আজ বাংলা ১৪৩২ সালের ৪ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ ভার্জিলের মৃত্যুদিন। প্রাচীন রোমান সাহিত্যের একটি অবিস্মরণীয় নাম ভার্জিল। সাহিত্যিক হিসেবে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি ধরা হয় মহাকাব্য ঈনিড কে। সেই তিনিই মৃত্যুর আগে ঈনিডের পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলার জন্য আদেশ দিয়ে গিয়েছিলেন। মহাকবি ভার্জিল সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/virgil/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২১ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-21
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহালয়া। মহালয়া নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mahalaya
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আশ্বিনের কৃষ্ণ পক্ষের তিথিকে বলা হয় মহালয়া। মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি এল কিভাবে? এ বিষয় জানতে গেলে আমাদের আশ্রয় নিতে হবে মহাভারতের। কর্ণের সাথে জড়িয়ে আছে তর্পণের গল্প। সাধারণভাবে মৃত পূর্বপুরুষগণকে জলদান করাকেই তর্পণ বলা হয়।জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে। এইসমস্ত কিছু জানতে অবশ্যই পড়ুন https://sobbanglay.com/sob/mahalaya-tarpana
- আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? জিজ্ঞেস করলেই হয়ত বলবেন প্রায় ১৫ কোটি কিলোমিটার। তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সূর্যে তো কোনদিন মানুষ যায়নি তাহলে দূরত্ব মাপা হল কীভাবে? বা কয়েক হাজার আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রের দূরত্বই বা মাপা হয় কীভাবে? যদি কখনো এই প্রশ্ন আপনার মাথায় উঁকি দিয়ে থাকে তাহলে অবশ্যই পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/how-distance-of-stars-measured
- তখনও বাংলায় নবজাগরণ হয়নি, নবজাগরণের প্রস্তুতি চলছে বলা যায়। রাজা রামমোহন, ডিরোজিও, বিদ্যাসাগরদের জন্য পথ তৈরি করার কাজটা হয়ত শুরু হয়েছে এঁদের মতই বিদুষী, প্রতিবাদী নারীর হাত ধরে। নারায়ণ সান্যালের রূপমঞ্জরী কল্পনায়িকা ছিলেন – সেই কল্পনায়িকার অনেকটাই হটী বিদ্যালঙ্কার ও হটু বিদ্যালঙ্কারের থেকে নেওয়া। সেই অসামান্যা বিদুষী নারী, যিনি কাশীতে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে টোলে শিক্ষা দিয়েছেন, অর্জন করেছেন বিদ্যালঙ্কার উপাধি সেই হটী বিদ্যালঙ্কার সম্বন্ধে খুব কম মানুষেরই জানা আছে। সববাংলায় আপনাদের কাছে হাজির করেছে সেই তথ্য। পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hoti-vidyalankar
- ব্রাজিল দেশটি বেশিরভাগ বিশ্ববাসীর কাছে ফুটবলের জন্য পরিচিত। মোট পাঁচবার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল বিশ্বকে পেলে গ্যারিঞ্চা সক্রেটিস রোনাল্ডিনহোদের মত ফুটবলশিল্পীদের বছরের পর বছর ধরে উপহার দিয়ে গেছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এই দেশটির প্রাকৃতিক বৈচিত্র যেমন অতুলনীয় তেমনই সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্যও অনেক। আকর্ষণীয় এই দেশটির নানা তথ্য এখানে আমরা জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/brazil/

আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
- আজ মহালয়া। মহালয়া, পিতৃপক্ষ ও তর্পণ নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/mi9NX0i_1fs
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/september/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
- সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান