আজ বাংলা ১৪৩১ সালের ৩ কার্ত্তিক এবং ইংরাজি ২০২৪ সালের ২০ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ অতুলপ্রসাদ সেনের জন্মদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ গানটা আমরা বাঙালিরা কি পরম মমতায় প্রতি বছর ভাষা দিবসে গেয়ে থাকি। কিংবা দেশাত্মবোধক গানের মধ্যে আজও ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ ইত্যাদি গানগুলি জনপ্রিয়। বাঙালি আজও অতুলপ্রসাদের গান বলতে নস্টালজিক হয়ে পড়ে। তিনিই লিখেছেন এমন অমর কালজয়ী সব গান। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
- আজ সিদ্ধার্থশঙ্কর রায়ের জন্মদিন। পশ্চিমবঙ্গের এক প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বনামধন্য আইনজীবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন দক্ষ রাজনীতিবিদ সিদ্ধার্থশঙ্কর রায়। ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। তাঁরই পরামর্শে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী। এক বলিষ্ঠ, সাহসী ও নির্ভীক এবং একইসঙ্গে এক বিতর্কিত প্রশাসক হিসেবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় সিদ্ধার্থশঙ্কর রায়ের জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/siddhartha-shankar-roy/
- আজ পল ডির্যাকের মৃত্যুদিন। বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ একজন তাত্ত্বিক পদার্থবিদ তিনি। আইন্সটাইনের আপেক্ষিকতাবাদ হোক বা কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব, সব ক্ষেত্রেই তিনি তাঁর মৌলিক অবদান রেখেছেন। আধুনিক বিজ্ঞান চর্চার ইতিহাসে পল ডির্যাকের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁর সম্বন্ধে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/paul-dirac
- ১৯৬২ সালের ২০ অক্টোবর নতুন করে ভারত-চীন যুদ্ধের সূত্রপাত হয়। ভারত-চীন যুদ্ধ নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/india-china-war/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২০ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-20
ধর্মীয় অনুষ্ঠান :
- কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই নিয়ে বিস্তারিত জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/yama-pukur-vrat/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দুর্গাপূজায় দেবী দুর্গার দশটি অস্ত্র দেখতে পাই।কিন্তু একথা হলফ করে বলা যায় আমরা অনেকেই কিন্তু জানিনা এই দশ অস্ত্রের অর্থ কি। দেবীর হাতের প্রতিটা অস্ত্রের কিন্তু অর্থ আছে। জানুন এখানে https://sobbanglay.com/sob/ten-weapons-of-goddess-durga
- দুর্গাপূজাই কলকাতার বৃহত্তম ধর্মীয় উৎসব। বর্তমান কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপূজাটি হয় বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। কলকাতার দ্বিতীয় প্রাচীনতম দুর্গাপূজাটি হল শোভাবাজার রাজবাড়ির পূজা। বিংশ শতাব্দীতে কলকাতায় বারোয়ারি বা সার্বজনীন পূজা জনপ্রিয় হয়। কিন্ত তাই বলে বনেদি বাড়ির পূজা এখনও মানুষের কাছে ভালই জনপ্রিয়। কলকাতার নামকরা পুরনো পূজাগুলোর মধ্যে প্রথম সারিতে আছে শোভাবাজার রাজবাড়ি হাটখোলার দত্ত পাথুরিয়াঘাটা লাহাবাড়ির পূজা ছাতুবাবু-লাটুবাবুর বাড়ির পূজা মালিক বাড়ির পূজা ইত্যাদি। বনেদী বাড়ির পূজা নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/religion/bonedi-bari-durga-puja-in-kolkata
- দেবী দুর্গার বদলে পূজিত হন অসুর – মহিষাসুর স্বয়ং। তিনি এখানে অনার্য সাঁওতাল মুণ্ডা ইত্যাদি উপজাতিদের প্রতিভূ এবং দেবী দুর্গার ব্রাহ্মণ্য আধিপত্যের শিকার। হ্যাঁ ঠিকই শুনেছেন, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে যেমন রাবণ নায়ক, তেমনি এখানের নায়ক অসুর। তাঁকে ঘিরেই গড়ে উঠেছে নতুন একটি উপকথা। জায়গাটা পুরুলিয়ার সোনাইঝুরি গ্রাম। হুদুড় দুর্গা নামে এখানে পূজিত হন মহিষাসুর। একে ঘিরে বিতর্কের শেষ নেই। জানতে চান সেই সব বিতর্কের কারণ কী? কেমন এই হুদুড় দুর্গার প্রকৃতি? তাহলে দেরি কেন, পড়ে ফেলুন এখনই – https://sobbanglay.com/sob/hudur-durga/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- যমপুকুর ব্রত কার্তিক মাসের প্রথম দিন থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত পালন করা হয়। আবার কোন কোন মতে আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত যমপুকুর ব্রত পালন করা হয়। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনীটি সুন্দর ভিডিও আকারে দেখুন এখানে https://youtu.be/462-LdOl3bg
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান