিত রাসবিহারী ঘোষের নামেই এই রাস্তা। তাঁর সঞ্চিত দানকৃত অর্থেই যাদবপুরে ৩৩ একর জায়গা কিনে তৈরি হয়েছিল আজকের যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিস্মৃতিতে ঠাঁই পাওয়া এই কৃতী বাঙালি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/rash-behari-ghosh/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-28

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ১৯৩০ সালে আলোকরশ্মির এক নতুন ধরনের বিক্ষেপ আবিষ্কার করে পদার্থবিজ্ঞান বিভাগে (বিজ্ঞানের কোনো শাখায়, প্রথম এশীয় হিসেবে) নোবেল পুরস্কার পান স্বনামধন্য ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেন্কট রামন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chandra-shekhar-venkata-raman/
  • আমরা মানুষরা জন্ম থেকেই দেখছি আমাদের মাথার সামনের দিকে এক জোড়া চোখ রয়েছে। অথচ আমাদের চারপাশের এমন অনেক পাখি অনেক প্রাণী রয়েছে যাদের চোখ মাথার দুপাশে রয়েছে মাথার সামনের দিকের পরিবর্তে। কিন্তু আমাদের চোখ মাথার সামনে থাকে কেন? জানতে পড়ুন https://sobbanglay.com/sob/why-do-your-eyes-face-forwards/
  • পুরূরবা ছিল চন্দ্রপুত্র বুধ এবং মনুর কন্যা ইলার পুত্র। চন্দ্রের নাতি হিসাবে সে ছিল প্রথম চন্দ্রবংশীয় রাজা। সে রাজা হিসাবে যেমন বিখ্যাত ছিল, তার চেয়েও বেশি তাকে আমরা চিনি উর্বশীর প্রতি তার নিখাদ প্রেমের জন্য। পুরূরবা এবং উর্বশীর প্রেমকথা মহাভারতের প্রেম কথাগুলোর মধ্যে অনন্য। এই প্রেম অপ্সরা এবং মানবের, এই প্রেম অকল্পনীয় ভাবে নিখাদ এক প্রেম। এই প্রেম থেকেই জন্ম নিচ্ছে মহাভারতের সমস্ত বিখ্যাত চরিত্র যেমন যযাতি, দুষ্মন্ত , ভরত, ভীষ্ম, কৃষ্ণ, পাণ্ডব কৌরবেরা। বিস্তারিত অবশ্যই পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pururva-urvashi-love-story/

১৫ ফাল্গুন | ২৮ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • সাঁওতাল জাতিগোষ্ঠীর মানুষেরা প্রধানত ‘সারনা’ বা ‘সারি’ ধর্মীয় দর্শন মেনে চলেন। তাঁরা মূলত প্রকৃতি পূজারী। তাঁদের প্রধান দেবতা মারাং বুরু। স্বভাবতই নানা উপকথা, কাহিনী মারাং বুরুকে নিয়ে প্রচলিত আছে সাঁওতাল সমাজে। মারাং বুরুই নাকি প্রথম মানব জুটি, পিলচু-হারাম এবং পিলচু-বুধিকে চাষাবাদ, নাচ, শিকার এবং চোলাই মদ তৈরি করতে শিখিয়েছিলেন। আজও সাঁওতালরা মদ খেতে বসলে কয়েক ফোঁটা মদ বা চোলাই তাঁদের পূর্বপুরুষ ও মারাং বুরুর উদ্দেশ্যে ছিটিয়ে দেন সেই ভাত থেকে চোলাই তৈরি করতে শিখিয়ে দেওয়ার উপকথা ধরেই। মারাং বুরুকে নিয়ে প্রচলিত বিভিন্ন উপকথা, পৌরাণিক কাহিনীর পাশাপাশি কীভাবে তাঁর পূজ্জা করা হয় সেইসবই আমরা জেনে নেব এই ভিডিওতে https://youtu.be/-wISFTLf6Pg
  • ১৮৪৭ সালে কলকাতার জানবাজারের রানি রাসমণিদেবী কাশীতে তীর্থযাত্রার ঠিক আগের দিন রাতে দেবী কালীর স্বপ্নাদেশ পান যে তার কাশী যাওয়ার প্রয়োজন নেই। গঙ্গাতীরেই একটি মন্দিরে কালী মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করলে দেবী সেই মূর্তিতে আবির্ভূত হয়েই পূজা গ্রহণ করবেন। তখন রানি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অজানা ইতিহাস দেখুন এই ভিডিওতে https://youtu.be/u-Xe9298BMo

১৫ ফাল্গুন | ২৮ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৫ ফাল্গুন | ২৮ ফেব্রুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading