আজ বাংলা ১৪৩১ সালের ২৫ ফাল্গুন এবং ইংরাজি ২০২৫ সালের ১০ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।
আজ সমরেশ মজুমদারের জন্মদিন। তাঁর রচিত উপন্যাস ‘কালবেলা’ পড়েননি এমন বাঙালি সাহিত্যপ্রেমী পাওয়া দুষ্কর। অনিমেষ আর মাধবীলতার প্রেম এবং তার পটভূমিতে থাকা নকশাল আমলের উত্তাল ছবি আপামর বাঙালির কাছে এই উপন্যাসকে জনপ্রিয় করে তুলেছে। ‘দৌড়’ উপন্যাস দিয়ে সাহিত্যজীবনের দৌড় শুরু হয়েছিল তাঁর, সে দৌড় আজও থামেনি। অসংখ্য জনপ্রিয় গল্প-উপন্যাসের স্রষ্টা, একাধারে নাট্যকার এবং চলচ্চিত্র সমালোচক সমরেশ মজুমদারের বর্ণময় জীবন সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/samaresh-majumdar/
আজ রাজা রাধাকান্ত দেব বাহাদুরের জন্মদিন। উনিশ শতকের বঙ্গদেশে যে-কয়েকজন প্রভাবশালী মানুষ ছিলেন রাধাকান্ত দেব তাঁদের মধ্যে অন্যতম। জনশিক্ষার বিস্তারে এমনকি উনিশ শতকীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে নারীশিক্ষার প্রসারের ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাধাকান্ত দেব। ছাত্রদের জন্য উপযুক্ত গ্রন্থও রচনা করেছিলেন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন রাধাকান্ত। প্রগতিশীল মানসিকতার পাশাপাশি রক্ষণশীল হিন্দু সমাজের একজন দলপতিও ছিলেন তিনি। সতীদাহপ্রথা রদ, বিধবাবিবাহ ইত্যাদির তীব্র বিরোধিতা করেছিলেন। একইসঙ্গে প্রগতিশীল এবং রক্ষণশীল মানসিকতার এই ব্যক্তি রাধাকান্ত দেবের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/radhakanta-deb
আজ এম কে নারায়ণনের জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর অভ্যন্তরীন নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন এম.কে. নারায়ণন। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আসীন হন। কর্মজীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোতে। ভারত-মার্কিন পারমানবিক চুক্তির নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর৷ ২০১০ সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি। পরবর্তীতে সিকিমের অন্তর্বর্তীকালীন রাজ্যপাল হিসেবেও দায়িত্ব পালন করেন৷ এম.কে. নারায়ণন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/m-k-narayanan/
আজ সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলের মৃত্যুদিন। মাত্র ৯ বছর বয়সে তাঁর বিয়ে হয় যখন প্রাথমিক লেখাপড়াটুকুও উনি জানতেন না। সেই তিনিই ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। স্বামীর কাছে যাঁর প্রথম লেখাপড়ার হাতেখড়ি, সেই তিনিই হলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা। তাঁর সম্পর্কে আরও জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/savitribai-phule/
কিভাবে এমন পরিস্থিতি তৈরী হল যখন মানুষ মানুষেরই মাংস খেতে বাধ্য হল? এমন কিছু সত্যি ঘটনা যা মানুষের ভেতরের পশু প্রবৃত্তিটার কথাই তুলে ধরবে, জানাবে মানুষ যখন মানুষ খেতে বাধ্য হয়েছিল সেই কথা। সেই বীভৎস রোমাঞ্চকর কাহিনি বিস্তারিত পড়ুন এইখানে https://sobbanglay.com/sob/list_of_incidents_of_cannibalism/
আলতামিরা গুহা থেকে রিয়েল মাদ্রিদ অথবা ঐতিহাসিক দুর্গ থেকে পুরনো সব ক্যাথিড্রাল এই সবের কথা যখন আসে তখন মনে পড়ে একটাই দেশ। তা হল স্পেন। ইউরোপ তথা পৃথিবীর অন্যতম একটি দেশ স্পেন নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/spain/
“মনোহর যাদুঘর আশ্চর্য-আলয়/ ধরার অদ্ভুত দ্রব্য করেছে সঞ্চয়/ দেখিলে সে সব নিধি স্থিরচিত্ত হয়ে/ ঈশ্বর মহিমা হয় উদয় হৃদয়ে;/বিরাজে পুস্তক পুঞ্জ বিজ্ঞান-দর্পণ/মীমাংসা করেছে সবে জলের মতন” – দীনবন্ধু মিত্রের তাঁর ‘সুরধনী’ কাব্যে জাদুঘর নিয়ে বলা সব ক’টি কথাই ভীষণভাবে উপযুক্ত কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ভারতীয় জাদুঘর সম্পর্কে। চার হাজার বছরের প্রাচীন মিশরীয় মমি থেকে অগুন্তি ফসিলের সংগ্রহ, বাহান্ন হাজারেরও বেশি মুদ্রার ঈর্ষণীয় সংগ্রহ থেকে থেকে শুরু করে শতাধিক বছর প্রাচীন বিভিন্ন প্রাণীর দেহের অবশেষ – ভারতীয় জাদুঘর যেন এককথায় টাইম মেশিন ভ্রমণ। এই জাদুঘর ঘুরতে যাবার আগে ভ্রমণের নানান খুঁটিনাটি জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/indian-museum-trip/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ ভারতের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাঈ ফুলের মৃত্যুদিন। যখন মাত্র ৯ বছর বয়সে তাঁর বিয়ে হয় যখন প্রাথমিক লেখাপড়াটুকুও উনি জানতেন না, আবার সেই তিনিই ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তাঁর সম্পর্কে জানতে দেখুন এখানে https://youtu.be/En_siABzV38
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
আর্কিওলজি গ্যালারি বা পুরাতত্ত্ব বীথিকাটি ভারতীয় জাদুঘর বা কলকাতা জাদুঘর বা ভারতীয় সংগ্রহালয়ের একটি গুরুত্বপূর্ণ গ্যালারি । এখানে বিভিন্ন যুগের শিল্পনমুনাগুলিকে প্রদর্শিত করে তার মধ্য দিয়ে ভারতীয় শিল্পকলার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষতাকে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন এখানে https://youtu.be/4iKP4tuBplY
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান